নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকিল হাসান মেহেদিআকাশ

শাকিল হাসান মেহেদিআকাশ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী সদৃশ অসংখ্য গ্রহ রয়েছে মহাবিশ্বের অজানা রহস্য

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১

পৃথিবী সদৃশ অসংখ্য গ্রহ রয়েছে মহাবিশ্বের অজানা রহস্য



আমাদের এই ছোট সবুজ পৃথিবী ছাড়া এই বিশাল মহাবিশ্বে আর কি কোথাও প্রাণের কোনো অস্তিত্ব নেই? যুগ যুগ ধরে এ প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। আমাদের ছায়াপথে রয়েছে ছয় হাজার কোটিরও বেশি পৃথিবী-সদৃশ গ্রহ। গবেষকেরা জানিয়েছেন, এসব গ্রহের কোথাও না কোথাও প্রাণের উদ্ভব সম্ভব।

বাস্তবে এখনও খোঁজ না পেলেও গল্প-কাহিনি আর বিজ্ঞান কল্প লেখকদের কল্পনায় কখনও ধরা দিয়েছে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন। মহাকাশে যান পাঠিয়ে চলছে তাঁদের খোঁজে গবেষণা। অপেক্ষার পালা শেষে একদিন হয়তো মহাজগতের কোনো বুদ্ধিমান প্রাণীর খোঁজ মিলতেও পারে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা সম্প্রতি আশার পালে হাওয়া জোগানোর মতো একটি খবর শুনিয়েছেন। গবেষকেরা জানিয়েছেন, আমাদের সৌরমণ্ডল যে ছায়াপথে অবস্থিত সেই মিল্কিওয়ে ছায়াপথেই রয়েছে ৬০ বিলিয়নের বেশি বসবাসযোগ্য গ্রহ। এসব গ্রহের কোথাও না কোথাও থাকতে পারে প্রাণের অস্তিত্ব।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, সম্প্রতি শিকাগো ও নর্থ-ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা হিসাব করে দেখেছেন আমাদের ছায়াপথে অসংখ্য বাসযোগ্য গ্রহ রয়েছে। এর আগে গবেষকেরা যতো গ্রহে প্রাণের উদ্ভব সম্ভব বলে মনে করতেন বর্তমান গবেষণায় তার চেয়েও ঢের বেশি গ্রহের সন্ধান পেয়েছেন গবেষকেরা।

ছায়াপথে মহাজাগতিক মেঘের আচরণ বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্যের মতো মিল্কিওয়ে ছায়াপথে অসংখ্য লাল বামন নক্ষত্র রয়েছে। আর এ নক্ষত্রকে কেন্দ্র করে অসংখ্য প্রাণ-ধারণের উপযোগী পরিবেশযুক্ত গ্রহ রয়েছে। এসব গ্রহের পৃষ্ঠে পানি বা তরলের উপস্থিতি থাকতে পারে বলেও ধারণা করছেন তাঁরা। বিস্তারিত

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সেয়ানা বলেছেন: আরও বিস্তারিত এবং ছবিব্লগ আশা করেছিলাম। যা হোক প্রথম প্রচেষ্টা হিসেবে অভিনন্দন জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.