নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জলের ক্যানভাস

আত্মমাঝে বিশ্বকায়া, জাগাও তাকে ভালোবেসে

রুবাইয়াৎ আহমেদ

বেদনার নাম জপে কবি হয় পীর; কবিতাতো শোকভূক আলোর শরীর।

রুবাইয়াৎ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

উপন্যাস: একজন সাব-এডিটরের কতিপয় ছেঁড়াখোঁড়া দিন

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২


জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০১৫ প্রাপ্ত উপন্যাস একজন সাব-এডিটরের কতিপয় ছেঁড়াখোঁড়া দিন অমর একুশে বইমেলা ২০১৬ তে প্রকাশিত হয়েছে। এটি পাওয়া যাবে কাগজ প্রকাশনের (৫২৩-৫২৪ নম্বর) স্টলে। বিনিয়ম মূল্য: ২০০ টাকা। প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা।

প্রথম ফ্ল্যাপ থেকে
আখ্যানের ভেতরে কাহিনি এবং চরিত্রের মিশেলে জমজমাট গল্পই তো থাকে। একজন সাব-এডিটরের কতিপয় ছেঁড়াখোঁড়া দিন আখ্যানটিও গড়ে উঠেছে কাহিনি ও গল্পের ডালপালা সঙ্গে নিয়ে। কিন্তু এর গড়ে ওঠা বেড়ে ওঠায় কাহিনির চিরাচরিত বয়ান ছাড়িয়ে মনোযোগটি কেবল প্রধান চরিত্রের বিস্তারে। এবার সেই চরিত্রের নামটি তো জানা চাই। তবে উপন্যাসে প্রথাগত নামের বদলে সবার সামনে তার আদল ভেসে ওঠে ‘আমাদের সাব-এডিটর’ নামে। আর গোটা উপন্যাসে ‘আমাদের সাব-এডিটর’-এর চোখ দিয়েই অমরা দেখি, সমকালীন পৃথিবীর ঝঞ্ঝারূপ- ইরাকের সাদ্দাম পর্ব, তিউনিসিয়ায় আরব-বসন্তের উন্মেষ, লিবিয়ায় গদ্দাফির পতন, মিসরে মোবারক যুগের অবসান থেকে শুরু করে মাইকেল জ্যাকসন ও সানি লিওনের জলসা-জগৎ। আর এই সব ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে বিদ্যুচ্চমকের মতো কখনো বা ভেসে ওঠে বাংলাদেশের মুখ। অজস্র সাব-এডিটরের নিত্যকার জীবনও।
খবরের মধ্যে কাহিনি এবং খবরের সঙ্গে খবর জোড়া দিয়ে গড়ে ওঠা এই উপন্যাসের লিখনভঙ্গিমা অভিনব। রচনাশৈলী ও নির্মাণের দিক দিয়েও এটি ভিন্ন ধারার। পড়তে পড়তে উপন্যাসের ছকবদ্ধ, চিরচেনা রূপটি আপনি না-ও পেতে পারেন। তবে নিশ্চিতই আপনার সামনে ধরা দেবে নতুন এক জগৎ। আর ‘আমাদের সাব-এডিটর’ সেখানে বারবারই আপনার সামনে ছুড়ে দেবে রক্তাক্ত প্রশ্নগুচ্ছ!
- আলতাফ শাহনেওয়াজ

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: পড়ার অপেক্ষায় রইলাম।
শুভ কামনা জানবেন ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৯

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ।পড়ার ইচ্ছে রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.