| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেজাউর রাতুল
ছাগু মুক্ত বাংলাদেশ চাই
![]()
সেই কবে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলছিলাম মনে নাই ! আজ বিকেলে যখন ফুটবল খেলতে নামছি, তার কিছুক্ষণ পরেই নামলো অঝর বৃষ্টি ।
বৃষ্টির পানি জমে গেল মাঠ জুড়ে । সর্ব শক্তি দিয়ে কিক করেও কেউ বল বেশি দূরে নিতে পারতেছিল না ! সব খেলোয়াড়েরা বলকে ঘিরে ঠেলাঠেলি, একে অন্নের পারে লাথি ! মাঝখান থেকে কেউ একজন বল হাতে নিয়ে গোল পোষ্টের উদ্দেশ্যে দৌড় ! নাই কোন ফাউল, নাই কোন হ্যান্ডবল !
শরীরের ভারসম্য রাখতে না পেরে পিছলে পরা, বল সামনে রেখে পানিতে লাথি দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে কাঁদা পানি ছিটিয়ে দেওয়া !
গোল বন্যায় একদল ওপর দলকে ভাসিয়ে দেওয়া, মেঘের গর্জনের বিকট শব্দ শুনে মাথায় হাত দিয়ে বসে পরা । কি হয়নি আজ খেলার মাঠে !
এ যেন শৈশবের সেই বৃষ্টিতে ভেজা আনন্দঘন সোনালী দিনের পুনরাবৃত্তি !
বর্ষাকালের এই শুভ আগমনী ধুয়ে নিয়ে গেল সকল ক্লান্তি, শরীর ও মনকে করে দিয়ে গেল শীতল ।
১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:১৫
রেজাউর রাতুল বলেছেন: কেন ভাই ? বয়স বেড়ে গেছে, নাকি সময় সুযোগের অভাব ?
জীবন তো এমনই চাইলেই সব কিছু আর হাতের নাগালে পাওয়া যায় না !
২|
১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:২৩
সোহানী বলেছেন: ছবিটা জোস্...........
২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৫
রেজাউর রাতুল বলেছেন: ধন্যবাদ
৩|
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:২২
স্নিগ্ধ শোভন বলেছেন:
পুরনো স্মৃতি মনে করিয়ে দিলেন ।
২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৬
রেজাউর রাতুল বলেছেন: সবার স্মৃতিই এমন সুন্দর
৪|
১৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: আমার দৃষ্টিতে এবার বিশ্বকাপ জিততে পারে এমন দলের মাঝে আর্জেন্টিনার সম্ভাবনা তৃতীয়।
২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৮
রেজাউর রাতুল বলেছেন: এবারের বিশ্বকাপে নন ফেভারিট দলগুলো যেভাবে ভালো খেলছে, তাতে আগাম কিছু বলা ঠিক হবে না ।
৫|
২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৬
বদিউজ্জামান মিলন বলেছেন: vi ki sriti mone korai dilen. koi khalelen?
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:৪০
সময়ের ডানায় বলেছেন: আহ!! ভাই কি স্মৃতি মনে করাইয়া দিলেন।
আফসোস এখন আর খেলতে পারিনা।
ছবিটা দারুন হইছে।+++++