নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাগরিক

তোমায় দেখলে, ইচ্ছে করে শুরু থেকে শুরু করি আবার জীবন.........................।

সাফায়েত

পেশায় নগর পরিকল্পনাবিদ, থাকি মেলবোর্ন । অবসরে সামহোয়ার ইন এর লেখা পড়ি, মাঝে মাঝে কমেন্ট করি, সময় পেলে লেখার চেষ্টা করি।

সাফায়েত › বিস্তারিত পোস্টঃ

বাংলা সংস্কৃতিতে লালন শাহ্‌

২৫ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

বাংলার বাউল সংস্কৃতির ধারায় লালন শাহ্‌ সর্বশ্রেষ্ট ব্যাক্তিত্ব হিসেবে সীকৃত। তাঁর প্রতিভা এবং প্রয়াসে বাউল সাধনাকে তিনি বিকাশের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান এবং তাঁর সাধনায় বাউল গানের একটি স্বতন্ত্র ধারা সৃস্টি হয়। ফকির লালন শাহ্‌ ছিলেন বাউল সাধনার শ্রেষ্ট ভাষ্যকার। বিগত প্রায় দুই শতক ধরে তাঁর গান বাঙালীর মরমী মানসের ক্ষুধা-তৃষ্না মিটিয়ে আসছে।



লালন শাহ্‌ লৌকিক বাংলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ধর্মিয় নেতৃপুরুষ, সমাজ সংস্কারক ও লোকায়ত দার্শনিক। গ্রামীন বাংলার ভাব আন্দোলনে তাঁর ভুমিকা অনস্বীকার্য। লালন শাহের মুক্তবুদ্ধি, অসাম্প্রদায়িক চেতনা এবং মানব মহিমাবোধ তাঁর বাউল চরিত্রে একটি দুর্লভ মাত্রা যোগ করেছিল। আবহমান বাংলা সংস্কৃতির এই কালজয়ী ধারক ও বাহকের মুল্যায়ন করতে যদি কারো দ্বিধা থাকে তবে তাকে কি আমরা বাঙালী বলতে পারি?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫০

সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: লালন বোধহয় আরো বিশাল-অধরাকে ধরার চেষ্টা যার সাধনা তিনিওতো অধরাই হয়ে যান।

আপনাকে ধন্যবাদ লালনকে স্মরণের জন্য্

২৫ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

সাফায়েত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ......সালাহ্ উদ্দিন শুভ্র ।

২| ২৫ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫১

রাহিদুল সামান্না রকি বলেছেন: আবহমান বাংলা সংস্কৃতির এই কালজয়ী ধারক ও বাহকের মুল্যায়ন করতে যদি কারো দ্বিধা থাকে তবে তাকে কি আমরা বাঙালী বলতে পারি? ???
আবার অতি মুল্যায়নকারীদের বাঙ্গালী বলাও ঠিক না।

৩| ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:০২

সাফায়েত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ... রাহিদুল সামান্না রকি ।
যাই হোক, অতি মুল্যায়নের প্রসংগ কেন আসলো বুঝলাম না ভাই। যার যেটুকু পাওনা, তাঁকে তো সেটুকু দেওয়া উচিৎ তাই না??

৪| ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২২

রাহিদুল সামান্না রকি বলেছেন: গুটি কয়েক লালন প্রেমিকে বলছি যারা লালনকে তাদের বাবার সম্পত্তি ভাবে। সংস্কৃতির এই গুটি কয়েক দানবরা লালন উৎসব করে ম্যাল্টিন্যাশন কোম্পানীর বিজ্ঞাপনে।
নিজেদের দেশের একমাত্র লালন প্রেমিক হিসেবে প্রমাণ করার জন্য তাদের প্রচেষ্টা দেখেই বুঝবেন তার লালনকে কি রূপে মূল্যায়ণ করে।

৫| ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩২

সাফায়েত বলেছেন: কোন কিছুতেই অতি মূল্যায়ণ ভালো নয় এবং এসব অতি মূল্যায়ণ অথবা অতি প্রতিরোধ সবসময়ই গুটি কয়েক লোকের কাজ। আমরা তাদের চিন্তা করছি না, আমরা সাধারণ জনগনের কথা বলছি।
মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।

৬| ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৮

রাজর্ষী বলেছেন: লালনের দর্শন আমাদের আরো ব্যাপক ভাবে চর্চা করতে হবে জীবনে।

৭| ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০১

সাফায়েত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ.....রাজর্ষী ।

৮| ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৬

আলমগীর কুমকুম বলেছেন: কর্পোরেট মেরুকরনের হাত থিকা লালনকে বাঁচানো না গেলে আবহমান বাংলা সংস্কৃতি বলে কিছু থাকবে না...

৯| ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৫

সাফায়েত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ.....আলমগীর কুমকুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.