নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদি ওমর

সাদি ওমর › বিস্তারিত পোস্টঃ

কবিতা: প্রতীক্ষা

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪০

তোমার কথা মনে করে করেই
জীবনকে করেছি চার ভাজ
ফুরিয়েছি নীল কালি
তোমার কথা মনে করে করেই
মৃত স্বপ্নের ঘোরায়
নোনা জল ঢেলেছি খালি খালি ।।
.
.
তোমার কথা মনে করে করেই
উজ্জ্বল হাসিগুলো পকেটে পুরেছি
ছুয়েছি একাকী বিকেল, সবটুকু অবসর
তোমার কথা মনে করে করেই
প্রিয় পদরেখা খুজে খুজে
হেটে চলেছি শহর ।।
.
.
তোমার কথা মনে করে করেই
বিশুদ্ধ নিলীমায় জমিয়েছি কথা
মেঘেদের ছাউনি টানি টানি
তোমার কথা মনে করে করেই
পদ্মের কুড়ি কেটে হৃদয়ের নিবিড়ে
ধুয়ে রাখি শূন্য আসনখানি ।।
.
.
যদি ফিরে আসো
যদি দেখা হয় কোনদিন ।।
.
.
[21.02.16]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.