নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইফ ইসলাম প্লাবন

Apatoto Nothing To Say!!!

সাইফ ইসলাম প্লাবন › বিস্তারিত পোস্টঃ

আয় বৃষ্টি আয়

২৭ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৯

নাহ! রাতটা আর কাটতেই চাইছেনা। সেই দুর্বিষহ সময়গুলো ভীষণভাবে মনে পড়ছে। ফ্যানের স্পিড বাড়িয়ে দিল রথি।।



ঘুম যখন আসছেনা তখন ফেসবুকেএকটু ঢুঁ মারা যাক! লগিন করল রথি।রাত তখন প্রায় তিনটা। অনলাইনে কেউ নেই।রথি বোর হয়ে গেল। লগআউট করতে যাচ্ছিলো সে,এমন সময় একটা নোটিফিকেশন আসলো-

Aadharer Opshory poked you.



Aadharer Opshory? এ আবার কে?? ফ্রেন্ডলিস্টেও আছে দেখছি! মনে তো হচ্ছে মেয়েমানুষ! ফেইক-টেইক নাতো আবার? ধুর,হলে হবে,তাতে আমার কি!! এসব সাত-পাঁচ ভাবতে ভাবতেই পোক ব্যাক করলরথি...



“এত রাতে কি করছেন?” রথি নককরল মেয়েটাকে।

কোনও রিপ্লাই নেই।



“কি হল আপনার? কথা বলছেননা কেন?” রথি আবার প্রশ্ন করল।।



“ভাবছিলাম কি রিপ্লাই দেয়া যায়!” মেয়েটি এবার কথা বলল।



“ও আচ্ছা। তা আপনার ভাল নাম কি?”



“সেটা জানা কি খুব জরুরী?”



রথি চুপ হয়ে গেল।এবার মেয়েটা রথিকে জিজ্ঞেস করল-

“কি হল? চুপ হয়ে গেলেন যে?”



“না ভাবছিলাম কি রিপ্লাই দেয়া যায়.....”



এভাবেই বৃষ্টির সাথে রথির পরিচয়। পোক বিনিময়,রাতভর চ্যাটিং,হাসি আর আড্ডা- ধীরে ধীরে তাদের মাঝে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠল। রথি ভুলে যেতে লাগলো তার অসহনীয় অতীত-বৃষ্টির সঙ্গ তাকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করল। নিজের একাকীত্বকে ভুলে যেতে লাগলো সে। আর হঠাৎ করেই তারমনে জন্ম নিল অজানা এক অনুভূতির- হয়তো সেটাকেই বলে ভালবাসা!!!



একদিন রথি বৃষ্টিকে প্রশ্ন করল-

“আচ্ছা তুমি কি কাউকে ভালবাসো?”



“তোমাকে কেনো বলব?”



“কেনো আমাকে বললে কি হবে?”



“কিছু না...বলাটা কি খুব জরুরী?”



“হুম। জরুরী।।”



“ওকে,তাহলে শোনো..”



রথি মারাত্মক আঘাত পেলো। সে এরকম কিছু আশা করেনি! বৃষ্টি তাহলে অন্য একজনকে ভালবাসে! হ্যাঁ, বৃষ্টি সৃজনকে ভালবাসে। সৃজনই বৃষ্টির সব। তাহলে রথি? হুম,সে বৃষ্টির খুব ভাল একজন বন্ধু,এর বেশি কিছু নয়.....



রথি নিজেকে সামলে নিতে চাইলো। বৃষ্টির সাথে যোগাযোগ কমিয়ে দিল সে। বাস্তবতাকে মেনে নেয়ার চেষ্টা করল সে।কিন্তু কতোটা পেরে উঠলো সে বুঝতে পারলোনা...



একদিন হঠাৎ বৃষ্টি তাকে জানালো সৃজনের সাথে ওর নাকি ব্রেকাপ হয়ে গেছে। রথি কিছুভাবতে পারলোনা। দুষ্টুমি করার মত মেয়ে নয় বৃষ্টি। তাহলে কি সত্যি সত্যিই ব্রেকাপ হল তাদের? রথি কি তাহলে পূরণ করতে পারবে তার স্বপ্নগুলো???



পরদিন রথি বৃষ্টিকে নক করল।

“তোমাকে কিছু কথা বলার ছিল।জানিনা তুমি কিভাবে নেবে কথাগুলো...”



“রাখোতো তোমার ঢং!কি বলবে বল।”



“আমি তোমাকে খুব ভালোবাসি.....”



“মি টু,অ্যাস এ ফ্রেন্ড অফকোর্স!!!”



“নট লাইক এ ফ্রেন্ড...”



“আর ইউ সিরিয়াস? তুমি না নিশিকে ভালবাসো?”



“চেষ্টা করেছি,বাট পারিনি...হেরে গেছি তোমার ভালবাসার কাছে...”



“সরি রথি। সৃজনের সাথে আমার সব ওকে। আমি শুধু ওকেই ভালবাসি।”



“তবে যে বললে ব্রেকাপ হয়েছে তোমাদের,ঠাট্টা করেছো আমার সাথে?”



“রাগের মাথায় বলেছি।কিন্তুতুমি যে তার ফায়দা লুটবে সেটা তো ভাবিনি।।”



অনেক কথা কাটাকাটি হল তাদের।এক পর্যায়ে রথি খুব হিংস্র হয়ে উঠল...



“ভালবাসা দেখাও?ওর প্রতি এত ভালবাসা থাকলে আমার সাথে এত ক্লোস হয়েছিলে কেনো?”



“হোয়াট আর ইউ সেয়িং রথি? একটা ভাল বন্ধু কি মানুষ আশা করতে পারেনা?”



“ভাল বন্ধু?তোমার তো সবকিছুই সৃজনকে ঘিরে,ওর কাছে এই শখটা পূরণ করতে পারোনি?আমার কাছে কোন শখে এসেছো?”



“স্টপ ইট রথি,ইউ আর হার্টিংমি...”



“এখন হার্ট হচ্ছ! আমাকে হার্ট করার সময় তোমার হার্টে লাগেনি? সৃজনের সাথে ঝগড়া করে আমার সাথে টাইম্পাস করতে এসেছো এখন? এই তোমার ভালবাসা তাইনা? ফাকিং লাভ যত্তসব...”



“ গুড বায়।।”



রথি আর কিছু বলতে পারলোনা। বৃষ্টি হ্যাস ব্লকড রথি!! রথি কিছুখনের জন্য নির্বাক হয়ে গেলো। বৃষ্টি তাহলে এটাও করতে পারলো? এতদিনের ফ্রেন্ডশিপের কোনো মূল্য দিলনা সে???



রথি অনেক চেষ্টা করেছে বৃষ্টিকে বোঝানোর। বিভিন্নভাবে তাকে সরিও বলেছে সে।কিন্তু বৃষ্টি ফিরে আসেনি। সামান্য একটা ভুলের জন্য এতবড় শাস্তি রথি বৃষ্টির কাছে আশা করেনি। সৃজনকে নিয়ে হয়তো খুব সুখেই আছে সে-রথি তো ছিলো শুধু সময়ের সঙ্গি.........



রাত প্রায় তিনটা। অনলাইনে অনেকেই আছে,কিন্তু যাকে দেখতে চাইছে রথি সে নেই।আজ অনেকের ভীড়েও নিঃসঙ্গ সে।সে জানে বৃষ্টি আর আসবেনা,তবুও কি এক আশায় তার দুচোখ স্থির হয়ে আছে ল্যাপটপ স্ক্রিনের দিকে। হয়তো সে অপেক্ষা করে আছে সেই নোটিফিকেশনটার জন্য-

Aadharer Opshory poked you....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.