| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুল কিনি না আগের মত বেশি,
আমার ভেতর ক্লান্তি এখন অনেক,
ফুলের দোকান সামনে এলে তবু
ঠোঁটের কোনে এক চিলতে হাসি।
তোমার নামের নানারকম ভাঁজে
মেঘ জমে যায়, বৃষ্টি ও খুব ঝরে
প্রদীপের আলো নিভে গেলে তবু
তুমি আমার শত তারার মাঝে।
শহর জুড়ে অফার এখন নানান
ভালোবাসা ও অধিক সস্তা দামে,
আমি তোমায় কিনিনি তো কভূ
তুমি আমার; সারা ভুবন জানে।
চাইনি সোনা, চাইনি আমি রুপা,
চাইনি অর্থ নানা বিত্তের সুখ,
তুমি আমার এই যথেষ্ট জেনো
তুমি আমার একটি প্রিয় মুখ।
ছবিঃনেট
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৬
সামিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন। ধন্যবাদ
২|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৪৭
সামরিন হক বলেছেন: ভালোবাসা অবিরাম।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৬
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন। ভাষা সহজ ও প্রানবন্ত।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৭
সামিয়া বলেছেন: আপনার এই কমেন্টটাই আমার ভালো লাগে, ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুমি আমার এই যথেষ্ট জেনো
তুমি আমার একটি প্রিয় মুখ।
........................................................
ভালোবাসার কাছে অন্য যেকোন জিনিষের
মূল্য থাকেনা ।