| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালেহীন মুকুল
নিজেকে সংরক্ষন করার নিমিত্তে, কিছু কথা যা সব সময় বের হয় না সেসব কথাগুলোকে সংরক্ষন করা।
শাহবাগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এত বেশি আনাগোনা দেখে আমার মনে আবার সন্দেহ জেগে উঠেছে যে এরা কি আবার তরুণদের এই ইমশোন নিয়ে রাজনীতি করার পরিকল্পনা করছে নাকি আসলেই দেশপ্রেম থেকে শাহবাগে আসতেছে । কারন একেকজন রাজনীতিবিদের বক্তব্য শুনে যা মনে হচ্ছে তারা এখানে তাদের নির্বাচনী ভাষন দিতে এসেছেন। বিভিন্ন দলের নেতারা পরস্পর বিরোধী বক্তব্য দেয়ার চেষ্টা করছেন তবে আমরা ওইসব ভণ্ড রাজনীতিবিদদেরকে দৃঢ় কন্ঠে বলে দিতে চাই যে আমরা এদেশ মাতার তরুণ প্রজন্ম আমাদেরকে কোন প্রকার মিথ্যা আশ্বাস দিয়ে দুর্গন্ধযুক্ত রাজনীতিতে অন্তর্ভুক্ত করা যাবে না আর আমরা তোমাদের এইসব মিষ্টি মিষ্টি কথায় তোমাদের করা দুর্নীতি গুলোকে ভূলে যাব না। তোমাদেরকে সাবধান করার জন্য বলতে চাই যে আমার মাতৃভূমির সাথে আর কোন দূর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। এখনও সময় আছে যারা এখনও ওই সব অন্ধকারের রাজনীতি করার ইচ্ছা মনের মধ্যে লালন করছেন তাদেরকে বলতে চাই যে বিষয়টা মনের মধ্যে থাকলেই আপনাদের জন্য ভাল হবে বাইরে আসলেই কিন্তু এদেশের তরুণ সমাজ তোমাদের ওই সব কর্মকান্ডের জন্য তোমাদ্র এমন শাস্তি দেবে যে সারা বিশ্ব তাকিয়ে থাকবে আর সকল দুর্নীতিবাজ ভয়ে কাপতে থাকবে। এবং এই ধরনের কাজ থেকে সারাজীবনের জন্য নিজেকে মুক্তি দিয়ে দিবে । সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলার মাটিতে সকল দুর্নীতিবাজদেরকে একসাথে ফাঁসির কাঠগড়ায় দাড় করানো হবে আর তারা তাদের কৃত আপরাধের কথা জনসম্মুখে মেনে নিয়ে মৃত্যু বরণ করবে । তাই সকল রাজনৈতিক দলের নেতাদেরকে আমি তরুণ প্রজন্মের পক্ষ থেকে বলছি , আর যদি কোন দুর্নীতিবাজকে আপনারা রাজনৈতিক ছত্রছায়ায় রেখে তাদেরকে বাচানোর চেষ্টা করেন তাহলে এই দেশের তরুণ প্রজন্ম আপনাদেরকে গলায় রশি বেধে বিচারের কাঠগড়ায় দাড় করাবে।
ধন্যবাদান্তে
রিয়াদুস সালেহীন
http://www.facebook.com/ostrohin
©somewhere in net ltd.