| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমু আনোয়ার
ধুলোমাখা পথে হাঁটতে গিয়ে হারিয়ে যাওয়া বালকের গুনগুন সুরে বিমোহিত বোহেমিয়ান......
One Life : The Journey Of Life Continues
Narrated By - Daniel Craig
পৃথিবী । এক অসীম রহস্যে ভরা ক্যানভাস । যার এক তৃতীয়াংশ স্থলভাগ ও দুই তৃতীয়াংশ গভীর নীল জলে পরিবেষ্টিত । রহস্যের পর্দায় আবৃত আজকের এই পৃথিবীতে রয়েছে ৫ মিলিয়নেরও বেশি জীবিত প্রজাতি । তাই বেঁচে থাকার জন্য রয়েছে ৫ মিলিয়নেরও বেশি ভিন্ন ভিন্ন উপায় । বেঁচে থাকা বিষয়টা অনেক বিষয়ের উপস্থিতিতে তারতম্য সৃষ্টি করলেও লক্ষ্য একটাই থাকে । ফুড চেইনের ভেতর ঘুরতে থাকা সারভাইভাল অভ দ্য ফিটেস্ট বিষয়টায় এই প্রজাতিগুলোর একটা ক্ষুদ্র অংশ প্রতিকূল পরিস্থিতি, দুর্যোগ, পারিপার্শ্বিক অবস্থায় কিভাবে একটা প্রাণ ধারণ করে জীবনটাকে পরিচালনা করে সামনের দিকে এগিয়ে যায় তার একটা অসাধারণ প্রতিচ্ছবি BBC Earth Film কর্তৃক ২০১১ সালে রিলিজ পাওয়া নেচার ডকুমেন্টারি One Life যার ধারা বর্ণনা বা ন্যারেশন করেছেন ৬ষ্ঠ জেমস বন্ড ড্যানিয়েল ক্রেইগ ।
ফুল থেকে মধু আহরণরত পাখি, গেছো ইদুঁরের সলজ্জ চাহনি বা সাগরতলে কাঁকড়ার ঝাঁকের মার্চ করার দৃশ্য মোহিত করবে সবাইকে ।
দেখা যাক কি আছে এই দৃষ্টিনন্দন প্রামাণ্য চিত্রে । চমৎকার কনসেপ্ট ও নিম্নোক্ত বেশ কিছু লোকেশনের সমন্বয়ে গড়া এই চলচ্চিত্র ।
Rose Sea, Antarctica
Hells Vally, Japan
Limon Province, Costa Rica
Mondika, Congo
Amboseli, Kenya
Gran Chaco, Argentina
Simien Highlands, Ethiopia
Boa Vista, Brazil
Ein Gedi, Israel
Andasibe, Madagascar
Lewa Downs, Kenya
Florida Bay, USA
North Carolina, USA
Komodo Archipelago, Indonesia
Rukinga, Kenya
Mount Roraima, Venezuela
Siburn River, Belize
ওপরের নয়নাভিরাম লোকেশনগুলোতে শুরু থেকে পর্যায়ক্রমে দেখানো হয়েছে সীলমাছ, বানর, বিষাক্ত ব্যাঙ কিভাবে তাদের শাবকদের প্রতিকূল পরিবেশের উপযোগী করে তোলে । ইথিওপিয়ান হাইল্যান্ডে শকুনদের খাবার ধরার কৌশল, খাড়া পাহাড়ে সদ্য জন্মানো হরিণ শিশুর আত্মরক্ষা, সীমাহীন বাঁধাহীন সমুদ্রে ডলফিনদের টেকনিক, আর্জেন্টিনায় ঘাসখেকো পিঁপড়ার ম্যাকগাইভারগিরি, হাতিরপালের মাইগ্রেশন, ইন্দোনেশিয়ার লিভিং লিজেন্ড কমোডো ড্রাগনের বিবর্তন ও বাঁচা, তিমির সহযাত্রী বেছে নেবার আকর্ষণীয় কৌশলসহ আরো অনেক কিছু ।
আফ্রিকান সমভূমি, আর্কটিক তুন্দ্রা, রেইন ফরেস্ট ও আরো বিভিন্ন প্রাকৃতিক অবস্থান হতে BBC নেচারের রিপোর্টেড ১০,০০০ ফুটেজ থেকে তৈরি চোখজুড়ানো ও মনভরানো এই ডকুমেন্টারি থেকে কেউ যদি ইচ্ছে রাখেন অনেক কিছু শিখতে, জানতে ও হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবেন । আরো পারবেন জীবন দর্শনে বেশকিছু মূল্যবান অভিজ্ঞতা জমা করতে । তবে যদি কেউ মুভিতে পাওয়া থ্রিল,অ্যকশন, ড্রামা, সাসপেন্স বা কমেডি খোঁজেন তাও পাবেন অনেকাংশে ।
Planet Earth ও Blue Planet দেখার পর থেকেই ডেভিড অ্যাটেনবরো আমার সবচেয়ে ভালোলাগা ন্যারেটর । একজন ন্যারেটর আমার কাছে চাঁদনী রাতে বারান্দায় পাটি বিছিয়ে গল্প বলা দাদুর মত । যার প্রতিটা বাক্য শোনার জন্য কান উৎসুক হয়ে থাকে । মুভিতে ড্যানিয়েল ক্রেগের গলা অনেকটা ভারী শোনালেও এই ডকুমেন্টারির ধারাবর্ণনায় অনেক সফট, আকর্ষণীয় ও আগ্রহজাগানিয়া ।
সিনওয়াইজ পারফেক্ট ব্যাকগ্রাউন্ড স্কোর One Life ডকুমেন্টারিটির একটি বিশেষ দিক । দেখতে গেলে অনুধাবন করা যায় কত আকর্ষণীয়ভাবে প্রতিটি দৃশ্যের সাথে মিউজিকের কম্বিনেশন ঘটেছে । BBC অর্কেস্ট্রা টীমের নামডাক শুনেছি অনেক । তবলা আর বাঁশির ব্যবহারটা আমার খুবই ভাল লেগেছে ।
Every living thing on our planet shares the same desire: not just to live, but to foster new life. And we're no different. We see so much of us in them, and them in us. Whether it's intelligence or ingenuity, strength, grace or determination, Courage, even love. Their lives our lives, all life on Earth will be richer if we choose to remember
everything we have in common. To remember we share one planet one future.
এরকম কিছু সংলাপ একদম মনের মাঝে নাড়া দিয়ে যাবে । পৃথিবীটাকে তার রূপে রাঙিয়ে আরো ভালোবাসতে ইচ্ছে করবে ।
One Life (2011)
Directors: Michael Gunton, Martha Holmes
Writers: Michael Gunton, Martha Holmes
Production: BBC Earth Films
আরো কিছু দৃষ্টিনন্দন ছবি:
কেনিয়ার Amboseli তে হাতির পালের মাইগ্রেশন
মাদাগাস্কারের Andasibe তে শিকারী গ্রাসহপার
অস্ট্রেলিয়ান কারেন্টে উড়ুক্কু মাছের ছুটে চলা
নীলতিমির সঙ্গী বাছাইয়ের মহড়া
ব্রাজিলের Boa Vista য় বানরদের পাথর দিয়ে নারকেল ভাঙার দৃশ্য
চিলির Casilla তে মেয়ে কাঠপোকার মন পাওয়ার জন্য দুই পুরুষ পোকার যুদ্ধ
ইন্দোনেশিয়ার Comodo Archipelago তে জীবন্ত কিংবদন্তী কমোডো ড্রাগনের শিকারের খোঁজ
অক্টোপাসের ডিম
ইসরায়েলের Ein Gedi তে শিয়ালকে ফাঁকি দেয়ার চেষ্টায় রত সদ্য ভূমিষ্ঠ হরিণ শাবক
যুক্তরাষ্ট্রের Florida Bay তে ডলফিন ঝাঁকের জলকেলি
আর্জেন্টিনার Gran Chaco য় ঘাসখেকো পিঁপড়ার ঘাস কাটার দৃশ্য
জাপনের Hells Vally তে বানরদের শীতকাটানোর অভূতপূর্ব উপায়
কেনিয়ার Lewa Downs এ চিতার শত বছরের পুরোনো রীতি ভাঙার দৃশ্য
কোস্টারিকার Limon Province এ পাতার পানিতে বিষাক্ত ব্যাঙের ব্যাঙাচি ছাড়ার দৃশ্য
কঙ্গোর Mondika তে বাবা গরিলার বিশ্রাম
ভেনেজুয়েলার Mount Roraima য় পেবল ব্যাঙ ও বিষাক্ত টারান্টুলা মাকড়সার মুখোমুখি অবস্থান
যুক্তরাষ্ট্রের North Carolina য় কীটপতঙ্গ খেকো উদ্ভিদ
অ্যান্টার্কটিকার Rose Sea তে মা সীল ও শাবকের ছুটে চলা
কেনিয়ার Rukinga তে আবিষ্কৃত একটি দ্রুতগতির প্রাণী
বেলিজে Siburn River এ পানির ওপর দিয়ে গিরগিটির ছুটে চলা
ইথিওপিয়ার Simian highlands এ শিকারী ঈগলের ভেসে চলা
আরো বিস্তারিত:
IMDb
Rotten Tomatoes
Download Link
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
ইমু আনোয়ার বলেছেন: আপনি দেখেছেন ! আসলেই অসাধারণ । ভালো লেগেছে জেনে খুশি হলাম । হ্যাঁ ভাই আছি মোটামুটি । আপনি কেমন আছেন ? সব ভালো তো ?
সামহোয়্যারে লেখার খুব শখ ছিল এককালে । আইডি খুললাম কিছুদিন আগে । নিয়মিতও ছিলাম । কিন্তু সেফ আর হতে পারলাম না । মডারেটররা কেন যে আমাকে সেফ করলনা জানি না । কে জানে, কারো মাল্টি ভেবেছে হয়তো । যাহোক আপনাকে আমার মনে থাকবে । ব্লগ লিখতে গিয়ে ওয়াচ জেনারেল সেফ হতে প্রায় ভার্সিটি অ্যাডমিশন টেস্টের মত হ্যাঁপা সইতে হয় প্রিয় সামুতে এসে জানতে পারলাম ।
আপনি আমার লেখাটা পড়েছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৪
বোকামন বলেছেন:
ন্যারেটর সম্পর্কে দারুন বলেছেন ! সহমত
নয়নাভিরাম একখানা চলচ্চিত্র।
পোস্টে ভালোলাগা জানাচ্ছি .....
আশাকরি আপনি ভালো আছেন।
(ভাইজান কে এখনো সেফ করা হয়নি !!!)