| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক ১০ টা ৪৫মিনিট
রাকিব ভাই আর রাব্বীর সাথে কিছু স্মৃতির রোমন্থন সেরে বাসায় ফিরছি । এমন সময়ে ৬-৭টা ছেলেকে দেখলাম এক সাথে ফিরছে । বয়স এই ১১ বা ১২ । তাদের পরস্পরের কথোপকথনে যা বুঝলাম তা ভয়াবহ!
হাফ পেন্ট, হাতাকাটা টি-ষ্টার্ট আর কাধেঁ মোটা স্কুল ব্যাগ , যার ভারে নুয়ে আছে প্রত্যেকের কাধ !
জী তারা কোচিং থেকেই মাত্র বাসায় ফিরেছে!
মাত্র রাত ১০:৪৫ মিনিটে!
আগ বাড়িয়ে জিজ্ঞাসা করলাম;
- এত রাতে কই ছিলা ভাই?
-ভাই কাল পরিক্ষাতো, তাই “স্পেশাল" কোচিং (খুব স্বাভাবিকভাবেই জবাব দিলো, যার মানে প্রায়ই তাদের এই সময় পর্যন্ত এই “স্পেশাল" কোচিং করা লাগে !!!)
- এখন কি বাসায় গিয়া আবারো পড়তে বসবাস?
- হুম
-আবার? (!)
-কাল পরিক্ষাতো (ভীত স্বরে )
-কিসের পরিক্ষা? মানে গরমের ছুটি নাই?
ছেলেগুলো হালকা হাসি দিলো, আর যাইহোক তার অর্থ আমার জানা নাই । তবে তা দাদনের দ্বায়ে শোষিত শ্রমিক শ্রেণীর বা আরব্য রজনীর লিপিবদ্ধ ইতিহাসকে হার মানাতে সক্ষম সেই নির্মম হাসি !
ছেলেটি উত্তর দিলো
- সামনে স্কুলে টিউটোরিয়াল পরিক্ষার (মাত্র ২৫ মার্ক) প্রস্তুতির জন্য কোচিংয়ে পরিক্ষা! আর গরমের ছুটিতে পরিক্ষার পরিমাণ ভাই গরমেরে মতোই বেশি !
পাশ থেকে তার সহপাঠীদের সমস্বরে হাসি ; হি হি হি! !!
ছেলেটি বলল
-এখন ভাই বাসায় গিয়া ঘুমামু, সকালে উইঠা আবার "হোমওয়ার্ক" করতে হবে ভাই ।
এতো পড়াশোনা করে কি হবে?
এই পড়ুয়া ছাত্ররা আর কয়দিন পরই হয়তো" A+" পাবে !
তারপর আবার "A+"; আবারো "A+" !!!
হয়তো "A+" পেতেই থাকবে, বড় ডিগ্রিধারী হবে।
কেউ কেউ পিএইচডি নিবেন !
চিন্তা করে দেখুনতো বাংলাদেশে কি পরিমাণ পিএইচডি আছে?
লোকে আজকাল সখ করে পিএইচডি করেন !
ভালো কথা!
কিন্তু রাত ভর রগড়ানো টকশো, সভা, সেমিনার আর জরিপের উপর ভর করে বিশ্লেষণ না হয় সমালোচনা !
এইতো ?
কি হবে এতো পড়ে?
কাল সকালেই এই ডিগ্রী বেচে উপ থেকে হবে পুরো সচিব!
না হয় বংগবন্ধু শেখ মজিবুর রহমান-কে বেচেঁ ৭১-এর চেতনার ধারক হবে !
বা ধরুন মেজর জিয়াউর রহমানকে স্বরন করবে "বহুদলীয় গনতন্ত্রের প্রবক্ত" হিসেবে বলবে তারেক জিয়াই ভবিষ্যৎ !
বা ধর্মের দোহাই দিয়ে জামায়াত কে সমর্থন করা,
কেউ কেউ দেখি হেফাজতকে প্রমাণ করেন এগুলো ধর্মীয় উগ্রতা নয় বরং ধর্মীয় সহী প্রচার!
ভাই কতো জ্ঞানী লোক দেখি চেচিয়ে উঠেই বলেন সব নষ্ট পুজিবাদিদের খেলা কিন্তু নিজেই হয়তো "World Bank" বা "IMF" – এর টাকার দামী পেজেরো গাড়ীতে চলা So Call বিশ্লেষক !
আবারো বলি এই জ্ঞান দিয়ে করব কি?
এই প্রতারক হতেই কি এতো পরিক্ষা, সাধনা, সিলেবাস ?(!)
যত বড় ডিগ্রী তত বড়ো প্রতারক !!!
এই কোচিং ফেরত ছেলেগুলো খুব তারাতারি PC -র সামনে বসে “সানি লিওন”কে দেখা সুরু করবে। বিচিত্রর হবে সেই শখ !
আবার "Facebook" সানি ইসলাম ধর্ম গ্রহন করেছেন !;
বা তরমুজে “আল্লাহ্” নাম লেখা এ জাতীয় পোস্ট লাইক(Like) দিয়ে সোয়াব কামাবে!
বিচিত্র !!!
আবার হিন্দি সিরিয়াল কে গ্রহণ করেই গালি দিবে বাংলা সিনেমাকে! একজন আরেক জনকে বলবে “মাম্মা আমিতো পুরাই খিঁচ !!!” বড় জোর ১লা বৈশাখে এক প্লেট পান্তা খাইয়াই, গালফ্রেন্ডরে নিয়া যাবে "Dj" পার্টিতে !
খুবই ভাল কিছু যদিও ধরি তবে নিশ্চিত করেই বলছি কোচিং ফেরত এই ছেলেগুলো ভবিষ্যৎ-এ সারাদিন পাঞ্জাবি পরিহিত অবস্থায় রাস্তায় ঘুরে হঠাৎ একদিনে শাড়ি পরতে শেখা মেয়ে বা তরুণীদের দেখে বলবে -" মালটা ফ্রেশ " !!!
কেউ কেউ আবার বড় হয়ে এই একদিনের বাঙ্গালীয়ানাকে গালি দিয়েই বলবে “বেহায়াপানা-নষ্টামী!”
"এই সব হিন্দুয়ানা বেদাত!"
বুয়েটের ছাত্র হয়ে বানাবেন বোমা!
লোড়বেন জিহাদ!
এইতো সর্বশেষ ফলাফল!
আছে এর থেকে ব্যাতিক্রম কিছু?
জ্বি , এই ছেলেগুলো কি মানবেতর জীবন কাটাচ্ছে চিন্তা করতে পারেন?
কি করার আছে এদের ?
একটু বড় হবার পর সন্ধ্যায় বার্সেলোনা বনাম রিয়েল মাদ্রিদ, মেসি নাকি নেইমার, Walking Dad নাকি The Big Bang Theory, Two and Half Man বা The Game of Thron এর কাহিনী, সাহরুখান এর পোলা না মাইয়া হইবো, ঔশোরিয়ার মাইয়া দেখতে কার মতন, এঞ্জিলিনা জোলি কাইটাই ফালাইলো বা পাশের বাসার আপু............!!!
এই ছাড়া আর কি?
কারন জানেন ?
রাত ১০:৪৫ মিনিটে তাদের চাদঁ নিয়ে গল্পমালা বুনে ঘুমানোর কথা।
চুরি করে মাছ ধরার ফন্দি এটে নিজেই উলটো মার কাছই ধরা খাবার কথা !
এই বর্ষায় চুরি করে মার চোখ ফাকি দিয়ে মুখে চকলেট বা জাল দেওয়া মাংস নিয়ে ঘুমানোর ভাব ধরার কথা!
হঠাৎই তলপেটের চাপে বাথরুমে গিয়ে ভয়ংকর কিছুর কল্পনা করে দৌড়ে বিছানায় বালিশে মুখ লুকানোর কথা!
আরো কত কি!
কি ভাবছেন এত ফাকি দিয়ে পার পাবেন?
যা পাবেন তা ফ্রাঙ্কেস্টাইন -এর মতোই ভয়ংকর অসংখ্য জীবের তৈরী এক সমাজ!
বড় হতে চানতো
হোন না! কে মানা করেছে ?
অঅঅঅঅনেনেনেক বড় হোন!
(দুনিয়াকা মাজা লেনা ভায়া,
দুনিয়া তোমহারী হে )
বি.দ্র.:- কারো সাথে উপরের কোন চরিত্র মিলে গেলে , আমি সাদাত হাবিবী সেতু দ্বায়ী নই । আপনে কই কী করেন তা খালি আপনে আর আল্লাহ-ই জানেন । আমার কি দূষ !!!
আমি ভাই “নাস্তিক-ব্লোগার” না, শুক্রবার নামাজ পরার নিয়ত সব সময়ই থাকে !!!
©somewhere in net ltd.