| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশটা এখন বেশ উজ্জল । নক্ষত্রসব জলজল করছে । আকাশের তিনটে চাঁদ কেমন মনমরা হয়ে আছে আর বাকি দুটো অস্পষ্ট। আমি হেটে চলেছি মাথাটা কেমন ব্যাথা করছে । আমি এখন কোথায় যাবো শ্রাবণী ঘরে অপেক্ষা করছে ।
না ...... শ্রাবণী ???
মাথাটা কেমন ঘুরে গেল
ও আর নেই ও কেন নেই ? লোহার সড়কটাতে লুটিয়ে পড়লাম । চিৎকার দিয়ে কাদতে লাগলাম । আশেপাশে কেউ আমাকে দেখছিল না । একটা রোবট এসে আমার পা টা ধরে টেনে সাইডে নিয়ে রাস্তা পরিষ্কার করল । কিছুক্ষণ পরে আরোকটা রোবট এল ওরা আমাকে নিয়ে ডা.স্যামের কাছে নিয়ে এল ।
একটা ভাসমান চেয়ারে বসে তিনি গেম খেলছেন আই কন্ট্রোল গেম । এ ধরনের মানুষ গেম খেলতে পারে তা বিশ্বাস করা যায় না ।
মি.রানা আপনি কেমন আছেন ?
আমি অতর্কিত প্রশ্নে স্তব্ধিত ।
মি.রানা আপনি তো জানেন আমি একজন ইমোশনাল মানুষ । কিন্তু আজ দেখছি আপনি আমার থেকে বেশি ইমোশনাল ! আপনার স্ত্রীর ক্লোন করা হয়েছে ।ভাগ্য ভাল দূর্ঘটনায় ওর একটা হাত বাদে সমস্ত দেহ পুরেছে । আমি দুঃখিত ব্রেনটার জন্য । আপনার মেমরি ট্রান্সফার জরুরি হয়ে দিরিয়েছে
এরপর কী হল জানি না শ্রাবণী আর আমি চাদ দেখছিলাম কিন্তু সেদিন আর শ্রাবণী বললনা রানা আকাশে পাচটা চাদ কেন?