| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার কমলাকান্ত
আমি মনে করি -- “এক প্রদীপ থেকে শত শত প্রদীপ জ্বালালে যেমন আলো একটুকু কমে না।তেমনি শিক্ষার আলো যত বেশি অন্যের মাঝে বিলিয়ে দেওয়া যায় ততই মঙ্গল।”
একটা মেয়েকে ধর্ষণ করবো বছরে ৩৬৪ দিন। আর বাকি ১ দিন তাকে পৃথিবীর সর্বোচ্চ সম্মান দিবো!!
তাহলে আমি মানুষ টা কেমন?!!
উত্তর- "আমাকে মানুষ বলা টা তখন জায়েজ হবে কিনা সন্দেহ!"সারা বছরের ৩৬৪ দিন কথা বলার সময় আমি বলি "Hi/hellow/ how r u man/ oh yoo baby..!!"আর ১ দিন বলবো- "জি জনাব বলুন/আপনি কেমন আছেন?"!!
তাহলে আমাকে কি বলবেন?
উত্তর--"তুই একটা ভণ্ড!!"বছরের ৩৬৪ দিন আমি গান শুনি--"It's my life../ Shila ki jawani.. / i wanna chamak challo..!!"আর বছরের বাকি ১ দিন শুনি-"আমি বাংলার গান গাই,আমি বাংলার গান গাই/ও আমার দেশের মাটি তোমার পড়ে ঠেকাই মাথা...!
"তাহলে আমাকে কি বলবেন?
উত্তর--"তুই সত্যিই একটা বহুরুপি মানুষ!!পল্টি দিতে উস্তাদ" আজ মহান "বিজয় দিবস"...
আপনি কি হতে চান? --ভণ্ড নাকি বহুরুপি মানুষ নাকি মানুষের নামে অমানুষ??...আসুন আজ 'জাতীয় পতাকা' ছুয়ে শপথ নেই আজকের পর থেকে আর নিজের ভাষা কে ধর্ষণ করবো না।আজকের পর থেকে হাসি-কান্না, সুখ-দুঃখ সবই বাংলায় প্রকাশ করবো।আজকের পর থেকে নিজের দেশ কে ভালোবাসব ঠিক যেমন নিজের মা কে বাসি।আজকের পর থেকে বাংলাকে স্বীকৃতি দেই বিশ্ব দুয়ারে...আমরা বাংলাদেশী।আমরা জানি কিভাবে নিজেদের অধিকার আদায় করতে হয়।আমরা জানি শত্রুর বন্দুকের নলের সামনে দাড়িয়ে "বাংলাদেশ জিন্দাবাদ,জয় বাংলা"বলে চিৎকার করতে।
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে
আসুন দেশ কে ভালোবাসি...
আমার দেশ হোক সারা বিশ্বের বিস্ময়...
প্রথম প্রকাশ http://riyad21.blogspot.com![]()
©somewhere in net ltd.