| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথা ভরা তত্ত্ব তার
ভীরুতায় ভরা স্বর,
সাবলীলতায় পাথেয় তার
মন ভরা ডর!
অতিশয় জ্ঞানী সে
হাই প্রোফাইলের মেয়ে,
পরীক্ষার সময় পড়ে সে
শ্বাস নেয়া ছেড়ে!
সত্যিই অতি গুণী সে,
অপারগ নয় কিছুতেই,
তবুও চিন্তা করার সময়
কলম খায় চিবিয়ে।
টাকা পয়সা চায়না তার
দিন গেলেই চলবে,
মস্ত ইঞ্জিনিয়ার হবে সে
বুয়েটেতে পড়বে।
দেশ নিয়ে ভাবে সে,
দেশেই চাকরি করবে,
নিজের জীবন দিয়ে হলেও,
দেশের সিস্টেম গড়বে।
জীবন একটা প্রকল্প তার,
স্বপ্ন যার তরী,
কল্পলোকে বাস করে সে,
বয়সে আঠারো কুড়ি।
স্বপ্রণোদিত মুসলিম সে,
মাথায় পড়ে স্কার্ফ,
নিয়মিতই নামাজ পড়ে,
সে রুষানের আপু সিফাত।
২|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২
ধ্রুবক আলো বলেছেন: বাহ্! চমতকার
৩|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭
কাশফুল মন (আহমদ) বলেছেন: দারুণ
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
খায়রুল আহসান বলেছেন: বাহ!