| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালেহীন মুকুল
নিজেকে সংরক্ষন করার নিমিত্তে, কিছু কথা যা সব সময় বের হয় না সেসব কথাগুলোকে সংরক্ষন করা।
রাজাকারদের এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখন শুধু শাহাবাগে সীমিত নেই। তরুণ প্রজন্মের এই যুদ্ধ এখন অনলাইন ও অফলাইন দুই জায়াগাতেই। প্রজন্ম চত্বরের আন্দোলন যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের ভিত কাঁপিয়ে দিয়েছে। দেশের সর্বস্তরের জনগণের প্রতিরোধের মুখে মরিয়া এসব কুকুরেরা যুদ্ধাপরাধীদের বাঁচাতে আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে অনলাইনে প্রপাগান্ডার পাহাড় রচনা শুরু করেছে। রাজপথে থেকেই এসবের দাঁতভাঙ্গা জবাব দিতে এবং বিশ্বকে প্রজন্ম চত্বরের প্রতিঘন্টার ছবিসহ আপডেট জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সাংস্কৃতিক সংগঠনস্লোগান'৭১ ও ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য-প্রযুক্তি সংসদ এবং ফেইসবুকগ্রুপ - আমজনতা এর উদ্যোগে প্রজন্ম চত্বরের পাশে শাহবাগ জাদুঘরের ঠিক সামনের সড়কদ্বীপে স্থাপন করা হয়েছে সাইবার ওয়ার বুথ। এখান থেকে সার্বক্ষণিক ৬০ জন স্বেচ্ছাসেবক অনলাইনে যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের বিভিন্ন প্রপাগান্ডা প্রতিরোধ করে যাচ্ছেন। এছাড়া অনলাইনে আমাদের এই আন্দোলনের বিরোধিতাকারী সকল প্রকার কর্মকান্ডের যথাপোযুক্ত জবাব সবাই সবার জায়গা থেকে দিচ্ছেন। আন্দোলনের প্রথমদিন থেকেই তরুণ সমাজ রাজাকার আর ওই সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে তাদের ঘৃণা প্রকাশ করে যাচ্ছে। এছাড়া আন্দোলনে আগতদের বিভিন্ন বার্তা স্ট্যাটাস আকারে ছড়িয়ে দেয়া হচ্ছে। আপনি শাহবাগ আসছে পারছেন না? আমরা আপনাদের সামনে যুদ্ধাপরাধীদের বিভিন্ন প্রপাগান্ডা তুলে ধরবো। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন আমরা যখন মরতে শিখেছি, কেউই আমাদের দাবায়ে রাখতে পারবে না।
আপনারা রাজপথ অথবা বিশ্বের যে কোন প্রান্ত থেকেই অংশ নিন এসব তরুণ মুক্তিযোদ্ধাদের দলে। আমার শুধু একটা কথা খুব বলতে ইচ্ছে করছে" এবারের সংগ্রাম রাজাকার ধ্বংসের সংগ্রাম, এবারের সংগ্রাম দুর্নীতিবাজদের ধ্বংস করার সংগ্রাম"।
রক্ত, ইজ্জত, সম্পদ সবকিছু দিয়ে আমাদের বীর বাঙ্গালীরা আমাদের এই স্বাধীন বাংলা এনে দিয়েছে। আমরা কিছুতেই সেই স্বাধীনতার শত্রুদেরকে বেচে থাকতে দেব না। সন্তানহারা মায়ের, স্বামীহারা স্ত্রী, মা'হারা সন্তান, পরিবার হারানো সেইসব মানুষগুলোর রক্তের দাবী যুদ্ধাপরাধী আর ক্ষমতায় থেকে দুর্নীতিকরা, দেশের অর্থ আত্মসাতকারী সে যেই হোক না কেন আমরা তরুণ প্রজন্ম কাউকেই কোনভাবে বিন্দুমাত্র ছাড় দিব না। এ আমাদের প্রাণের প্রতিশ্রুতি। আর আমরা সেই প্রজন্ম যারা খুব সহজে প্রতিশ্রুতি গ্রহন করি না, আর একবার যে প্রতিশ্রুতি গ্রহন করি তা সম্পুর্ন না করা পর্যন্ত বিশ্রাম নেই না।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
নাসিফ নীরব বলেছেন: