নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহাম্মাদ হুমায়ুন কবীর রুশাদ

মুহাম্মাদ হুমায়ুন কবীর রুশাদ › বিস্তারিত পোস্টঃ

“হৃদয়ে চট্টগ্রাম গল্প লেখা প্রতিযোগিতা- ২০১৩”

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ফেব্রুয়ারি মাসকে সামনে রেখে ‘হৃদয়ে চট্টগ্রাম’ আয়োজন করেছে গল্প লেখা প্রতিযোগিতা- “হৃদয়ে চট্টগ্রাম গল্প লেখা প্রতিযোগিতা- ২০১৩”।



প্রিয়জনের কাছে আসার গল্প; পরিবার, বন্ধু কিংবা দেশের প্রতি ভালোবাসার অনুভূতি ছড়িয়ে দিন কালির অক্ষরে। গল্প লেখার নির্দিষ্ট কোনো বিষয় নেই। সুতরাং আপনি যে কোনো বিষয়ে গল্প লিখতে পারেন।



নির্বাচিত সেরা ৩ জন গল্প লেখককে পুরস্কৃত করা হবে।

গল্প পাঠানোর শেষ তারিখ- ১৪ ফেব্রুয়ারি, ২০১৩ ইং.।



প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন এ প্রজন্মের তিনজন জনপ্রিয় কবি ও লেখক। তবে সচ্ছতার জন্য তাদের নাম প্রতিযোগিতার ফলাফল ঘোষনার সময় উল্লেখ করা হবে।



গল্প পাঠানোর ঠিকানা-

ইনবক্স -- https://www.facebook.com/proudofCTG1

অথবা ই-মেইল -- [email protected]



প্রতিযোগিতার নিয়মাবলী-

১. বাংলা ভাষায় স্ব-রচিত গল্প হতে হবে। গল্পটি অবশ্যই বাংলা ফন্টে লিখতে হবে। ইংরেজি ফন্টে লেখা বাংলা গল্প কোনোক্রমেই গ্রহনযোগ্য হবে না। ই-মেইলে গল্প পাঠাতে হলে MS Word ফরম্যাটে পাঠাতে হবে।

২. গল্পের শিরোনাম আবশ্যক এবং পূর্বে অন্য কোথাও প্রকাশিত হতে পারবেনা।

৩. গল্পের শেষে লেখকের নিজের নাম, ঠিকানা, ফোন নাম্বার অথবা ই-মেইল অ্যাড্রেস উল্লেখ করতে হবে।

৪. বিজ্ঞ বিচারকমণ্ডলী কর্তৃক প্রদত্ত নম্বরকে ৭০% এবং পেইজে শেয়ারকৃত গল্পে লাইকের সংখ্যাকে ৩০% এ রূপান্তর করা হবে। লাইক প্রদানের নিয়ম সংশ্লিষ্ট প্রতিযোগীকে জানিয়ে দেয়া হবে।

৫. গল্প জমা দেয়ার শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি, ২০১৩; রাত ১১:৫৯ মিনিট।

৬. পেইজে যে দিন গল্প শেয়ার হবে সে দিন থেকে পরবর্তী ৭ দিন পর্যন্ত ‘লাইক’ ভোটের সময় নির্ধারিত থাকবে। অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি যদি কোনো গল্প শেয়ার করা হয় তাহলে ঐ গল্পে ভোট দেয়ার সময় থাকবে পরবর্তী ৭ দিন পর্যন্ত। ৭ দিনের পরে প্রাপ্ত লাইক গ্রহণযোগ্য হবে না। পেইজে গল্প শেয়ার হওয়ার পর সংশ্লিষ্ট গল্প লেখককে ফেসবুকের ইনবক্স কিংবা মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

৭. প্রতিযোগিতার যে কোনো ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।



প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুনঃ ০১৯২০-৯২৮৮৮২।



সুতরাং দেরী না করে খাতা-কলম কিংবা কী-বোর্ড নিয়ে বসে পড়ুন। আর গল্প লিখে পাঠিয়ে দিন উপরোক্ত ঠিকানায়।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.