নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার অদ্ভূত জগতে স্বাগতম !

!!!!

রবিন মিলফোর্ড

খুবই সাধারন একজন ছেলে । স্বপ্ন দেখি অনেক কিছু করার । হয়তো করা হয়ে উঠবে না , তাও দেখি । স্বপ্ন দেখতে তো আর দোষ নেই ;) ফেবুতে আমি https://www.facebook.com/ankonz

রবিন মিলফোর্ড › বিস্তারিত পোস্টঃ

অন্য ভূবন ( একটি কিশোর ছেলের জঙ্গলে হারিয়ে যাওয়ার গল্প) - ভৌতিক কল্পকাহিনী

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৫০



সন্ধ্যা হয় হয় করছে । চারদিকে আশ্চর্যরকম সুনসান নীরবতা । পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে ব্যস্ত পায়ে হেঁটে চলেছে রিনাল । নতুন কেনা শখের ডিজিটাল ক্যামেরায় ছবি তুলতে তুলতে কখন যে পাহাড়ের এত গভীরে এসে পড়েছে টেরও পায়নি সে । একটু ভয় ভয় লাগতে শুরু করল ওর - সন্ধ্যা হয়ে যাচ্ছে পারবে তো বাড়ি পৌঁছাতে ? কোন মানুষজনকেও দেখছে না । রাস্তা হারিয়ে ফেলেনি তো আবার - অজানা শংকা দানা বাঁধতে শুরু করল ওর মনে । ধ্যাৎ কি দরকার ছিল পাহাড়ের এত গভীরে আসার , মনে মনে নিজেকে দোষারোপ করল সে ।

ক্রমেই অন্ধকার ঘনিয়ে আসছে । ডিসেম্বরের শীতের সন্ধ্যা কুয়াশায় তরতর করে ঢেকে যাচ্ছে চারদিক । শীতের হিমেল হাওয়া ঝাপটা মারছে তার শরীরে , পরনে একটি মাত্র টি-শার্ট । সে যখন বেড়িয়েছিল তখন এত শীত করেনি তাই সঙ্গে আর কিছু আনেনি । টকটক করে কাঁপতে কাঁপতে এগিয়ে চলেছে রিনাল । গাছগুলো আস্তে আস্তে আবছা হতে শুরু করেছে - কাছে কোথও কর্কশ কন্ঠে ডেকে উঠল নাম না জানা কোন পাখি , খানিকটা কেঁপে উঠল ও। নিজেকে সামলানোর প্রানপন চেষ্টা করছে । পেছনের ব্যাকপ‌্যাক থেকে টর্চ বের করল , ওর ব্যাকপ‌্যাক এ সবসময়ই প্রয়োজনীয় কিছু জিনিস থাকে । অচেনা পাহাড়ি ফুলের কটু ঘ্রান এসে লাগছে তার নাকে । এমনিতে যথেষ্ট সাহসী আর অ্যাডভেঞ্চারপ্রেমী ছেলে রিনাল , কিন্তু এই মুহূর্তে তার কেমন জানি ভয় ভয় লাগতে শুরু করল । এরকম পরিস্থিতিতে এর আগে কখনো পড়েনি সে । নিজেকে কেমন যেন অসহায় লাগছে তার ।



ক্লাস নাইন এর বার্ষিক পরীক্ষা শেষে মৌলভীবাজারের একটি বাগানে মামার বাড়িতে বেড়াতে এসেছিল রিনাল । তার মামা ঐ বাগানে চাকরি করেন এবং বাগানের ভেতরই সুন্দর একটা বাংলোতে থাকেন । ঢাকা থেকে গত রাতে এসে আজকে বাগানে বের হয়েই এই বিপাকে পড়ল সে । তার মামী তাকে একা বেরুতে নিষেধ করেছিলেন, কিন্তু সে বলেছিল যে তার কোন সমস্যা হবে না এবং কাছে একটু দেখেই ফিরে আসবে । কিন্তু ঘুরতে ঘুরতে কিভাবে যে এত গভীরে চলে এসেছে নিজেও বুঝতে পারছে না ।



এমনিতেই অন্ধকার তার উপর প্রচন্ড কুয়াশায় দুহাত দূরের জিনিসও ভালমত দেখা যাচ্ছে না । আবছা চাঁদের আলোয় সবকিছুকে কেমন যেন গোলাটে করে ফেলছে । ভীষন ক্লান্ত আর অবসন্ন দেখাচ্ছে রিনালকে । মাঝে মাঝে লতাপাতার বাড়ি লাগছে তার নাকেমুখে । সুনসান নীরবতা ভেঙ্গে অদ্ভূতভাবে কাছে কোথাও ডেকে উঠছে কোন নিশাচর প্রাণী ।

চিৎকার করে কাঁদতে ইচ্ছে করল তার , স্পষ্ট বুঝে গেছে এই বনের গোলকধাঁধাঁয় হারিয়ে গেছে সে ।

কোথায় যাচ্ছ তুমি ?

চমকে পেছনে ফিরে তাকাল রিনাল ।তার ঠিক পিছনেই তার সমবয়সী একটা পাহাড়ী ছেলে দাঁড়িয়ে আছে । কেমন যেন অদ্ভূত নিস্প্রান তার চেহারা ।চোখ দুটি রক্তশূন্য । পরনে একটি ছেঁড়া ময়লা শার্ট , রংচটা

প‌্যান্ট । কেমন য়েন ভাবলেশহীন চেহারা । বহুদূরের কোন গ্রহ থেকে উঠে এসেছে বলে মনে হয় ।

তু....তু....তু....তুমি এখানে কিভাবে এলে , কে তুমি । তোতলাতে শুরু করল রিনাল ।

আমি এদিকেই থাকি , তোমাকে দেখে এগিয়ে আসলাম ।তুমি যাচ্ছ কোথায় ?নিস্প্রান হাসি হেসে জবাব দিল ছেলেটা ।

ও-স্বস্তি ফিরে ফেল সে , আমি আসলে হারিয়ে গেছি ।তোমাকে পেয়ে কি যে ভাল লাগছে বলে বুঝাতে পারব না ।

বল কি হারিয়ে গেছ ? বিষ্ময় দেখা গেল তার চোখে ।

হ্যাঁ , আচ্ছা আমি রিনাল । তোমার নাম কি ?

আমি টিতান ।

ও অদ্ভূত নাম তোমার । তুমি কি আমাকে সাহায্য করতে পারবে । আমি এখন কোথায় আছি বলতে পার ?

হ্যাঁ , তুমি এখন অনেক পুরনো একটা গোরস্থানের মধ্যে দাঁড়িয়ে আছ ।

বল কি চমকে উঠে ঝটকা মেরে সরে দাঁড়াল রিনাল , ভয়ের শীতল শীহরন বয়ে গেল তার শরীরে ।

এখান থেকে লোকালয় কতদূর ?

৫-৬ কিলোমিটার হবে ।

তুমি কি আমাকে পৌঁছাতে সাহায্য করতে পারবে ।

এতরাতে পৌঁছানো তো সম্ভব না তুমি বরং আজ রাতে আমাদের জগতে থাক - সকাল হলে তোমাকে তোমাদের জগতে পৌঁছে দেব । কেমন যেন শীতল শোনাল টিতান এর কন্ঠ যা শরীরে কাঁপন ধরিয়ে দেয় ।

তোমাদের জগত মানে ?

আমরা যেখানে থাকি ।

ও আচ্ছা চল তাহলে যাওয়া যাক ।

সরু আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলছে ওরা ।

কোন ক্লাসে পড় তুমি ? - বলল রিনাল

আমাদের পড়তে হয় না ।

ও - কি কর ?

কিছু করি না ।

ও- একঘন্টা ধরে তো হাঁটছি তোমাদের বাসা আর কতদূর ?

কাছেই ।

এখন কয়টা বাজে বলতে পার ?

আমাদের কাছে সময়ের কোন মূল্য নেই , আমরা সময়ের উর্ধ্বে বাস করি ।

মানে ?

মানে আমাদের সময় থেমে আছে , আমাদের সবসময়ই এক ।

তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না ?

আমরা চলে এসেছি ।

চলে এসেছি মানে , এখানে তো ঝোপঝাড় ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না ।

আরও একটু এগোও ।

এগোতে গিয়েই কিসে যেন ধাক্কা খেয়ে পড়ে গেল রিনাল । কোনমতে সামলে উঠে কিসে ধাক্কা খেয়েছে দেখার জন্য টর্চ জালাল সে । টর্চ জালিয়েই চিৎকার করে উঠল সে , ভয়ে থরথর করে কাঁপতে লাগল ।নড়বার শক্তিও হারিয়ে ফেলেছে ।



একটি লাশ পড়ে আছে সেখানে । দু-তিন দিনের পুরনো হবে । কেমন যেন বিকৃত । চোখ দুটো নেই , নাকে মুখে রক্তের শুকনো দাগ লেগে আছে , হাঁ করে চেয়ে আছে ওর দিকে । পুরোটাই বিকট, বিভৎস । বুঝাই যাচ্ছে অনেক নির্যাতন করে মারা হয়েছে । কিন্তু বিকৃত লাশটি চিনতে মোটেও বেগ পেতে হয়নি রিনালের । এটি আর কারও নয় তার সাথে এতক্ষন ধরে আসা টিতান এর ।

হায় ঈশ্বর এটা আমি কি দেখলাম - বলে উঠল রিনাল ।

ঠিকই দেখেছ তিনদিন আগে খুব নির্মমভাবে আমাকে মারা হয়েছে ।চমকে উঠে পেছনে তাকাল রিনাল, পেছনে টিতানের উপস্থিতি ভূলেই গিয়েছিল সে ।এটা কিভাবে সম্ভব ।

তার মানে তুমি মৃত - বলল রিনাল । ভয়ানক ভাবে কাঁপছে সে ।

হ্যাঁ আমি মৃত ।

হঠাৎ হিতাহিত গিয়ান হারিয়ে ঝট করে উঠে দাঁড়াল রিনাল , টিতানকে ঝটকা মেরে সরিয়ে দিয়ে ভয়ানক অন্ধকারের দিকে ছুটে চলল সে । কোথায় যাবে নিজেও জানে না । সে শুধু ছুটছে সামনের দিকে ,শুধু ছুটছে ।

পেছনে টিতানের ও ছুটে আসার পদশব্দ শুনতে পেল সে ।







বি:দ্র: জীবনের প্রথম কোন গল্প লিখার অপচেষ্টা চালালাম। গল্প পড়ে বিরক্ত হলে বা আমার কোন ভূল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ।

ধন্যবাদ ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৫৯

মাইন্ড দ্য গ্যাপ বলেছেন: বেশ ভাল হয়েছে। বাচ্চাবেলা হলে চরম ভয় পেতাম নিঃসন্দেহে!

রিনাল নামটা কিন্তু বেশ চমৎকার!

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১:১০

রবিন মিলফোর্ড বলেছেন: অনেক ধন্যবাদ ভাই কষ্ট করে পড়ার জন্য ।
হে হে এটা তো কিশোরদের গল্প তাই আপনার ভয় না পাওয়ারই কথা । :D


ভাল থাকবেন । শুভকামনা আপনার জন্য ।

২| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৫৯

আমিনুল ইসলাম বলেছেন: সেবা প্রকাশনীর বই পড়েন মনে হয়। লেখা ভালো। তবে শেষটা পছন্দ হয়নি। আরও চলা উচিৎ ছিল।

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১:১৫

রবিন মিলফোর্ড বলেছেন: হে হে .. আমিনুল ইসলাম সজীব ভাই । আপনাকে কিন্তু আমি চিনি । B-)
হাসান ভাইয়ের ব্লগের আপনার সব পোস্টই পড়ে ফেলেছি ।

সেবা প্রকাশনীর বই একসময় প্রচুর পড়তাম ভাই । প্রথম গল্প তো তাই মনে হয় এরকম হয়েছে , আশা করি আস্তে আস্তে এসব দুর্বলতা কাটিয়ে উঠতে পারব।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । ভাল থাকবেন । :-)

৩| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৩:২৯

চাটিকিয়াং রুমান বলেছেন: B:-) B:-) B:-) B:-)

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৩:৫১

রবিন মিলফোর্ড বলেছেন: :) :) :) :)


শুভ মধ্যরাত্রি ভাই ।

৪| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৩:৪৯

ছাইরাছ হেলাল বলেছেন:

বিরক্ত না হয়েই পড়লাম ।

এমন করেই লেখার অভ্যাস তৈরি করুন।

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৩:৫৮

রবিন মিলফোর্ড বলেছেন: ভাই আপনার মন্তব্যগুলো আমার কাছে সবসময়ই বিশেষকিছু । অনেক উৎসাহ পাই আপনার মন্তব্যগুলোতে ।

পড়ার জন্য অনেক ধন্যবাদ । আপনার নতুন পোস্ট পড়তে মুনচায় B-)


শুভ শেষরাত্রি । :)

৫| ৩০ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:১৭

ছাইরাছ হেলাল বলেছেন:

যে কোন সময় দিয়ে দিব।
কিন্তু যার জন্য লিখেছি সে তো ব্যস্ততার জন্য নেটে নেই।
তাই একটু অপেক্ষা করছি।
তাছাড়া আমি একমাসে দু'টোর বেশি লেখা এখনো দিচ্ছি না।

৩০ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:৪৪

রবিন মিলফোর্ড বলেছেন: আশা করি আপনি যার জন্য লিখেছেন উনি খুব দ্রুতই ব্যস্ততা শেষ করে নেট এ ফিরে আসবেন । তাহলে আমরাও তাড়াতাড়িই তা পড়তে পারব । :-)


আপনার পরবর্তী পোস্ট পড়ার অপেক্ষায় আছি । B-)

৬| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:০৪

রেজোওয়ানা বলেছেন: ভালই তো হয়েছে রবিন :)


তবে ভৌতিক গল্পের শুরুতেই যদি বলে দেন যে এটা 'ভূতের গল্প' তাহলে ক্লাইমেক্সটা ঠিক থাকে না :)

৩০ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:৩৫

রবিন মিলফোর্ড বলেছেন: অশেষ ধন্যবাদ আপু , গুরুত্বপূর্ণ একটা তথ্য জানানোর জন্য । আমি আসলে এভাবে ভেবে দেখি নি । শুরুতে না বলে দেওয়াটাই হয়ত ভাল ছিল ।

কষ্ট করে পড়ার জন্য এবং মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ । ভাল থাকবেন আপু । :)

৭| ৩০ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:৫২

আমিনুল ইসলাম বলেছেন: এটা কাটিয়ে ওঠা কঠিন। কেবল সেবা প্রকাশনীর বই পড়ে যারা ইন্সপায়ার্ড হয়ে লিখে তাদের মধ্যে সেই ধাঁচ রয়েই যায় (যেমন আমি :( )। এই জন্য প্রচুর পড়া প্রয়োজন (যেটা আমি নিজেও করি না ;) )।

৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৪

রবিন মিলফোর্ড বলেছেন: হয়ত সেটাই ভাই , অনেকদিন সেবার বই পড়ার ফলে সেরকম একটা ধাঁচ থেকেই যায় । আমার অবশ্য সেবা ছাড়াও অন্যান্য বিভিন্ন রকম বই পড়তে ভাল লাগে , কিন্তু এখন আর আগের মত সময় পাওয়া যায় না :(


মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ ভাই । ভাল থাকবেন । :)

৮| ৩০ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:৫৫

আমিনুল ইসলাম বলেছেন: রেজোওয়ানা আপু, ভুতের গল্প কথাটা তো জেনার। এটা উল্লেখ করায় সুবিধাই হয়েছে বলে মনে করি। যেমন অন্য ভূবন শুনলে মনে হয় এটা ফ্যান্টাসি বা রোমান্টিক গল্প। সেক্ষেত্রে আমি গল্পটা এড়িয়ে যেতাম। ভুতের গল্প জেনারটা বলে দেয়ায় আমার মতো যারা ভৌতিক গল্প পছন্দ করেন তারা আগ্রহ নিয়ে পড়বেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। :)

৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৫

রবিন মিলফোর্ড বলেছেন: আমার মনে হয় ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনাদের দুজনের কথাই ঠিক ।
ভূতের গল্প উল্লেখ থাকায় যারা এধরনের গল্প ভালবাসেন তারা আগ্রহ নিয়েই পড়বেন । আর রেজোওয়ানা আপুর মতে, ভূতের গল্প উল্লেখ না থাকলে পাঠক অন্য কোন গল্প ভেবে যদি এটা পড়েন এক পর্যায়ে ভৌতিক কাহিনী দেখে চমকিত হতে পারেন ,
যা তিনি আগে ভাবেননি ।

৯| ৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:২৭

রেজোওয়ানা বলেছেন: "সাবধান !!! ভূতের জগতে প্রবেশ করতে যাচ্ছেন আপনি !!! " আমি এটার কথা বলেছি :)

৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৩

রবিন মিলফোর্ড বলেছেন: ও :)


অনেক কিছুই শিখতে হবে B-) । এরকম ভূলগুলো ধরিয়ে দিলে অনেক খুশি হব আপু ।

১০| ৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৮

সায়েম মুন বলেছেন: ভয়ে হাত পা কাঁপতেছে #:-S :|


ভালো লিখেছেন রবিন। অনেক ভালো লাগলো।

৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৬

রবিন মিলফোর্ড বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ ।


ভাল থাকবেন মুন ভাইয়া । শুভ কামনা । :-)

১১| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১১:৩৭

ফারিয়া বলেছেন: এরকম গল্প আমার ভালোই লাগে :#) , ছোট বেলা ড্রাকুলা পড়তাম মাঝে মাঝে :-/

৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১২:১৭

রবিন মিলফোর্ড বলেছেন: ছোট বেলা আমিও পড়তাম ড্রাকুলা :)

মন্তব্যের জন্য আর কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ ফারিয়া আপু । ভাল থাকবেন । :-)

১২| ৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১:১৫

আজমান আন্দালিব বলেছেন: বি:দ্র: জীবনের প্রথম কোন গল্প লিখার অপচেষ্টা চালালাম। গল্প পড়ে বিরক্ত হলে বা আমার কোন ভূল(ভুল লিখিতে কখনো ভুল করেও 'ভূল' লিখিওনা।) হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ।
ধন্যবাদ ।

৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১:২৬

রবিন মিলফোর্ড বলেছেন: ওকে ঠিকাছে ভাই , ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য । :)

মাঝে মাঝে টাইপিং মিসটেক ও হয়ে যায় । :(


ধন্যবাদ আবারও ।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:৩১

হাসান মাহবুব বলেছেন: ভালো হয়েছে। চালিয়ে যান।

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:৩৮

রবিন মিলফোর্ড বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই । দোয়া করবেন ।


ভাল থাকবেন আপনি । :-)

১৪| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হা হা হা ,,,,,,,,,,,,,,,,,,,,,,,ছোটবেলায় খুবই ভয় পেতাম।

দারুণ হয়েছে,,,,,,,,,,,,,,

চলুক,,,,,,,,,, ক্রমাগত

৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:২৩

রবিন মিলফোর্ড বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ লায়লা আপু ।


ভাল থাকবেন । শুভ কামনা । :-)

১৫| ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৫১

জিসান শা ইকরাম বলেছেন:
দারুন লাগলো :)

আরো জমজমাট লেখার অপেক্ষায় থাকলাম .....।

শুভকামনা .......।

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩১

রবিন মিলফোর্ড বলেছেন: অনেক ধন্যবাদ জিসান ভাই । আপনার মন্তব্য পেয়ে অনেক খুশি হলাম ।


ভাল থাকবেন । :-)

১৬| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১:৪৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ডরাই নাই :D

০১ লা নভেম্বর, ২০১১ রাত ১:৫১

রবিন মিলফোর্ড বলেছেন: আপনে যে ডরাইবেন না , এইটা তো আগেই জানতাম ভাই । ;) B-) B-)


না ডরানোর জন্যে ধইন্যা , ভালু থাকবেন । :)

১৭| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:০৮

রেজওয়ান তানিম বলেছেন: গল্প ভালই লাগল । লিখে যাও ।

তবে শুরুতে এই ভূতের রাজ্যে প্রবেশ না দিলেও হত ।

আর গল্পটা আরেকটু বাড়ালে পারতে ।

০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:১৯

রবিন মিলফোর্ড বলেছেন: আসলেই শুরুতে এই ভূতের রাজ্যে প্রবেশ দেওয়াটা মনেহয় ঠিক হয়নি ।


মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ তানিম ভাইয়া । আপনি পড়েছেন দেখে খুশি হলাম ।

শুভ মধ্যরাত্রি । ভাল থাকবেন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.