| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলি হতে হয়নি আমার
হয়নি বিশ্বজিত্
কাল আমি বের হবোনা
তাই হব না চিত্!
গতদিনে ও ছিল
আজ অন্য জন
কাল পরশু কে হবে
কেন ভাবিস মন?
কল এখন লাশ বুনে
মারে পেটে ভাতে
বউ জামাই এ ভালই আছি
কি দায় আমার তাতে?
বৌয়ের সাথে ফ্রি পেয়েছি
গাড়ি বাড়ির সুখ
জিত্ মরুক আর ফেলানী ঝুলুক
আমার কিসের দুখ?
ওরা ওরাই ধরুক মারুক
ওরাই করুক লুট
আমার আবার কি চিন্তা
আছেইতো স্যুট বুট।
মানুষ না গাধার জীবন
আমার বেশি প্রিয়
পথে আমি আর নামবো না
যতই গালি দিও ।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৫
সিডিম্পলিং বলেছেন: This is particularly remarkable for a franchise that has remained inactive for nearly two decades. https://drifthunters2.io