নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেলুলয়েডে খুঁজে ফিরি জীবনকে ।

এক চিলতে কাগজের কবিতা আজকাল আমায় খুব টানে, মধ্যাকর্ষণের চেয়েও বেশি সেই আকর্ষণ যা লুকিয়ে ছিল হৃদয়ের গহীনে ।

ইমু আনোয়ার

ধুলোমাখা পথে হাঁটতে গিয়ে হারিয়ে যাওয়া বালকের গুনগুন সুরে বিমোহিত বোহেমিয়ান......

ইমু আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

State Of Play [2009]: রাজনীতির খেলা

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৯





২০০৩ সালে BBC রিলিজ করে ৬ এপিসোডের টিভি সিরিজ State Of Play যেখানে জেমস ম্যাকআভয় আর বিল নাইয়ির মত স্টার কাস্ট ছিল । সেই শ্বাসরুদ্ধকর ৬ ঘণ্টার টিভি সিরিজের সিনেমা এডিশন ১২৭ মিনিটের State Of Play .



ওয়াশিংটন ডিসির জর্জটাউনে একরাতে ব্রিফকেসধারী এক আততায়ীর হাতে খুন হয় পলায়নপর এক চোর এবং সেই দৃশ্যপট অবলোকন করার দোষে খুন হতে হয় এক পিজ্জা বয়কে । পরদিন মেট্রো রেলের নিচে কাটা পড়ে কংগ্রেসম্যান স্টিভেন কলিন্সের সহকারিণী । এই তিন মৃত্যুর গন্ধ শুঁকে শুঁকে এক রোমাঞ্চকর রহস্যের জাল উন্মোচন করে কংগ্রেসম্যান কলিন্সের বন্ধু ওয়াশিংটন গ্লোব পত্রিকার সাংবাদিক ক্যাল ম্যাকাফ্রে ।



মুভিটায় যুক্তরাষ্ট্রের যুদ্ধপ্রিয় মনোবৃত্তির পাশাপাশি রাজনৈতিক এসপিওনাজের কালো অংশের নোংরামি আর স্বার্থ হাসিলের গিলোটিনে কাটা পড়া মানুষের নেপথ্য চিৎকারও ফুটিয়ে তোলা হয়েছে । ডাঁসা পেয়ারা সময় নিয়ে মজা করে খাওয়ার মত আয়েশ করে সিনেমাটা উপভোগ করা যায় ।



যে কয়জন এই মুভির স্ক্রীণপ্লে করেছেন তাদের একজন হলেন বর্ন ট্রিলজির স্ক্রীণপ্লে+স্টোরি মেকার টনি গিলরয় । সম্ভবত পলিটিক্যাল ড্রামা বলেই মুভির ডায়ালোগ একটু ভারী লেগেছে তবে দুর্বোধ্য বা প্রসঙ্গের বাইরে যায়নি । ভাল লাগার মত ব্যাকগ্রাউন্ড স্কোর সিনের সাথে পুরোপুরি মানিয়ে গেছে ।







সিনেমার মূল রোলে (ক্যাল ম্যাকাফ্রে) আছেন রাসেল ক্রো । একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের রোলে পারফর্ম করা ক্রো তার পুরোটা ঢেলে দেননি এটা অনেক বড় বড় ক্রিটিকরা বলেছেন তবে তার পারফর্মেন্স নিয়ে সংশয় রাখেননি । আমার কাছে ক্যাল ম্যাকাফ্রে রোলটা পোস্টমর্টেম করার মত নয় তবে ঘাগু সাংবাদিকের ধাঁচটা কোথায় যেন আসেনি এটা মানতেই হবে ।

কংগ্রেসম্যান স্টিভেন কলিন্সের রোলে বেন অ্যাফ্লেকের কাজ ভালই হয়েছে । তবে সাংবাদিক ও কংগ্রেসম্যান দুই বন্ধুর বয়সের তফাতটা বিশেষ করে একজন কংগ্রেসম্যানের পক্ষে কম বয়সের বেনকে চোখে লাগতে পারে কারো কারো । ক্যাল ম্যাকাফ্রের অ্যাসিস্টেন্টের (ডেলা ফ্রাই) রোলে রাচেল ম্যাকঅ্যাডামসের বিস্তৃতি একদম মানানসই বলা চলে । একটু রাশভারী এডিটরের রোলে হেলেন মিরেন খাপে খাপ এঁটে গেছেন ।



ডিরেক্টর সিনেমাটায় একটু ক্যাট মাউস ভাব আনার ট্রাই করেছেন । মূলত থ্রিলারপ্রেমীদের জন্য উপভোগ্য করেই সাজিয়েছেন এবং তাতে সফলও হয়েছেন ।



ক্রাইম, পলিটিক্যাল ড্রামা, মার্ডার, মিস্টরি ঘরানার সিনেমাটার স্টোরি এককথায় জম্পেশ । যেখানে কি হচ্ছে অনুমান করতে গিয়ে থমকে যেতে হয় । কারণ বড় ধরণের সারপ্রাইজ ছাড়াই টুইস্টি আর পর্দায় চোখ ধরে রাখার মত ক্ষমতা রয়েছে মুভিটার । মাস্ট সি টাইপ কিছু বলবনা তবে ১২৭ মিনিট এনজয় করতে পারবেন এটা গ্যারান্টিড ।



ট্যাগলাইন : Nothing is off the record .



State Of Play [2009]

Director : Kevin McDonald

IMDb Rating : 7.2

Rotten Tomatoes : Critics - 84% & Audience - 71%



ডাউনলোড লিংক

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

বোকামন বলেছেন:








গুড রিভিউ ....

আমার কাছে প্রত্যেকের অভিনয় শক্তিশালী মনে হয়েছে ...
আপনার সাথে সহমত তবুও ক্যাল ম্যাকাফ্রে দুর্দান্ত ....

সিনেমাটোগ্রাফীতে রোড্রিগো কিন্তু আরগোতে ও আছেন ... এক্সিলেন্ট ওয়ারকার ....

আরগো দেখে থাকলে রিভিউ আশায় রইলাম .....

অনেক ধন্যবাদ ...

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩

ইমু আনোয়ার বলেছেন: আরগো নিয়ে লেখার ইচ্ছে আছে । মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

বোকামন বলেছেন: আপনাকে কী এখনো সেফ করা হয়নি !!!

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১

ইমু আনোয়ার বলেছেন: ভাই কষ্টের কথা আর কি বলব । সেফ দূরের কথা এখনও জেনারেলই হতে পারলাম না । কবে যে মডারেটরদের দয়া হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.