| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুস্ময় রায়
তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না; কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না।
প্রশ্নটা পড়লে সবার মাঝে মানবতা নাকি ধর্ম তা নিয়ে একধরনের টানাপোড়েন শুরু হয়।একপর্যায়ে সবাই দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। কেউ কেউ বলবে বাঙালি (আমার বাংলাদেশে জন্ম, আমি বাংলায় কথা বলি ইত্যাদি কারনে) আবার কেউ কেউ বলবে মুসলিম কিংবা হিন্দু (মহান সৃষ্টিকর্তা আমাকে এই ধর্মে পাঠিয়েছেন, এই ধর্মে জন্ম নেওয়ার কারনে আমি গর্ববোধ করি, এটাই আমার মূল পরিচয় ইত্যাদি কারনে)। অনেকে আবার বলবে সবার আগে আমি মানুষ সবার শেষেও তাই (যেহেতু সবাই মানুষ তাই এ নিয়ে কোন দ্বিমত থাকে না), আবার অনেকে ধর্মীয় পরিচয় ছাড়া অন্য পরিচয় মানতে চাইবে না।
মানুষ হিসেবে জন্মানোর পর তার আশেপাশের পরিবেশ সংস্কৃতির ওপর নির্ভর করে তার অন্যান্য পরিচয় গড়ে ওঠে।তাই কোথায় জন্ম হচ্ছে সেটা একটা বড় ফ্যাক্ট। আপনি মুসলিম পরিবারে জন্মালে আপনি মুসলিম, হিন্দু পরিবারে জন্মালে আপনি হিন্দু। আপনি ওই সংস্কৃতিতে বেড়ে উঠে ওই চেতনা হৃদয়ে ধারন করছেন। কিন্তু এটাই চিরন্তন পরিচয় নয়। আপনি চাইলে যেকোনো সময় আপনার ধর্ম পরিবর্তন করতে পারেন। যেহেতু আপনি কোন দর্শনে বিশ্বাস করছেন তার ওপর আপনার প্রথাগত ধর্ম নির্ভর করছে।
মানুষের অন্তর্গত পরিচয় তার জাতিসত্ত্বা, ধর্ম বাইরের পরিচয়। জাতিসত্ত্বার ওপর নির্ভর করেই আপনার মেধা-মনন, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস-অবিশ্বাসের অনেকটা গড়ে ওঠে। আপনি বাংলাদেশে জন্ম নিয়ে হিং-টিং-ছট ধর্মের অনুসারী হতে পারেন কিন্তু আপনার বাঙালি পরিচয় কখনো মুছতে পারবেন না। আপনি সম্পূর্ণ নগ্ন হয়ে চুল- দাড়ি কামিয়ে আয়নার সামনে দাড়িয়ে আপনার বাঙালি চেহারাটা দেখতে পাবেন। হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান হতে হলে আপনাকে ওই ধর্মের নির্দেশ অনুযায়ী সাজসজ্জা করতে হবে বা চুল দাড়ি রাখতে হবে। আপনার গায়ের রঙ,আকার, চুল, চোখ, মুখের ভাষা ইত্যাদি আপনার বাঙালি পরিচয় বহন করে। আপনার পালন করা সংস্কার, আপনার পোশাক-সাজসজ্জা আপনার ধর্মীয় পরিচয় জানায়। আপনি চাইলেই যেকোনো মুহূর্তে মুসলিম থেকে খ্রিস্টান হতে পারবেন, হিন্দু থেকে মুসলিম হতে পারবেন কিন্তু কোনভাবেই বাঙালি থেকে চায়নিজ বা ব্রিটিশ হতে পারবেন না।
তাই বাঙালি পরিচয়ই আমাদের প্রথম ও চিরন্তন পরিচয়। একজন বাঙালি সর্বদাই বাঙালি কিন্তু একটি বিশেষ ধর্ম পালনকারি সবসময় ওই ধর্ম পালনকারি নাও থাকতে পারেন।
©somewhere in net ltd.