| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল দিনটি কেবলই এলোমেলো হয়ে রইল! সারাটা দিন কারো সাথে তেমন কথা বলতেও ইচ্ছে করেনি! জানিনা, না ফেরার দেশে চলে যাওয়া এ গুনী মানুষটির শুন্যস্হান আর কেউ কোন কালে পূর্ণ করবে কিনা! বাংলা ব্লগের এ উজ্জল নক্ষত্রের তিরোধানে আমি যার পর নেই দু:খিত, ব্যথিত
আমার মত একজন সাধারণ ব্লগ পাঠকের এ কথাগুলো বলা না বলায় কিইবা আসে যায়! তবুও বলছি, সামুতে প্রায় শুরু থেকেই আছি কিন্ত আমার এই একটু আধটু লেখা লেখির শুরুর কালও প্রায় সমসাময়িক। তাঁর সব অসাধারণ লেখাগুলোতে আমার তেমন উল্লেখযোগ্য কোন মন্তব্য খুঁজে পাওয়া না গেলেও তার ব্লগ বাড়ীটি ছিল যেন আমার নিজ উঠোনের মত। কি না ছিল সে ফুলেল আংগিনায়! যে কারনে বার বার যেতে হয়েছে ওখানে।
বিশ্ব সভ্যতা, বাংলাদেশের ইতিহাস, দর্শন, ধর্ম, সুফি মরমিবাদ, শাস্ত্রীয় সংগীত, চিত্রকলা থেকে শুরু করে মিথলজি, বাংলা সাহিত্য সর্বত্রই যেন তাঁর অবাধ পদচারণা। তাঁর পড়াশোনা, ভাবনা, গবেষণা ছিল সত্যি অবাক করার মত! একটি মানুষ কি করে এতগুলো শাখায় তাঁর পান্ডিত্য প্রদর্শন করতে পেরেছেন অবলীলায়, সহজে! তাঁর প্রতিটি পোস্টে মন্তব্যকারীদের চমৎকার হৃদয়গ্রাহী প্রতিমন্তব্যে প্রাণবন্ত করে রাখতে পেরেছিলেন মুন্সিয়ানার সাথে।
জ্ঞানঅন্বেষণকারীরা তাদের খিদে মিটাবার রসুই ঘরটি যেন হারিয়ে ফেলেছেন চিরতরে। এ ক্ষতি, এ হারানো বুঝি কোন ভাবে আর পোষানোর নয়! সত্যি বড় অবেলায় চলে গেলেন তিনি।
দু'চোখ ঝাঁপসা হয়ে আসছে! আর একটু বলেই শেষ করব, কিছু বিষয়ে তাঁর সংগে একমত হইনি। মিথ্যা আর ভন্ডামীর লেশমাত্র ছিলনা তাঁর মধ্যে। এক আল্লাহতে তাঁর বিশ্বাসে কোন গড়মিল ছিলনা সেটাই শেষ পর্যন্ত দেখলাম।
অবশেষে তাঁর অসাধারণ একটি স্প্যানিশ কবিতার অনুবাদ আপনাদের জন্য:
শিরোনাম: I Am Not I
ইংরেজি অনুবাদ: Robert Bly
মূল: Juan Ramon Jimenez
অনুবাদ: ইমন জুবায়ের
আমি আমি নই।
এই আমি
আমার পাশে হাঁটছে যাকে আমি দেখতে পাই না,
কখনও আমি কাছে পাই যাকে,
আর, অন্য সময় আমি ভুলে যাই যাকে;
যখন আমি কথা বলি যে থাকে মৌন নীরব
আর শান্ত ভাবে করে ক্ষমা যখন আমি করি ঘৃনা,
যে হাঁটে যখন আমি হাঁটি না,
আমার যাবার সময় যে রইবে দাঁড়িয়ে।
I Am Not I
I am not I.
I am this one
walking beside me whom I do not see,
whom at times I manage to visit,
and whom at other times I forget;
who remains calm and silent while I talk,
and forgives, gently, when I hate,
who walks where I am not,
who will remain standing when I die.
বিশ্বভ্রমান্ডের মালিক রহমতের সুশীতল ছায়ায় তাঁকে আশ্রয় দিন আর তাঁর নিকটজনদের এ বিয়োগান্তক কষ্ট সইবার তৌফিক দিন সে কামনা আমৃত্যু।
২|
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
গ্রহণ কালের অথিতী বলেছেন:
আমি আমি নই।
এই আমি
আমার পাশে হাঁটছে যাকে আমি দেখতে পাই না,
কখনও আমি কাছে পাই যাকে,
আর, অন্য সময় আমি ভুলে যাই যাকে;
যখন আমি কথা বলি যে থাকে মৌন নীরব
আর শান্ত ভাবে করে ক্ষমা যখন আমি করি ঘৃনা,
যে হাঁটে যখন আমি হাঁটি না,
আমার যাবার সময় যে রইবে দাঁড়িয়ে।
ইমন যুবায়ের ভাল থাকুক সবসময়
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
এস এইচ খান বলেছেন: তাঁর আত্বার মাগফেরাত কামনা করছি। ধন্যবাদ আপনাকে।
৩|
০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
পত্রদূত বলেছেন: শান্তি পাক ওনার আত্মা, আমরা আছি অসমাপ্ত কাজ এগিয়ে নিতে।
০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
এস এইচ খান বলেছেন: হ্যাঁ ভাই, আপনার সংগে একমত। ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
কোমানডস বলেছেন: পত্রদূত বলেছেন: শান্তি পাক ওনার আত্মা, আমরা আছি অসমাপ্ত কাজ এগিয়ে নিতে। আপনার সংগে একমত।
পোস্টে ++++++++++++++++
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
এস এইচ খান বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৫|
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮
আহমাদ জাদীদ বলেছেন: আলাহ তাঁকে ভাল রাখুন, এই দোয়া করছি ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
এস এইচ খান বলেছেন: আমীন।
৬|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
আমি বাঁধনহারা বলেছেন:
বিনম্র শ্রদ্ধাভরে করি মোনাযাত
আল্লাহ যেন উনাকে দেন জান্নাত।
শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন
মনে রাখবেন!!
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
এস এইচ খান বলেছেন: আমীন। ধন্যবাদ মন্তব্যের জন্য।
৭|
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
সুবর্ণা রহমান বলেছেন: ইমন ভাইয়ের জন্য দোয়া।
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
এস এইচ খান বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য।
৮|
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয়ইমন জোবায়ের ভাইএর জন্য শুভকামনা ।
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৭
এস এইচ খান বলেছেন: না ফেরার দেশে ইমন ভাইকে আল্লাহ সম্মানের সংগে রাখুন সে কামনা করছি।
আমার ব্লগ বাড়ীতে আপনাকে স্বাগতম সেলিম ভাই।
৯|
১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: উনার রুহের মাগফেরাত কামনা করি। কোন সমগ্র কি প্রকাশিত হয়েছে? হওয়া উচিত ছিল।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: দৃষ্টি আকর্ষণ
যিনি আজ দূর আকাশের তারা
তিনি ইমন যুবায়ের যিনি আজ দূর আকাশের তারা
তার অবদান বাংলা ব্লগার জগতে দিয়ে যায় নাড়া
তারি চলে যাওয়া শুন্য খা খা এই মাঠ
আজি ঘুচিয়ে দিয়ে কোথায় তবে জমাবে রসের হাট
যদি মনখানি ফিরায়ে একবার দেখ নজর ভরে
ঘুমিয়ে রইল ভাষার যাদু এই না মাটির তরে
তারে জাগাতে আজি চল ভাই প্রতিজ্ঞা কিছু রাখি
তারি সম্পদ যতনে আগলে তায় ছবি আখি ।
আর ছিলেন সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।
তার স্মরণে মুক্ত বাংলা ব্লগ সংঘটন স্মরণ সভার আয়োজন
করা হবে ।
ঢাকার সব বন্ধুরা সম্মিলিত ভাবে এ আয়োজন এবং স্মরণ সভায়
একাত্মতা ঘোষণা এবং পরিবেশ সৃষ্টির লক্ষ্য মুক্ত মতামত আশা রাখি । ব্লগার ভাই প্লিজ সারি করে ইমন ভাইয়ের স্মৃতি সংরক্ষণে
সহযোগিতা আশা রাখি
ইমন যুবায়ের স্মরণ সভা আয়োজক কমিটির সদস্য তারাই যারা
এ পোষ্টে যোগ দিবেন ।
সময় পরে ঘোষণা করা হবে ।