| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমু আনোয়ার
ধুলোমাখা পথে হাঁটতে গিয়ে হারিয়ে যাওয়া বালকের গুনগুন সুরে বিমোহিত বোহেমিয়ান......
বিটিভির কার্টুন, জিলেট ওয়ার্ল্ড স্পোর্টস স্পেশাল আর বিশেষত রেসলিং এর প্রোগ্রামগুলো কখনই মিস হতনা ছোটকালে । ভীষণ উপভোগ করতাম কার্ট অ্যাঙ্গেল, ক্রিস জেরিকো, বিগশো, কেইন, ট্রিপল এইচ, আন্ডারটেকারদের উত্তেজনায় ভরা সেই ধুন্ধুমার মারামারি । ক্লাস সেভেনে একটা বই পড়েছিলাম "মজার রেসলিং: দ্য বিগ ফাইটার্স" (লেখকের নামটা মনে নেই) । বইটাতে অনেক রেসলারের বায়োগ্রাফি আর প্রো রেসলিং এর ইতিবৃত্ত বর্ণনা ছিল । বইটা পড়লাম আর খেলাম ধরা । জেনে গেলাম এইসব মারামারি, আছাড় দেয়া সবই আগে থেকে বানানো । মামুরার নিজেদের মধ্যে কোন রেষারেষি নেই । তাহলে ? এইসব রক্ত, ভীমবেগে একজনের ওপর আরেকজনের ঝাঁপিয়ে পড়া ? কেন ? কতগুলো মানুষের বুনো আনন্দকে রসদ জোগানোর জন্য ? তাই ঐদিন থেকেই রেসলিং দেখা ছেড়ে দিয়েছিলাম । অত মজার প্রোগ্রামটা হয়ে উঠল চিরতার মত বিরক্তিকর তেতো । রেসলারদের মনে হতে লাগল ক্লাউন আর যারা এই ফালতু পাতানো মারামারি দেখে তাদের মনে হতে লাগল বোকা পাঁঠার দল । কিন্তু ড্যারেন অ্যারোনফস্কির মুভি "The Wrestler" দেখার পর এই রেসলারদের জন্যে জেগে উঠেছিল মমত্ব, ভালবাসা ও মানবিক সহানুভূতি ।
Randy 'The Ram' Robinson বয়সের দিক থেকে প্রৌঢ় একজন রেসলার । ১৯৮০'র দশকে সবাই একনামে চিনত তাকে । তাকে নিয়ে ভিডিও গেম, টয় আইকন ফিগারও বের হয়েছিল । সারা শরীরে জখমের কাটা আর ক্ষতের দাগ নিয়ে সেই Randy এখন স্বল্প পরিসরে রেসলিং খেলে বেড়ান । রিঙে রক্তে বান ডেকে দেয়া দর্শকদের চিৎকারের ভেতর থাকা খানিকটা সময় বাদে সবর্স্ব নিঃসঙ্গ একজন মানুষ এই Randy. আগের সেই ডাকাবুকো ঝলমলে সময়টা আর নেই তবে সহকর্মী রেসলাররা এখনও সম্মান করে তাকে । নিজের একটা ছোট মেয়ে ছিল তার । ক্যারিয়ারের জলন্ত সময়টায় শুধু নিজেকেই উপভোগ করতে গিয়ে নিজের ছোট্ট মেয়ের দেখভাল করতেও ভুলে যায় Randy । জীবনের এই বেলাভূমিতে দাঁড়িয়ে সে অনুভব করে তার চারপাশে নেই কেউ । মেয়েকে ফিরে পাবার চেষ্টায় কি পারে সে সফল হতে ? তার কি মনে হয় কোথাও যেন কি নেই ? তারপর কি করে সে ? যে রেসলিং তাকে এখন লক্ষ্যহীন করে দিয়েছে তাকে সে কি ছেড়ে যাবে নাকি আরো আঁকড়ে ধরবে ?
এখনকার ছোট বাচ্চারাও হয়ত জানে রেসলিং আসলে কোন খেলা নয় । সম্পূর্ণ সাজানো নাটক । কিন্তু এমন একটা বিষয়ে অ্যারোনফস্কি হাত দেবেন কেন ? কারণ সত্যকে রঙ চড়িয়ে যে নাটকের আসল রঙটা চাপা পড়ে সেই রঙটা অ্যারোনফস্কি খুব পরিষ্কার করে দেখাতে পারেন । আর এজন্য সাধারণ চোখকে একটু ঘুরিয়ে আড়াআড়ি তাকাতে হবে যে অ্যারোনফস্কি আসলে কি দেখাতে চান ।
তবে সুখের কথা অ্যারোনফস্কি এই সিনেমা দিয়ে পাই বা ফাউন্টেন এর মত জটিল করে দর্শককে বারবার দেখার পরীক্ষায় ফেলেননি । খুব ছোট ছোট সত্যের সহজবোধ্য সিনেমা চোখ বন্ধ করে অনুভবের সিনেমা The Wrestler.
(মিকি রোর্কেকে শট বুঝিয়ে দিচ্ছেন ড্যারেন অ্যারোনফস্কি)
টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে বলতে গেলে খুব বেশি কিছু বলা যাবে বলে আমার মনে হয়না । তবে Randy "The Ram" Robinson রোলে মিকি রোর্কের পারফর্মেন্স নিয়ে অনেক কিছুই বলা যায় যেটা দর্শক দেখামাত্রই অনুভব করবেন । Sin City দেখার সময়ই প্রথম দেখেছিলাম মিকি রোর্কেকে । দ্য রেসলারে মিকি অসম্ভব মানিয়ে গেছেন । পেশীবহুল কুস্তিগীরের শরীর, অর্ধেক পিঠ পর্যন্ত ছড়ানো চুল, কনুইয়ে হাঁটুতে প্যাড আর রেসলারের স্কিনটাইট সবুজ জরিমোড়া ট্রাউজারে পুরোদস্তুর রেসলারই মনে হয়েছে । অস্কার নমিনেশনও পান অসাধারণ কাজের ফলশ্রুতিতে ।
Randy চরিত্রে অ্যারোনফস্কি নিকোলাস কেজকে ভেবেছিলেন(!) । এমনকি পেশাদার রেসলার হাল্ক হোগানও এই চরিত্রটি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন । কিন্তু অ্যারোনফস্কি মিকি রোর্কেকেই কাস্ট করেন শেষ পর্যন্ত । কেন্দ্রীয় চরিত্রের মাধ্যমে মুভির পুরোটা সময় নিজের দিকে মনোযোগ ধরে রেখেছেন এমনকি একেবারে শেষ সেকেন্ড পর্যন্ত ।
"When the hero or the villain of the
drama, the man who was seen a few
minutes earlier possessed by moral rage,
magnified into a sort of metaphysical
sign, leaves the wrestling hall, impassive,
anonymous, carrying a small suitcase…
no one can doubt that wrestling holds
that power of transmutation which is
common to the Spectacle and to
Religious Worship. In the ring, and even in the depths of their
voluntary ignominy, wrestlers remain gods..." - Roland Barthes,
"The World of Wrestling"
রোলান্ড বার্থেজের সাথে পুরোপুরি একমত না হলেও মানি একজন রেসলার একজন রক্তমাংসের মানুষ, একজন স্নেহময় পিতা, ছোট বাচ্চাদের আদর করে, কারো একজন বন্ধু এবং কখনও হয়তো নিঃসঙ্গ একজন পথিক । রেসলিং আমি হয়তো আর কখনোই দেখবনা কিন্তু রেসলারদের ক্লাউন বলে অসম্মানও আর করবনা । আঙুলের ফাঁকে ব্লেড রেখে উত্তেজিত মুহূর্তে নিজের রক্ত অবলীলায় ঝরায় যে মানুষ, হোক শরীর দুরমুজপেটা, ছয়ফুট উঁচু রিঙ থেকে নিজেকে যে ছুঁড়ে দেয় প্রতিপক্ষের দিকে আবার ড্রেসিং রুমে প্রতিপক্ষ কোথাও গুরুতর আঘাত পেয়েছে কিনা খোঁজ নেয় যে লোক তাকে আমার মত নাক সিটকানো বন্ধ হয়ে যাবে দ্য রেসলার দেখলে । না দেখা দলের জন্য মাস্ট সি ।
৩৯৪ মেগা 720p ব্লুরে রিপ ডাউনলোড লিংক
(পূর্বে ফেসবুকের সিনেমাখোর গ্রুপে প্রকাশিত)
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:২২
ইমু আনোয়ার বলেছেন: ধন্যবাদ, আছেন কেমন রুশো ভাই ? রিসেন্টলি, ক্রিস্টফ ওয়াল্টজকে নিয়ে আপনার লেখাটা খুব ভাল লেগেছে আমার । মন্তব্য করতে পারি নাই কারণ মডারেটররা এখনও ওয়াচে রেখে দিয়েছে আমাকে । এখন একটু কষ্ট লাগে যখন কোন লেখা পড়ার পর মন্তব্য করার ইচ্ছা থাকা সত্ত্বেও পারিনা দেখে । আর কতদিন যে এভাবে কাটাতে হবে খোদাই জানে । আবারও ধন্যবাদ ।
২|
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:২১
বোকামন বলেছেন: মুভিটি পুরো দেখা হয় নাই ... যাক মনে করিয়ে দিলেন ...
এ সপ্তাহে দেখার চেষ্টা করবো ...
আপনি মুভিটির পিজি রেটিং কত দিচ্ছেন। জানাবেন ....
রিভিউ কিন্তু বেশ হচ্ছে .. আমি আসি মাঝে মাঝে ব্লগে ...
ভালো থাকবেন সম্মানিত লেখক...
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩
ইমু আনোয়ার বলেছেন: পিজি রেটিং অবশ্যই ১৮ (আনরেটেড ভার্সনের ক্ষেত্রে) ।মুভিটা দেখে ফেলুন । একাকিত্ব জিনিসটাকে অন্যরকমভাবে বুঝতে পেরেছি এই মুভিতে ।
আপনার "স্বাধীনতা আমি তোমায় খুঁজি" কবিতাটা খুব ভাল লেগেছে আমার । মন্তব্য করার সুযোগ নেই বলে আরো দুবার পড়েছি চুপচাপ । আর ভাই কতদিন যে আমাকে ওয়াচে রাখবেন মডারেটররা কিছুই বুঝতে পারছিনা । শুভকামনার জন্য অনেক ধন্যবাদ ।
৩|
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগসে। তবে অ্যারোনফস্কির মত না। সিম্পল একটা ড্রামা। টাচি অবশ্যই। তবে ওভাররেটেড মনে হয় আমার কাছে।
০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৬
ইমু আনোয়ার বলেছেন: সত্যিই সাধাসিধে মন ছুঁয়ে যাওয়া মুভি এটা । রেটিং আসলেই কিঞ্চিৎ বেশি হয়ে গেছে । আমার রেটিং 7.7 ।
৪|
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৯
রেজওয়ান তানিম বলেছেন: আপনার ব্লগ প্যাটার্ন ভাল লাগল।
আশা করছি বাংলা ম্যুভি নিয়েও লিখবেন। যদিও লেখার মত মুভি খুবই কম। একটা অবশ্য লিখেছেন দেখেছি
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৯
ইমু আনোয়ার বলেছেন: বাংলা মুভি নিয়ে লিখে যাব । মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । হঠাৎ বৃষ্টি, পদ্মা নদীর মাঝি নিয়ে লেখা আসবে কয়েকদিনের ভেতর । আবারো ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৪
কাউসার রুশো বলেছেন: ড্যারেন অ্যারোনফস্কির ডিফারেন্ট ট্র্যাকের মুভি। বেশ ভালো লাগছে। বিশেষ করে মিকির অভিনয়
লেখায় +++