নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেলুলয়েডে খুঁজে ফিরি জীবনকে ।

এক চিলতে কাগজের কবিতা আজকাল আমায় খুব টানে, মধ্যাকর্ষণের চেয়েও বেশি সেই আকর্ষণ যা লুকিয়ে ছিল হৃদয়ের গহীনে ।

ইমু আনোয়ার

ধুলোমাখা পথে হাঁটতে গিয়ে হারিয়ে যাওয়া বালকের গুনগুন সুরে বিমোহিত বোহেমিয়ান......

ইমু আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

The Constant Gardener [2005]: মৃত্যু, ষড়যন্ত্র, প্রাণনাশের অশনিসংকেত আর অবিশ্বাসে জড়ানো নিটোল ভালবাসার গল্প

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৮





সাধারণ জ্ঞানের বইয়ে আফ্রিকা মহাদেশকে অন্ধকারের মহাদেশ বলা হয় । কিন্তু কেন এত বিশাল ভূ-খন্ড অন্ধকারের প্রতিনিধিত্ব করে সেটা বলাহয় না । সময় বয়ে যাবার সাথে সাথে কেন অন্ধকারাচ্ছন্ন বিপদের স্বর্গভূমি হয়ে উঠল এই আফ্রিকা সেটাও পরিষ্কার হতে থাকল ।



The Constant Gardener সিনেমাটা সেই অন্ধকার মহাদেশের এমন একটা দিক পরিষ্কারভাবে তুলে ধরল যে, দিনের আলোর মত একটা অমানবিক সত্য মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, দায়িত্ববোধ আর মানুষ হয়ে জন্মালে ন্যূনতম যে অধিকারটুকু পাওয়া যায় তার মুখে সপাটে চপেটাঘাত করে গেল ।



জন কুইয়েল ব্রিটিশ হাইকমিশনের একজন ডিপ্লোম্যাট । ইরাক আক্রমণে ব্রিটিশ সংশ্লিষ্টতা বিষয়ক একটা বক্তব্য দিতে গিয়ে টেসা নামের এক মানবাধিকার কর্মীর তীক্ষ্ম প্রশ্নবাণে জর্জরিত হন তিনি । পরে দুজনের মধ্যে গড়ে ওঠে ভালবাসার সম্পর্ক । কেনিয়াতে পোস্টিং পাওয়া জনের সঙ্গী হয় টেসা । উদ্দেশ্য সেখানকার দুর্দশাপীড়িত অধিবাসীদের কষ্ট কাছ থেকে অনুভব এবং তাদের জন্য কিছু করা । আস্তে আস্তে টেসার সামনে ফুটে ওঠে অসহায় মানুষগুলোর বিরুদ্ধে চলতে থাকা ছদ্মবেশী এক ভয়ঙ্কর অমানবিক ষড়যন্ত্রের ছবি । অনেকখানি জেনে ফেলার পরিপ্রেক্ষিতে খুন হয় টেসা ও তার সহকর্মী । অবিশ্বাস দ্বিধা দ্বন্ধে পেন্ডুলামের মত ঝুলতে থাকা জন কুইয়েল তার ভালবাসার মানুষটিকে কেন খুন হতে হল এই প্রশ্নের উত্তরের খোঁজ করতে থাকে ।



ধীরে ধীরে টেনশন সৃষ্টি করে মিনিটের পর মিনিট চুরি করার ক্ষমতা রয়েছে এই মুভির যেখানে দেখতে মনে থাকবেনা কতক্ষণ পার হল আর কতটুকু বাকি রয়েছে মুভি । পলিটিক্যাল থ্রিলার, ড্রামা, মিস্টরি, রোমান্স জেনরগুলোতে চরম ভাবে মানিয়ে যাওয়া The Constant Gardener মুভিটায় রোমান্সের উল্টোপিঠে থাকা সন্দেহ ও অসচ্ছ ভালবাসার একটা অংশ রয়েছে, মাঝখানে রয়েছে কর্পোরেট এসপিওনাজ ও রক্তের গন্ধমাখা অশুচি অর্থবিত্তের অংশ, আরো রয়েছে সামাজিক উপলব্ধির একটা বড় অংশ । প্রচুর ফ্ল্যাশব্যাক রয়েছে মুভিটায় কিন্তু কোনটাই মুভিটাকে দেখার ফ্লোকে বাধাগ্রস্ত করবেনা । বরঞ্চ সুতোর পর সুতো লাগিয়ে দর্শককে বসিয়ে রাখবে, এরপরে কি হবে দেখার জন্যে ।



John le Carre' এর দ্য কন্সট্যান্ট গার্ডেনার বই থেকে করা এই মুভি নাকি অন্যান্য বেশিরভাগ বুক অ্যাডাপ্টেশনের মত নড়বড়ে হয়নি এটা বাঘা বাঘা ক্রিটিকরাও বলেছেন । হবেইবা কেন ? পরিচালক মহাশয় যে City Of God এর কারিগর Fernando Meirelles তৃতীয় বিশ্বের চিত্রায়ন আর 'বই থেকে সিনেমা' সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে ।

পাশাপাশি অসাধারণ চিত্রনাট্যের জন্য Jeffrey Caine কেও অভিনন্দন জানানো যায় । সিনেমাটোগ্রাফি এককথায় চরম ।







সিনেমার মূল আকর্ষণ র‍্যালফ ফিনেস (জন কুইয়েল) আর র‍্যাচেল ওয়েইসজ (টেসা) এর পারফর্মেন্স । এই দুই লোককে মুভিটায় দেখে মনেই হয়নি তারা এই মুভির কাস্ট এত সাবলীল ভাবে পুরো মুভিটায় দুজন কাজ করে গেছেন । র‍্যাচেলকে আমার তেমন ভাল লাগেনা সবসময় তবে এই মুভিতে তার উপস্থিতিটাই আসাধারণ লেগেছে, অস্কারও পেয়েছেন এই মুভির সুবাদে ।



মুভিটায় ক্যামেরার কাজ সত্যিই ভাল লাগবে । যেসব অ্যাঙ্গেল থেকে মুভির চারপাশটা তুলে ধরা হয়েছে তাতে কোথাও একটুও অতিরঞ্জনের ছাপ নেই, নেই বানোয়াট কোন গোঁজামিল । মাঝেমধ্যে হ্যান্ডহেলড ক্যামেরায় ধারণ করা মৃদু কম্পমান দৃশ্যগুলো থ্রিল আর মুভিটা শেষ পর্যন্ত দেখে যাবার আগ্রহ বাড়িয়ে তুলবে নিঃসন্দেহে ।



যারা বাস্তবমুখি ঘটনাসম্পন্ন থ্রিলার ভালবাসেন তাদের জন্য দেখার মত একটা মুভি । যে সিনেমা নিজেকে উপলব্ধি করতে শেখাবে, মানুষকে বলি দিয়ে উপার্জিত অর্থবিত্তকে ঘৃণা করা শেখাবে, জাগিয়ে তুলবে মানবপ্রেম ।



The Constant Gardener [2005]

Directed by : Fernando Meirelles

IMDb : 7.5

Rotten Tomatoes : 83%



ডাউনলোড লিংক

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩১

হাসান মাহবুব বলেছেন: দেখলাম আজকে। ভালো। তবে বোরিং কিছুটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.