| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন আগের কথা । আমার খুব
কুকুর পোষার শখ ছিল । সম্ভবত
তখন ক্লাশ টু তে পরি । আব্বুর কাছে
একটা সাদা কুত্তার বাচ্চা কিনে
চাইছিলাম । কিন্তু দেশপ্রেমিক বাপ
দেশীয় পণ্য ব্যবহারের গুরুত্ব
বর্ণনা করিয়া একখানা জ্বালাময়ী
ভাষণ দিলেন , অতঃপর কর্মস্থলের
দিকে গমন করিলেন । তাই বাধ্য হয়ে
সাঙ্গপাঙ্গদের সাথে দেশীয় পণ্য
সংগ্রহ অভিযানে বের হলাম । অনেক
খোঁজাখুঁজির পর ভগ্নসাস্থ্যের
একটা ইয়াতীম কুকুর বালক খুঁজিয়া
পাইলাম । বাধ্য হয়ে ওটারেই বাসায়
আনলাম । দুইটা বাটারকুকিজ
বিস্কুটের প্যাকেট জবাই করে তার
আকিকা করা হল । নাম রাখা হল
বুলেট ! তার এমন যত্ন নিতাম যে
কয়েকদিনেই পুরোপুরি পটে গেল ।
যখনই শিস দিতাম কিংবা নাম ধরে
ডাকতাম তখনই লাফাইতে লাফাইতে
বুলেট হাজির । স্কুলে যাব , ভ্যানে
উঠসি সেখানেও বুলেটের লাফালাফি
। এভাবে বেশ কিছুদিন চলল ।
এর মধ্যেই হঠাৎ করে আব্বুর
জন্ডিস হল । তো একদিন নানি
আসছে বাসায় চারটা মুরগীর বাচ্চা
নিয়ে জামাই কে দেখতে ।
সন্ধ্যাবেলা দুটা মুরগী জবাই করার
জন্য নিয়া গেসি দাদুর কাছে । যেই না
একটা মুরগীরে জবাই করে মাটিতে
রাখছি , ওমনি বুলেট মুরগী নিয়ে
চম্পট দেওয়া শেষ । আম্মুকে গিয়ে
একথা বলতেই আম্মু শিশু নির্যাতন
শুরু করে দিল । হালকা চড়ের সাথে
কড়া বকুনি । তাই রাগে দুঃখে সেই
রাতেই বুলেটকে বস্তায় করে অনেক
দুরে রেখে আসলাম । এরপর আর
জীবনে কখনো কুকুর পালন করা
হয়নি ।
আজ বিকেলে চেকপোস্ট যাচ্ছিলাম
মবিনের ( ফ্রেন্ড ) মেসে । দেখি রাস্তায় দুটা
কুকুর লুলামি করতেসে । আর এটা
দেখেই বুলেটের কথা মনে পড়ল ।
হয়ত এতদিনে বুলেটও কয়েকটা
কুকুরের বাবা হয়ে গেসে ! প্রিয়
বুলেট , তুমি যেখানেই থাকো ভালো
থেকো । মিস ইউ ... ![]()
©somewhere in net ltd.