নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ, মৃত্যুই সেখানে শেষ কথা নয়।

আহমেদ রোমেল

আহমেদ রোমেল › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা জানিয়ে দিলাম......

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

আমার মতো ছা-পোষা কেরানি যারা ৯ টা ৫ টা অফিস করে অসহ্য যানজট পেরিয়ে ক্লান্ত শরীরে বাসায় ফিরেন। রাতে ঘুমানোর আগে পত্রিকায়, নেটে, টিভিতে বাংলাদেশের নিউজ দেখে দীর্ঘশ্বাস ফেলে বলেন ‘এই দেশের কিচ্ছু হবে না’, তাদের জন্য বিরাট একটা চমক ছিল শাহবাগের প্রজন্ম চত্বর। যা আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে, শিখিয়েছে নতুন ভোরের স্বপ্ন দেখতে।

এবারের ভালবাসা দিবসের সবটুকু ভালবাসা তাদের জন্য যারা ফেসবুক, টুইটার, ব্লগের পোস্ট-কমেন্ট-লইকে আটকে না থেকে রাস্তায় নেমেছে, ছড়িয়ে দিচ্ছে চেতনার দীপ্ত শপথ।

জয় হোক তারুণ্যের। জয় হোক মুক্তিকামী মানুষের। জয় বাংলা।।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

রবি কিরণ বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।

জয় হোক তারুণ্যের। জয় হোক মুক্তিকামী মানুষের। সহমত আপনার সাথে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.