| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষ ধরনের তরলে চালিত কম্পিউটার তৈরি করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানি দ্য ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম)। কোম্পানিটি এ তরলকে বলছে ইলেকট্রনিক রক্ত। চলতি সপ্তাহেই প্রটোটাইপের এ কম্পিউটার প্রদর্শন করে মার্কিন কোম্পানিটি। খবর বিবিসির।
ইলেকট্রনিক রক্ত এ কম্পিউটারকে একদিকে যেমন শক্তির সরবরাহ করবে, অন্যদিকে কম্পিউটারটির তাপ শোষণ করে নেবে। এর মাধ্যমে দক্ষতায় কম্পিউটারকে মানব মস্তিষ্কের সমকক্ষ করে তোলার চেষ্টা চালাচ্ছেন আইবিএমের গবেষকরা।
সব ধরনের বুদ্ধিবৃত্তিক ও শারীরিক কার্যক্রম পরিচালনা করতে ঘণ্টায় মাত্র ২০ ওয়াট শক্তি ব্যয় করে থাকে মানুষের মস্তিষ্ক। আইবিএম মূলত কম্পিউটারের কার্যক্ষমতা মানুষের সমপর্যায়ে নিয়ে যেতেই কাজ করে যাচ্ছে। বর্তমানে সাধারণত একটি পেটাফ্লপ গতির কম্পিউটারের আকার একটি ফুটবল মাঠের অর্ধেক হয়ে থাকে। ২০৬০ সালের মধ্যে এ গতির কম্পিউটারকে ডেস্কটপের আকারে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে আইবিএম।
বিস্তারিত
২|
২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫
আমাবর্ষার চাঁদ বলেছেন: কবে যে স্বচক্ষে দেখমু এইগুলান!!!
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭
বাধা মানিনা বলেছেন: খাইসে, ১৯৬০ সালের যে কম্পিউটারটার সাইজ ছিল একটা ফুটবল মাঠের অর্ধেক সাইজ, সেটা যদি ১ পেটা ফ্লপ ক্ষমতার হত, তাহলে সাইজ কত হত