নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জলের ক্যানভাস

আত্মমাঝে বিশ্বকায়া, জাগাও তাকে ভালোবেসে

রুবাইয়াৎ আহমেদ

বেদনার নাম জপে কবি হয় পীর; কবিতাতো শোকভূক আলোর শরীর।

রুবাইয়াৎ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ঘুম নাই

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮


ঘুম নাই তাই জেগে আছি
জেগে আছি গাঢ় অন্ধকারে
সুবর্ণরেখার দিকে ধাবমান আমরা
একদিন যারা দিয়েছি শোনিত ধারা
এই মৃত্তিকায়
একদিন যারা মিশে গেছি
নিরন্তর আর্তনাদের ভেতর
গুলি বেয়োনেট আর সম্ভ্রম লোপাটের উৎসবে
নিমজ্জিত হয়েছি মাটির গহীনে
তবু এখনো লুপ্ত নয় আমাদের খোঁজ
আমরা জেগে আছি তোমাদের চেতনায়
আমাদের অভিজ্ঞান ছড়িয়ে আছে
সমগ্র বাঙলায়
আমরা জেগে আছি তোমাদের তরে
তোমাদের মননে তোমাদের প্রেমে
জেগে আছি কাল-কালান্তরে বাহিত হবো বলে
জেগে আছি সেই রক্তিমাভ দিবা-রাত্রিকালের
সাক্ষ্য হয়ে
যাদের সাবলিল হাত
যাদের লোভাতুর চোখ
যাদের নির্দয় মানস
আমাদের পাঠিয়েছে চিরলুপ্তির দেশে
জেগে আছি তাদের মুখোমুখি হবো বলে
জেগে আছি তোমাদের দিকে দু’হাত বাড়িয়ে
আমাদের রক্ত তো গিয়েছে মিশে
সমস্ত নদী-হাওড়-খাল-বিলে
তবে দাও ডাক
জলের শরীরে লুপ্ত হয়ে যাওয়া রক্তবিন্দুগুলো
জমাট হয়ে উঠুক
গড়ে দিক পুরাণ গড়ন
আরেকবার তবে দাঁড়াই ছায়াশরীরে ভর করে
হোক লড়াই পুনর্বার
ঘাতকের নিশানা নিচিহ্ন করে
গড়ে দিই প্রকৃত সুবর্ণভূমি।

(জিয়ন্তকাল, রুবাইয়াৎ আহমেদ)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪২

অচিন্ত্য বলেছেন: +
পথের নিশানা যদি ভুলে গিয়ে থাক
সেই মহাকাব্যের কথা মনে রাখ
এঁকে রাখ সেই পথ হৃদয় গভীরে
যেই বাঁক ধরে ষাট লক্ষ পায়ের ছাপ
মহাজীবনের পথে গেল
আবার যুদ্ধে যাব চল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.