নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জলের ক্যানভাস

আত্মমাঝে বিশ্বকায়া, জাগাও তাকে ভালোবেসে

রুবাইয়াৎ আহমেদ

বেদনার নাম জপে কবি হয় পীর; কবিতাতো শোকভূক আলোর শরীর।

রুবাইয়াৎ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

এত সহজে নাটক হয়!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫


‘বন্দুক যুদ্ধ’ নাটকের একটি দৃশ্য

নাট্যকেন্দ্রের নতুন দুই প্রযোজনা ‘বন্দুকযুদ্ধ’ ও ‘গাধারহাট’ দেখলাম সন্ধ্যায় (১৮ সেপ্টেম্বর ২০১৫)। মিশরীয় দুই নাট্যকার আলফ্রেড ফারাগ ও তৌফিক আল হাকিম রচিত স্বল্পায়তনের দুটি প্রযোজনারই রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। সমসাময়িক বাংলাদেশের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক পরিস্থিতির কতিপয় অভিজ্ঞান মেলে ধরা হয়েছে নাটকদুটিতে। তবে তা সরাসরি নয়, প্রতীকের আবহে যদিও, উপস্থাপনার ব্যঞ্জনায় হৃদয়স্পর্শী। সামান্য সেট দিয়ে আড়ম্বরহীন মঞ্চসজ্জা আর কয়েকজন অভিনয়শিল্পী, ন্যূনতম সঙ্গীত। আলোর ব্যবহারও আহামরি কিছু নয়। অথচ দর্শক হিসেবে দুটো নাটকেই পুরোটা সময় মনোযোগ থেকেছে কাহিনি, সংলাপ আর অভিনয়ে। এত সহজে নাটক হয়, তাতেও মুগ্ধতা জাগতে পারে, সমসাময়িককালে সেই উদাহরণ তেমন একটা মনে পড়ে না! নাটক দুটোর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি শুভকামনা।

‘গাধারহাট’ নাটকের একটি দৃশ্য

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

মাকড়সাঁ বলেছেন: :):):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.