| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছেরা শুয়ে থাকে পাশে
আমি উঠে যায়
ইচ্ছেকে ডেকে ডেকে শেষে
দু'পায়ে দাড়ায়
অনিচ্ছায় পা বাড়ায়, চলি পথ
বয়ে চলে দিন, প্রতিদিন
একদিন দেখি, ইচ্ছেরা মরে গেছে
আমার ইচ্ছায় বা অনিচ্ছায় নয়
আমার অজান্তে কোনদিন
আজও আমি বেচে আছি
চলি পথ ইচ্ছেহীন ।।
কি ইচ্ছে ছিল আর কি ছিলো না
ইচ্ছের ভিতরে তুমি ছিলে নাকি ছিলে না
আজ আর জানিনা
তোমার দ্বার থেকে ফিরে আসা ইচ্ছেগুলো
কিছুই যে বলেনি সেদিন ।।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৭
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা
+
শুভ ব্লগিং