| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নেপাল যাবো আগস্টের শেষে। বাই রোডে যাবো, তাই ভারতের ট্রানজিট ভিসা লাগবে।
এই ২৩ তারিখ অনলাইনে আবেদন করলাম। অ্যাপয়েনমেন্ট ডেটও দিয়ে দিলো, ২২ আগস্ট। যদিও যাওয়ার আশাই ছিল ২০ আগস্ট ![]()
কিন্তু এখন জানতে পারলাম... বাই রোডে নেপাল যেতে হলে ডাবল এন্ট্রি ইন্ডিয়ার ভিসা লাগবে। একবার যাওয়ার পথে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢোকার জন্য, আরেকবার নেপাল থেকে ফেরার পথে ইন্ডিয়া ঢোকার জন্য।
কিন্তু আমি ফর্মে সিঙ্গেল এন্ট্রি দিয়ে ফেলেছি!!!
এখন কি এটা সংশোধনের কোনো উপায় আছে? এক লোক বলল আমি আবার রেজিস্ট্রেশন করে ইনফর্মেশন ঠিক করে দিলে নাকি অটোমেটিকলি সংশোধন হয়ে যাবে, কিন্তু অ্যাপয়েনমেন্ট ডেট চেঞ্জ হবে না। অথচ আমি এম্বেসির সাইটে স্পষ্ট দেখতে পাচ্ছি-
Once the online application form is submitted by the applicant, then further modifications are not allowed. Hence applicants are requested to check and validate the details before submitting the online application form.
এখন কি করবো কেউ বলতে পারবেন কি? নতুন করে আবেদন করতে চাইলে আগের অ্যাপয়েনমেন্ট ডেট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর করতে হবে? নাকি আমি চাইলে এখনই আবার আবেদন করতে পারি? সেক্ষেত্রে কি আগের অ্যাপয়েনমেন্ট বাতিল হয়ে যাবে?
নাকি সত্যি কারেকশানের কোনো সুযোগ আছে??
বিজ্ঞ ভাইবোনেরা জানান প্লিজ, বড় টেনশনে আছি
![]()
আর হ্যাঁ, আজকে নেপালের ভিসা নিয়ে এসেছি।
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬
হৃদয় শাহী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ট্রাই করে দেখি
২|
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১২
ধুেলামাখা পথ বলেছেন: আবার নতুন করে অনলাইনে আবেদন করেন। এবার সঠিক তথ্য দিয়ে সাবমিট করার সময় বলবে, এই নামে আগে আবেদন করা আছে। ওকে দিলে নতুন পুরণকৃত আবেদন ফর্ম দেখাবে। এপয়ন্টমেন্ট তারিখ ঠিক থাকবে। বুকিং নং এবং তথ্য পরিবর্তন (যে তথ্য পরিবর্তন করেছেন) হবে। প্রিন্ট করে নেন। সমাধান শেষ।
৩|
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:২১
নাহিদ তামিম বলেছেন: ১ম কথা একবার ফরম সাবমিট করলে এডিট করলে ঐ ফরম ভিসার জন্য জমা নেয় না। আমার বোনের টা করে আমি নিজে ধরা খাইছিলাম।
২য় এখন ইন্ডিয়া ভিসা ৬ মাসের মাল্টিপল এন্ট্রি দেয়, সেটা আপনি সিন্গেল এন্ট্রি দিলেও।
সবখেকে ভাল হয় একবার ফোন করে এডিট এর ব্যাপারে কনর্ফাম হন। বাট আমি সিওর যে এডিট হয় না
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭
ধুেলামাখা পথ বলেছেন: আপনি নতুন করে আবার অনলাইনে আবেদন করেন। অবশ্যই ২২শে আগস্টের আগে। সাবমিট করার সময় বলবে, এই নামে আগে এপয়ন্টমেন্ট করা আছে। ওকে দিলে তখন এপলিকেশন ফর্ম বুকিং নং সহ দিবে। এপয়ন্টমেন্ট তারিখ ঠিক থাকবে। বুকিং নং পরিবর্তন হবে কারেকশন সহ।