নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি আমার কেন পাখির মত মন ........

রোকসানা ইসমাইল

বর্তমানে রঙের অভাবে সাদাকালো জীবন কাটাচ্ছি, রঙ চাই, প্রচুর রঙ চাই। ভালোবাসি পড়তে, আড্ডা দিতে, অকাজের কাজ করতে।

রোকসানা ইসমাইল › বিস্তারিত পোস্টঃ

সেকি দিন ছিল রে, বাবা!!!! B-) B-) B-))

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬

আমাদের বাসায় প্রথম কম্পিউটার আসে ২০০৫ সালে। তখনো মাহিনের এন্ট্রি হয় নাই বাসায় মানে জন্ম হয় নাই :P

আমরা তিন বোন লেগে গেলাম কম্পিউটার সাহেব কে জানার কাজে। আব্বুর কলিগ সুলতান আঙ্কেল আমাদের প্রাথমিক "কম্পিউটার শিক্ষা" করাইলেন :P প্রথমে মাউস-কিবোর্ড চালানো, গান শোনা, ছবি দেখা ও আকা :P এইসব দরকারি কাজ শেখানোর পর শেখালেন গেমস কিভাবে খেলতে হয়। উনি তো শিখিয়ে চলে গেলেন কিন্তু আমরা তো শিখে বসে থাকলাম না...... সেকি গেমস খেলারে বাবা!!!!

একজন গেমস খেলতো বাকি ২ জন তার ২ পাশে তৃষিত নয়নে গেমসের দিকে তাকিয়ে থাকতো। কেউ পানি খাওয়া বা অতি দরকারি কাজে :P একবার উঠতে পারলেই হত বাকি ২জন ঐ সিটের জন্য ৩য় বিশ্বযুদ্ধ শুরু করে দিত। অনেক সময় দেখা গেসে ২ জনের ঝগড়া মারামারিতে রূপ নিছে আর অন্যজন কাজ সেরে আবার গেমস খেলা শুরু করে দিছে। কি কঠিন মারামারি লাগতাম আমরা, বাবারে বাবা!!!! অনেক সময় দেখা যেত আমরা ৩ বোন, কেউ কারো সাথে কথা বলি না :P



প্রতেকদিনের শত শত বিচার করতে করতে আব্বু অতিষ্ট, মারামারি থামাতে আম্মা কাহিল। কান্নাকাটি করে করে আমাদেরও অবস্থা বিশেষ ভালো না যদিও এটা মাইর খাওয়ার জন্য কান্না না, গেমস পরিপূর্নভাবে খেলতে না পারার জন্য কান্না :P

আমাদের এই অবস্থা থেকে মুক্তির জন্য আব্বু একটা উপায় বের করলো :D আসলে নিজেকে বাচানোর জন্যও বের করলো কিনা কে জানে :P :P



নিয়ম হল সপ্তাহে ৭ দিন আর আমরা ৩ বোন। তাই প্রতেকে ২ দিন করে পাবে। বাকি শুক্রবার কম্পু সাহেব বিশ্রাম নেবেন। আর নিজের ২দিনে অন্য কেউ কম্পু ধরার পারমিশন নাই। আমরাও খুশি মনে মেনে নিলাম। নিজের ২ দিন রাজা-বাদশার মত গেমস খেলি আর ৪ দিন হাহাকার করি। পাশে দাড়ানোর নিয়ম নাই, তাই কম্পুর পাশে টিভির উছিলায় দূর থেইকা চোখে বাইনোকুলার ফিট কইরা :P তাকায়া থাকতাম।



একসময় সব নিয়মের মত এখানেও শিথীলতা দেখা গেল। কেউই ৪ দিন হাহাকার করতে চায় না, ১ ঘন্টার জন্য হইলেও খেলতে চায়। তখন নিজের দিনে পিছনের বাইনোকুলারওয়ালারে ডাইকা কইতাম, "খেলবি?" আমার মহানুভবতায় তাকে বিস্মিত হওয়ার সুযোগ দিতাম না, সাথে যোগ করতাম, "তোমার দিনে কিন্তু আমারে তাইলে দিতে হইবো!!!! যতক্ষন খেলবা ততক্ষন" কিছুক্ষন চিন্তাভাবনা কইরা ঝটপট উত্তর আসলো " আইচ্ছা"। আমার(বড়) আর পিচ্চির(ছোট) এই ষড়যন্ত্র বুঝতে না পাইরা মেজোর হাহাকার চিৎকারে পৌছাইলো। সে এমনিতেই পড়া নিয়ে অনেক ব্যস্ত কিন্তু অন্যায় সহ্য করতে পারে না। সে যখন দেখলো আমার দিনে পিচ্চি খেলে আর পিচ্চির দিনে আমি তখন তার সাথে করা এতোবড় অন্যায়টা সহ্য করতে পারলো না। কয়েকদিন আমাদের নিবিড় পর্যবেক্ষনে রাখলো, তারপর সবদিক বিবেচনা কইরা আমাদের সাথে হাত মিলাইলো। তখন শুধু দিনটা ঠিক থাকলো মাতব্বরি করার জন্য। তারপর একসময় সেটাও উঠে গেলো, আবার সেই আগের পরিচিত মারামারি!!!!!



এখন বাসায় ২টা ল্যপটপ একটা কম্পু মামা!!! মারামারির আর অবকাশ নাই, বয়সও নাই। কিন্তু গেমসের প্রতি সেই নেশাটা যে এখনো আছে তা আজকে আবার বুঝলাম। মেজো আর পিচ্চি এখন আর আগের মত গেমস খেলে না, হেতারা বড় হয়ে গেসে :P :P



কিন্তু আজকে যখন আমি গেমস খেলছিলাম তখন মেজো কি যেন বলতে গিয়ে আমার পাশে বসে পড়লো। আমি আবার ওর চোখে সেই বাইনোকুলারওয়ালাকে দেখতে পেলাম!!! :P :P





অনেক কিছু বদলে যায় কিন্তু আমাদের সৌভাগ্য স্মৃতিরা কখনোই বদলায় না ......... :)

মন্তব্য ২৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

ভুল্কিস বলেছেন: আমার মারামারির পার্টনার পাই নাইক্কা- কজ, একাই ১০০০ ছিলাম B-)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

রোকসানা ইসমাইল বলেছেন: আর আমরা ৩ জন ৩০০০০ ছিলাম!!!!! :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

এ ফ্রেন্ড বলেছেন: কি কি গেমস খেলাইতা এগুলা কিন্তুত বল নাই......। :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০

রোকসানা ইসমাইল বলেছেন: এতো এতো যা বলতে গেলে আরেকটা পোষ্ট হবে তাই চুপ থাকি !!!!! :)

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

িনদাল বলেছেন: pore moja pelam

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১

রোকসানা ইসমাইল বলেছেন: আপানাকে মজা দিতে পেরে আমারও মজা লাগিলো :)

ধন্যবাদ।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
হিহিহি -

খ্রাপ না - হিউমার আচিল বর্ননায় -- মুই এডিক্টেড না --

গেইম খেইলা মজা পাইতাম ছুডু বেলায় ভিডিও গেইমের দোকানে - মোস্তফা , প্লেইন , কিং ফাইটার , ২০০২ , ফুটবল ইটিসি ... আমার একটা লেখা মনে হয় আছে যত নিষিদ্ধ খেলা :P :p :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

রোকসানা ইসমাইল বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লাগল... :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

রোকসানা ইসমাইল বলেছেন: ধন্যবাদ :)

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

সাদা রং- বলেছেন: এখন আমি আর আমার মেয়ে দুজনে মিলে কার্টুন দেখি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

রোকসানা ইসমাইল বলেছেন: আপনাদের মধ্যে তাহলে খুব মিল-মিশ আছে যা আমাদের মধ্যে কল্পনাও করা যেত না!!!! =p~ =p~

৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩

ফালতু বালক বলেছেন: তখন শুধু দিনটা ঠিক থাকলো মাতব্বরি করার জন্য। তারপর একসময় সেটাও উঠে গেলো, আবার সেই আগের পরিচিত মারামারি!!!!!
B-) B-) B-) B-)

অনেক কিছু বদলে যায় কিন্তু আমাদের সৌভাগ্য স্মৃতিরা কখনোই বদলায় না ..

ভালো বলেছেন।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩

রোকসানা ইসমাইল বলেছেন: ধন্যবাদ :D

৮| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:
বাবারে বাবা !!! সেকি কম্পিউটার চালানরে বাবারে বাবা !!!

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

রোকসানা ইসমাইল বলেছেন: বাবারে বাবা!!! =p~ =p~

৯| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল, মজা পাইসি :) ||

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

রোকসানা ইসমাইল বলেছেন: আপনে মজা পাইলে আমারও মজা লাগে =p~ =p~ =p~

১০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮

বোকামানুষ বলেছেন: লিখাটা পড়ে মজা লাগল
আমার অবশ্য মারামারি করতে হয়নি কারণ যখন প্রথম কম্পিউটার আসে তখন আমার ঝগড়া ঝাটির অংশীদার ভাইটা ছোট ছিল :)

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৬

রোকসানা ইসমাইল বলেছেন: মারামারি টা তখন খারাপ লাগলেও এখন যখন মনে পড়ে তখন খুব হাসি পায় :P

আপনার তো ছোটবেলায় খুব সুদিন ছিলো তাহলে =p~ =p~

১১| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫১

মাক্স বলেছেন: :P:P:P:P

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৫

রোকসানা ইসমাইল বলেছেন: =p~ =p~ =p~ =p~

১২| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭

রিফাত হোসেন বলেছেন: আপনার কথা পড়া পিচ্চি কালের কথা মনে পড়ে যায় ১৫ বছর বা ২০ বছর আগের কথা, বাসায় প্রথম ভিডিও গেমস আসে. , সে যে কি .................চিল্লা চিল্লি , ছোট বড় সবাই মিলে খেলা........ ভুলা যায় না দিনগুলি :( তবে মেমরীতে শার্প ভাবে স্মৃতি গুলি নাই, কেন নাই জানি না ।

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৬

রোকসানা ইসমাইল বলেছেন: বেশি পিচ্চিকালের মনে হয়, তাই অতো শত মনে নেই!!! B-) B-)

১৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: যারা ছোটবেলার মারামারি মিস করেন, আসেন, মাসে একদিন আমরা একত্রিত হয়ে পিটাপিটি করি।

১৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: যারা ছোটবেলার মারামারি মিস করেন, আসেন, মাসে একদিন আমরা একত্রিত হয়ে পিটাপিটি করি।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৪

রোকসানা ইসমাইল বলেছেন: ভালা কইসেন, তয় ছোটবেলায় এতো করছি যে মিস করতে পারি না!!! ;) =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.