| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ষা আমাকে বরাবরই হাসায়...কাদায়ও! বর্ষার প্রথম দিন নিয়ে আমার নানা আয়োজন। নীল চুড়ি, নীল টিপ, নীল পিরান! বর্ষা, নীল আর জোছনা- প্রকৃতির এই তিন উপহার আমার খু-উ-ব প্রিয়। বৃষ্টির সঙ্গে বোধহয় প্রেমের এক অদ্ভুত সম্পর্ক, না? সম্পর্কটি কী আমার জানা নেই। শুধু জানি, বৃষ্টি শুরু হলে আমি চোখ বন্ধ করে তোমার হাতটা ছুঁয়ে দেই আমার বৃষ্টিভেজা হাত দিয়ে।
রোমান্টিক কথাবার্তা শেষ! বর্ষা, নীল আর জোছনায় ফিরে যাই। আমি সো-কলড প্রকৃতিকন্যা নই। প্রকৃতির সঙ্গে আমার খুব একটা সখ্য নেই। সবুজ দেখলেই আমি কবিতা লিখতে বসে যাই না। তবে, প্রায়ই ক্ষীণ ইচ্ছা জাগে দু-এক লাইন লেখার অস্বীকার করবনা। তবে তার সবটুকুই নীলকে ঘিরে। আজকেও তেমন ইচ্ছা হল। বর্ষার প্রথম দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি! আশা করছি এই বর্ষা আপনাকে পুরোপুরি ভিজিয়ে দিবে। ছাতা কিংবা রেইনকোট যেন আপনার কোন কাজে না আসে
কদম ফুল, নীল টিপ, চুড়ি আর প্রেমিক/প্রেমিকার আনন্দাশ্রুবিন্দু আপনার বর্ষাকে করুক পরিপূর্ণ!!!
নীল...নীলাভ...নীলাঞ্জনা
নীলকে নিয়ে লিখছি আজ,
নীলের জন্য লিখছি আজ।
বৃষ্টি কিংবা জোছনার নীল নয়...এটি আমার নীল
আমার হাসির নীল, কান্নার নীল।।
যখন আকাশ কাঁদে বৃষ্টি হয়ে
কিংবা নীলাভ কাঁদে নীলাঞ্জনার হয়ে...তখনকার কথা এটি।।।
ভাবছ আবোলতাবোল? নাহ!
যার বোঝার সে ঠিকই বুঝেছে...
প্রেমের, ভালোবাসার কিংবা তোমার নীল নয়......কেবলই আমার নীল.....
বৃষ্টি কিংবা জোছনার নীল নয়...এটি আমার নীল।।।।
©somewhere in net ltd.