নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শশি আলিওশা

পথের মানুষ শশি

শোষণমুক্ত সমাজ চাই

পথের মানুষ শশি › বিস্তারিত পোস্টঃ

প্রোফাইল পিকচার

১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৭

তুমি খালি ছবি তুলতে চাও

আর আমি বলি- তুলুম না, ডর লাগে!

তুমি খিল খিল করে হাসো

আর আমার গায়ে ঢলে পড়ো

যেমনটা একটা ফুলের পাপড়ি আরেকটা ফুলের উপর!

তোমার হাসি থামেনা তো থামেনা...

যেন বন কচুর পাতে জল টলছে!

নাকি আমি টলছি!

তুমি জিজ্ঞেস কর- কেন ডর লাগে?

একটা প্রোফাইল পিকচার দিতে কি হয়?



আমি মাথা নিচু করে ঘাস ছিঁড়ি

তারপর পুকুরের দিকে তাকিয়ে বলি-

নীল কাঁটাতারে বন্দী হবার ডর

লাইক আকাঙ্খার ভয়

একটা পাঁচটা ত্রিশটা একশোটা...



আমি তোমার মুখের দিকে তাকাই

তারপর তোমার হাতের দিকে

তুমি মোবাইলে কি যেন করছ

তোমার নিমগ্নতা দেখে আমি ভাবি

মোবাইলের ভেতর যেন এক আরব্য রজনীর শহর!

হঠাৎ তুমি আমার দিকে না তাকিয়ে বল-

জানো, আমার ছবিতে একশো চল্লিশটা লাইক পড়েছে!



আমি শুনি, হাসি তারপর ভেজা ঘাসে পড়ি শুয়ে

একবার শরতের সাদা মেঘে দৃষ্টি ঘসে

তোমার দিকে তাকাই

তোমার চুলের প্রান্তদেশে হাত বোলাই

বলি-তাই?



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.