| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমু আনোয়ার
ধুলোমাখা পথে হাঁটতে গিয়ে হারিয়ে যাওয়া বালকের গুনগুন সুরে বিমোহিত বোহেমিয়ান......
সিরিয়াল কিলিং এর ইতিহাস বহু পুরোনো । সিরিয়াল কিলিং এর ইতিহাস থেকে জানা যায়, সর্বপ্রথম নথিবদ্ধ সিরিয়াল কিলিং হয়েছিল রোমানসম্রাট নিরোর আমলে । নিরোর মা জুলিয়া আগ্রিপিনা রাজপরিবারের বেশ কজন সদস্যকে বিষ প্রয়োগে হত্যা করতে Locusta নামের এক মহিলাকে ভাড়া করেছিলেন । এরপর যুগে যুগে আবির্ভাব ঘটেছে Pedro Lopez, John Wayne Gacy, David Berkowitz ও Ted Bundy'র মত বুকে কাঁপুনি ধরানো সব সিরিয়াল কিলারদের । যাদের কাছে মানুষ হত্যা ও নির্যাতন করাটা খুবই উপভোগ্য এবং শিল্পময় একটা ব্যাপার । সিরিয়াল কিলার তাদেরকেই বলা হয় যারা দুই বা ততোধিক খুন করে, দুটি খুনের মাঝে একটা সময়ের বিরতি থাকে, প্রতিটি খুনের ঘটনা ভিন্ন ভিন্ন স্থানে সংঘটিত হয় । শিল্পের বিষয়টা এমন যে, সিরিয়াল কিলার সুনিপুণ কৌশলে প্রতিটি হত্যা করে এবং পেছনে খুব কমই চিহ্ন রেখে যায় । সবচেয়ে বড় ব্যাপার এরা নিপাট ভদ্রলোক হিসাবে সমাজে বসবাস করে এবং ভিক্টিমরাও এদেরকে এদের বীভৎস রূপটা দেখার আগ পর্যন্ত বিশ্বাস করে । ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলার ৯০'র দশকে কলম্বিয়ার কুখ্যাত পেডোফাইল, রেপিস্ট ও টর্চার কিলার Luis Garavito, যার পসিবল ভিক্টিমস ছিল ৪০০ থেকেও বেশি !
১৯৯৫ সালে রিলিজ হওয়া সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার Copycat এ দেখা যাবে ড. হেলেন হাডসন (Sigourney Weaver) একজন সিরিয়াল মার্ডার ও মার্ডারারদের সাইকোলজির ব্যাপারে একজন বিশেষজ্ঞ । একটা সেমিনারে সিরিয়াল কিলারদের দর্শন, আচরণ ও প্রতিক্রিয়া নিয়ে কথা বলার পর ল্যাভেটরিতে তারই এক সাবজেক্টের আক্রমণের শিকার হন । যা তাকে অ্যাগারোফোবিক (পরিচিত পরিবেশের বাইরে প্যানিকে আক্রান্ত হওয়া) করে তোলে । এরপর তেরো মাস কেটে যায় । শহরে শুরু হয় একের পর এক খুন । দুই ডিটেকটিভ এজে মোনাহান (Holy Hunter) ও রুবেন গোয়েটজ হাজির হন হেলেনের সাহায্য প্রার্থনায় । বিষ্ময়ের সাথে হেলেন আবিষ্কার করেন এই খুনগুলোর রহস্য । খুনি ছাপ রেখে যাচ্ছে তার খুনের আর শতাব্দীর ভয়ংকর সব সিরিয়াল কিলাররা এর সাথে জড়িত !
একটা ভাল থ্রিলারের অন্যতম বৈশিষ্ট্য দর্শকের নিয়মিত শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি করা এবং এইক্ষেত্রে সিনেমাটি চরমভাবে সফল । অনেকে এই মুভিকে Silence of The Lambs ও Se7en এর দ্বৈতরূপও বলেছেন । তবে হ্যাঁ, David Fincher এর Se7en এর চেয়ে ভালো লেগেছে Copycat, যে মুভিটা শুরু থেকে ভীষণ ফাস্ট । রহস্যগল্পের ঘোমটা সরানোর মত আস্তে আস্তে একটু একটু করে কাহিনী উন্মুক্ত হতে থাকবে, মুভির মাঝামাঝি সময়ের কিছু পর আপনার সামনে পুরো সমস্যাটার একটা পরিষ্কার চিত্র ফুটে উঠবে কিন্ত ততক্ষণে আপনি মুভির গল্পের সাথে এগোতে এগোতে অনুভব করবেন আপনি আর সমস্যাটার সাথে চলতে পারছেননা । ঠিক এখানেই আপনার সামনে ধরা দেবে দারুণ কয়েকটা চমক আর মুভির কারিগরের ভেল্কিবাজির বাকি মঞ্চায়ন । অবাক হয়ে দেখবেন ঘটে যাওয়া খুনগুলোর সাথে কুখ্যাত সিরিয়াল কিলারদের সংশ্লিষ্টতা যারা অনেকেই ইতোমধ্যে ইলেক্ট্রিক চেয়ারে এক্সিকিটেড হয়েছে । হার্টবিট বাড়িয়ে দেয়া মিউজিকের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত একজন সিরিয়াল কিলারের মনের ভেতর ঘুরে বেড়াতে বাধ্য করবে এই সিনেমা ।
সিনেমার বিল্ডিং পোস্টমর্টেমে যাবনা আমি । কারণ এমন কোন কিছুই নেই যা খানিকক্ষণের জন্যে হলেও আপনাকে মুভি থেকে চোখ সরাতে প্ররোচিত করতে পারবে । ঘরের আলোটা কমিয়ে হাতের কাছে দুই গ্লাস পানি নিয়ে বসে পড়ুন মুভিটা দেখতে ।কারণ টানা দুঘণ্টা টেনশনে ভোগার মাত্রাটা একটু হলেও কমাতে পানিটা প্রয়োজন হবে ।
মুভিটার প্রত্যেকটা চরিত্র বুঝতেই দেয়নি এটা একটা ১২৩ মিনিটের সেলুলয়েড । আমিও এই মুভিটাকে শুধু একটা মুভি হিসেবে মানতে নারাজ কারণ যে মুভি তার রানটাইম পেরিয়েও মাথার ভেতর আরো তিন-চার দিন ঘুরপাক খায় ও কিছু বিষয় জানতে উদ্ধুদ্ব করে সেটা কেবলি একটা মুভি নয় । ক্রাইম+ড্রামা+মিস্টরি ঘরানার এই মাস্টারপিস থ্রিলার দেখার পর সহসা ভুলে যাওয়া কঠিন হবে এই মুভির দর্শকদের জন্য । ইন আ নাটশেল: স্ট্রংলি রিকমেন্ডেড । আ মাস্টওয়াচ ।
Download Link
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪
ইমু আনোয়ার বলেছেন: অবশ্যই সময় করে দেখে নেবেন । মুভিটা আপনার ভাল লাগবে এটুকু বলতে পারি । ধন্যবাদ ।
২|
৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬
বোকামন বলেছেন:
গুড রিভিউ !
অভিনয় দুর্দান্ত ছিলো এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ড স্কোর ।।
উপভোগ্য।।
অনেকদিন পর লিখলেন !
ভালো আছেন আশাকরি :-)
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
ইমু আনোয়ার বলেছেন: রিভিউ ভাল লেগেছে জেনে খুশি হলাম । সামু আমাকে সেফ মনে হয় এই জীবনে করবেনা । একটা ভাল পোস্ট পড়েও মন্তব্য করতে না পারার কষ্টটা সহ্য করতে পারিনা বলে এখন আসাও কম হয় লেখাও কম হয় । তবে একটা জিনিস ভাললাগে, আপনি ও কয়েকজন আছেন যারা অন্তত আমার রিভিউগুলো পড়েন । এতেই খুশি আমি ।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩২
ইমরাজ কবির মুন বলেছেন:
রিভিউ পড়ে ইন্টারেস্টিং লাগলো।একসময় ডাওনলোড করে ফেলবো।
ধন্যবাদ ||