| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমু আনোয়ার
ধুলোমাখা পথে হাঁটতে গিয়ে হারিয়ে যাওয়া বালকের গুনগুন সুরে বিমোহিত বোহেমিয়ান......
" এক সময় থেমে যাবে সমস্ত কোলাহল, ঘুমিয়ে পড়বে ধরণী । আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটা মিটমিট করলে বুঝবে আমি তোমায় ডাকছি । সে-রাতে তুমি জেগে থেকো, বন্ধু, ঘুমিয়ে পড়ো না । আর, হ্যাঁ, ফুলের গন্ধ পেলে বুঝে নিয়ো আমি আসছি । আর যদি কোকিল ডাকে, ভেব আমি আর বেশি দূরে নেই । তারপর, হঠাৎ ফুরফুরে বাতাস এসে তোমার গায়ে লুটিয়ে পড়লে বুঝবে আমি এসেছি । সে-রাতে তুমি জেগে থেকো বন্ধু, ঘুমিয়ে পড়ো না । "
১৯৮০ সালে A. J. Quinnell লিখেছিলেন Man On Fire . বাংলাদেশে ১৯৮৬ সালে প্রকাশ পায় কাজী আনোয়ার হোসেনের 'অগ্নিপুরুষ' যার সবচাইতে আবেগময় কথাগুলো ছিল উপরের অনুচ্ছেদটি ।
ইংরেজী বইটা আমার পড়া হয়নি তবে কাজীদার বইটা অনেকের মতই বহুবার পড়েছি । সিনেমার সাথে সখ্যতার পর জেনেছিলাম এই কাহিনী নিয়ে একটা সিনেমাও রয়েছে । দেখার আগে পচা টমেটোতে রিভিউ পড়তে গিয়ে ধাক্কা খেলাম । বেশিরভাগ রিভিউ এটাকে টাইমওয়েইস্ট মুভি বলছে কারণটা কি ? যেখানে ডেনজেল ওয়াশিংটন আর ডাকোটা ফ্যানিং এর মত কাস্ট রয়েছে । সবকিছু একপাশে রেখে দেখলাম এবং বুঝলাম বেশিরভাগ বুক অ্যাডাপ্টেশন মুভিক কেন কমজোরি মুভির লিস্টে ঠাঁই নেয় ।
যারা দেখেননি এগুলো পড়ে যদি মনে করেন মুভিটা ভাল হয়নি সেটা ভুল । কোয়েন্টিন টারান্টিনো এটাকে টনি স্কটের সেরা কাজগুলোর একটা হিসেবে অভিহিত করেছেন । তবে আমি বলব টনি স্কট মুভিটাকে আরো একটু ডার্ক করে বানাতে পারতেন কিংবা টর্চার করার সিনগুলো আরো নির্মমতা দিয়ে গড়ে তুলতে পারতেন । জন ক্রিসির অতীতটাকে দর্শকদের সামনে কিছুটা হলেও তুলে ধরা যেত । সবচেয়ে বড় কথা হল টনি বই থেকে মুভি করছেন এটা তার মাথায় তিনি খুব বেশি খেলাননি । পরিবর্তন যা এনেছেন তা ইটালি থেকে মেক্সিকো । তারপরও সিনেমায় থ্রিল রয়েছে প্রচুর । সেই ছোট্ট মিষ্টি ডাকোটা ফ্যানিং ভালই কাজ করেছে । মুভিটায় ডেনজেল ওয়াশিংটনকে অনেকে মিস কাস্ট বলেছেন ।আমারো হালকা তেমনই লাগলো । মার্টিন স্করসেসে যেমন ঘনঘন লিও ডিক্যাপ্রিওকে কাস্ট করেন তেমনি টনি স্কটের বেশিরভাগ মুভিতে ডেনজেল ওয়াশিংটনকেই নেন । তার সামর্থ্য নিয়ে কোন প্রশ্নও থাকবেনা কিন্তু জন ক্রিসি রোলে পুরোপুরি ডেনজেল মানিয়ে ওঠতে পারেননি । তবে ক্রিস্টোফার ওয়াকেন এর সাবলীল প্লেবয়মার্কা অভিনয় আমার ভীষণ ভালো লেগেছে । এছাড়া সিনেমাটায় মাফিয়াদের একটা সংশ্লিষ্টতা ছিল সেটাকে আরো একটু গভীর করে দেখালে ভাল হত ।
টনির দুর্ভাগ্য কাজীদার বইটা ওনার হাতে পড়েনি । তবে একটা জিনিস বলাই যায় । যখন কেউ একটা বিখ্যাত বই পড়ে এবং ঐ বইয়ের লেখাগুলো কল্পনায় দৃশ্যায়িত হয় তখন সেই বই থেকে করা মুভিতে আরেকজনের কল্পিত দৃশ্যগুলোর বৈসাদৃশ্যই মনের ভেতর কেমন একটা জড়তামেশানো অনুভূতির জন্ম দেয় । তবে মুভি দেখাটাই যদি কারো মূল উদ্দেশ্য হয় এবং থ্রিলারপ্রেমী দর্শক হন তবে এই মুভি তার মনকে ভরাতে সক্ষম হবে । কারণ লুপিতা রামোস আর বডিগার্ড জন ক্রিসির বন্ধুত্বপূর্ণ আন্তরিক ভালবাসার বাঁধনটাকে ভালই সামনে তুলে এনেছেন পরিচালক ।
জোরালো সংলাপ এই মুভির অন্যতম আকর্ষণ । দৃশ্যায়নের পরিবর্তনের সাথে সাথে তা আন্দোলিত করে মুভি সেন্সকে ।
Man : In church, they say to forgive .
John : Forgiveness is between them and God . It's my job to arrange the meeting .
A bullet can always tells the truth .
এরকম দারুণ কিছু ডায়ালোগ, হার্টবিটিং মিউজিক, সারপ্রাইজ না থাকলেও ফ্লো আছে, ভাল লাগবে এমন মুভি Man On Fire
Download Link
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
ইমু আনোয়ার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । আগে হলে ডি নিরোর কথা বলতাম এখন কাকে মানাবে একটু ভেবে বলব পরে ।
২|
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪
বোকামন বলেছেন:
আরেক খানা গুড রিভিউ-ধন্যবাদ লেখক.....
ক্রিস্টোফার ওয়াকেন ....(বিশেষ করে)
ভায়োলেন্ট দৃশ্যগুলোতে একটু সমস্যা আছে বৈকি !
(আফসোস হচ্ছে আপনার রিভিউ সামুর পাঠক মিস করছে)
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০০
ইমু আনোয়ার বলেছেন: সামুতে রিভিঊ পড়ে কত মুভিই দেখলাম ! নিজের লেখাটা ভাল লেগেছে কারো এটা জানতে পেরে আরো ভাল লাগে । তবে খুব অবাক আর কষ্ট মেশানো অনুভূতি কাজ করে আমার মধ্যে । সামুতে প্রথম পাতায় লেখা বা কারো পোস্টে মন্তব্য করার সুযোগটা দেওয়ার আগে কতটা কষ্ট দিয়ে তারপর মডারেটররা কোন ব্লগারকে সেফ করেন ?
তারপরও প্রিয় এই ব্লগে লিখতে পারছি এটাই বা কম কিসে ? ধন্যবাদ ভাই রিভিউ পড়ার জন্য ।
৩|
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮
আমিনুর রহমান বলেছেন:
রিভিউ ভালো হয়েছে +++
টনির দুর্ভাগ্য কাজীদার বইটা ওনার হাতে পড়েনি
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২০
ইমু আনোয়ার বলেছেন: রিভিউ ভালো লেগেছে জেনে খুশি হলাম । ধন্যবাদ ।
৪|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
আকন্দ বলেছেন: আপনার রিভিউ খুব ভাল হয়েছে।
এই ছবির অর্ধেক ডাকোটা ফ্যানিং আর সবাই মিলে বাকী অর্ধেক।
এইটা আমার বিবেচনা!
আপনি নিয়মিত রিভিউ দিতে থাকুন।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
আমি মিসির আলি বলেছেন: রিভিউ ভাল হইছে।।।।
ডেনজেল ওয়াশিংটনের জায়গায় কাকে হইলে মানাইত আপনার ধারনা????