| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"তোমাদের যাকিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। মনে রাখবা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"
উপরোক্ত কথাগুলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে লাখো জনতার উদ্দেশ্যে বলেছিলেন।
কিন্তু, কিসের জন্য।
তাঁর এই কথাগুলি শুনে বাংলার বীর সন্তানেরা পাক সেনাদের উপর ঝাপিয়ে পড়ে।
কিন্তু, কিসের জন্য।
দীর্ঘ নয়মাস তারা পাক সেনাদের সাথে যুদ্ধ করে। ৩০ লক্ষ লোক শহিদ হয়। অসংখ্য মা-বোনের ইজ্জত লুন্ঠিত হয়।
কিন্তু, কিসের জন্য।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভয়াল কাল রাত্রিতে বঙ্গবন্ধু সহ অনেককে নির্মমভাবে হত্যা করা হলো।
তবে কি এজন্য ৩০ লক্ষ লোক প্রান দিলো, এতগুলি মা-বোন ইজ্জত দিলো।
আজও কি তাহলে আমরা স্বাধীন নই, পরাধিন?
যদি তাই না হবে, তবে কেন আজও এদেশ শত্রু মুক্ত হলোনা। কেন এখনো যুদ্ধাপরাধীরা বাংলার বুকে বুক উঁচিয়ে ঘোরে।
বাংলার মানুষ শোনো। এখনো সময় আছে। আর ঘুমিয়োনা।
জাগো, জাগো, জাগো
এখনো তোমরা না জাগলে এই দেশ, এই আমাদের সোনার মাতৃভূমি বাংলা অমাবস্যার ঘোর অন্ধকারে ঢেকে যাবে।
হে জাতি এখনো বলছি তোমরা জাগো, জাগো, জাগো।
©somewhere in net ltd.