| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালেহীন মুকুল
নিজেকে সংরক্ষন করার নিমিত্তে, কিছু কথা যা সব সময় বের হয় না সেসব কথাগুলোকে সংরক্ষন করা।
অভিনেত্রী মৌসুমী হামিদ ১০ ফেব্রুয়ারি তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, তিনি একজন রাজাকারকে তার বাসা থেকে বের করে দিয়েছেন। যে কিনা বলেছিল লাকীকে জবাই করা হবে।
মৌসুমীর স্ট্যাটাসটা ছিল এমন...
কাল আমাকে একজন দেখতে আসছিল আমার বাসায়। আমার খুব কাছের রিলেটিভ। আমি নিউজ দেখছিলাম। তখন লাকীর বজ্র কণ্ঠেস্লোগান চলছিল...কাদের মোল্লা... তুই রাজাকার তুই রাজাকার...
উনি [রিলেটিভ] আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ফল খাওয়ালেন।তারপর টিভির দিকে তাকিয়ে আমার বাবাকে বললেন, ভাই দল ক্ষমতায় গেলে এইসব চুন্নু মুন্নুরে বাড়ি থেকে ধরে এনে জবাই করা হবে। সবগুলান ছোটলোকের পোলাপাইন। এই মেয়েকেও [লাকী] জবাই করা হবে।
আমি শুয়ে ছিলাম জাস্ট উঠে বসলাম আর বললাম, এখনই বের হ আমার বাসা থেকে রাজাকারের বাচ্চা। না হলে আমি এই অবস্থায় তোকে জবাই করবো। কেউ বুঝে নাই, এমন কি আমিও বুঝি নাই এত মাথা গরম হয়ে যাবে। ওকে বাসা থেকে বের করার পর মাথা ঠান্ডা হয়েছে।
সূত্র - বাংলানিউজ২৪.কম।
©somewhere in net ltd.