নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ও ব্লগের নাম দিবো কি ভাবি শুদু তাই....,.....

জীবনে সুযোগ পেয়েছি অনেক ......। কাজে লাগাতে পারিনি....

সাইদুল অপু

ভেবে নিন

সাইদুল অপু › বিস্তারিত পোস্টঃ

আমি বাংলা নই,আমি বাংলাদেশী

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:১৩

"I know you work hard and you are very good here. But still I can't do anything. You are no longer working here. " X((X((X((

উপরের কথা গুলো আমার বসের বলা। আমাকে তাদের আর দরকার নেই।কারণটা পরে বলছি। না হলে লেখাটা বড় করতে পারবোনা! :D:D



আমি দুর্ভাগা মালয়েশিয়া আছি প্রায় দেড় বছর।এসেছিলাম অনেক সপ্ন নিয়ে পড়াশুনা করতে।কিন্ত খুব কাছের একজন মানুষের সামান্য কিছু টাকার লোভে পরিস্থিতি অন্যরকম হয়। সেটা নাহয় আরেকদিন বলব।

যাইহোক, এসে যখন বুজলাম ভাব খারাপ তখন হারানো টাকা উদ্ধার করতে কাজ খোজা শুরু করলাম।প্রথম এক সপ্তাহ হাড় ভাংগা ( সত্যিকার অর্থ) পাট টাইম করার পর পার্মানেন্ট জব খুজছিলাম। তো কিছুদিন খুজে বড় ভাইয়েরা কাজ ঠিক করল এক বার এ। interview তে টিকলাম শুধু ভাল ইংরেজি জানার জন্য।কারণ লোকালদের ইংলিশ long time no see! (বেশির ভাগ ফরেনার এইটা নিয়া মজা করে) তো এই কারনে তারা সাধারণত fluently ইংরেজি বললে বোঝেনা। তো জয়েন করলাম। ভাল খারাপ অনেক অভিজ্ঞতাই হল।

কিছুদিন আগে এক ইতালিয়ান শেফ আমাদের রেস্তোরাতে জয়েন করে। সে অনেকদিন থেকেই এখানে আসে। সে শেফ হলেও ফ্লোরেই বেশি মাতব্বরি করতো। তার আর একটা বদ অভ্যাস হল বাংলাদেশিদের বাংলা ডাকা, আর রেগে গেলে তা হত f****** বাংলা। এতে কিচেনের বাংগালিরা কেউ কিছু বলতোনা চাকরি যাবার ভয়ে। কিন্তু আমি ফ্লোরে কাজ করার কারনে তাকে ভয় করতাম না। সেও তালে থাকতো কখন আমার ভুল ধরবে।যাই হোক, প্রায় দেড় সপ্তাহ আগে একটা ফুড পিক আপ করতে আমার একটু লেট হয়। সুযোগ পেয়ে সেও বলা শুরু করে "u Asians r always late,never think about time, bla bla bla "আর শেষে f****** বাংলা। সহ্য করতে তাকেও উল্টো জিজ্ঞেস করি " ok,we Asians r like that,then what the hell u r doing? why r u working under an Asian boss? I have come to such a country which is developed than mine. what u r doing in this country which is hundred yrs behind yours? go back to your europe. remember one thing not all the people who are coming from Bangladesh r bangla,some r Bangladeshi. "

এরপর সেও আমার সাথে কথা বলেনা আমিও বলিনা। দুইদিন পর শারীর খারাপ থাকার কারনে ফোন করে একদিনের মেদিকেল লিভ নিই।আর পরেরদিন কাজে গেলে বস আমাকে ডেকে নিয়ে উপরের কথা গুলো বলে!!!!! যদিও এই দেড় বছরে আমার কোন লেট বা মেদিকেল লিভ নাই!!!! আর এই একই কাজ যদি তারা কোন লোকাল লোকের সাথে তাহলে তাকে অন্তত ৬ মাসের বেতন দিতে হত!!

অত:পর আজ ১০ দিন বেকার।

BBA শেষ করে একটা ভুল সিদ্ধান্তে আজ আমি এখানে। ইনশাল্লাহ এপ্রিল আ দেশে চলে যাব। দোয়া করবেন নিজের দেশেই ভাল কিছু করতে পারি।যাতে আর প্রশ্রাব করতে গিয়ে পাসপোর্ট দেখাতে না হয়!!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৪

নিরীহ বালক বলেছেন: ইচ্ছা করতাসে ঐ **** ধইরা বুড়িগঙ্গার পানি খাওয়াই X(

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৫

নিরীহ বালক বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক । যার রিজিক যেখানে , সে সেখানেই থাকবে । আল্লাহ যা করেন ভালর জন্যই করেন । :)

শুভ কামনা রইলো

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০

সাইদুল অপু বলেছেন: আল্লাহ ভরসা,দোয়া করবেন।মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.