| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে প্রথম দিন চা বানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলল। আমার ভুরু কুঁচকে গেলো। যে মেয়ে চা বানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলে তার সাথে কেমন করে সংসার করবো বুঝতে পারছিলাম না।
তারপরেও নতুন বউ একটুতো আহ্লাদ আছেই। আমি ওর হাত খানা কোলের উপর নিয়ে মলম লাগিয়ে দিচ্ছিলাম, ও আমার দিকে তাকিয়ে ছিলো।
বাসর রাতে কি করতে হয় আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বললাম, কবিতা শুনবে? ও হয়তো আমার কথা শুনে অবাক হয়ে গেছিলো। আমি কবিতা শুরু করলাম। কবিতা শেষ করে দেখি ও ঘুমিয়ে গেছে!
বিয়ের পরের দিন দেখি ও বেগুনী রংএর একটা শাড়ি পরে সবার সাথে বসে বসে গল্প করছে। আমি দেখে অবাক, খানিকটা দার্শনিক হয়ে ভাবতে থাকলাম, কি করে একটা মেয়ে অন্যের বাড়িতে বউ হয়ে এসে দ্বিতীয় দিনেই এত সহজে সবার সাথে মানিয়ে নিতে পারে!
শুনেছি বিয়েতে যে মেয়ের হাতের মেহেদী যত গাঢ় হয় তার কপালে সুখ তত বেশি হয়। ওর হাতের দিকে তাকিয়ে মনে হয়েছে, ও জীবনে প্রচন্ড সুখি হবে। আচ্ছা, ও জীবনে সুখি হতে হলে তো আমাকে ওকে সুখি রাখতে হবে। আমি কি পারবো?
লিখাঃ সাগর আহম্মেদ(রংচটা আমি)
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯
নিলু বলেছেন: সুখ / শান্তি কাকে বলে এটাই তো বুঝলাম না ভাই , অনেক টাকার মালিক হওয়া না সুন্দরী বউ ঘরে থাকা ? ২ টাই থাকা সর্তেও ====?