| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নরম রোদের স্পর্শ পেয়ে
পুরনো দিনের ক্লান্তি ক্ষয়,
বুকের ভাঁজে জমে থাকা
অভিমানগুলো ভেসে যায়।
পহেলা বৈশাখ এল যখন,
রঙিন হাওয়ায় মেলা বসে,
বৈশাখী ঢাকের তালে তালে
মনটা নাচে হাসিমুখে।
শুভ নববর্ষ ডাকে ধীরে,
যাক পুরাতন স্মৃতি সব,
যাক ভুলে-যাওয়া গীতি মুছে
নতুন দিনের হোক রব।
ক্লান্ত পথের ধুলো ঝেড়ে
এসো হে প্রাণ, নব আলোয়,
ভাঙা সুরে বাঁধি আবার
ভালোবাসার নতুন ছোঁয়ায়।
এসো, এসো, এসো বৈশাখ,
জ্বালাও প্রাণে নতুন দীপ,
দুঃখ-গ্লানি পুড়ুক আগুনে,
হাসুক জীবন অনন্ত দিন।
চারদিক ভরে উঠুক
আলোর রঙে, মেলার গানে,
নতুন স্বপ্ন লিখি আবার
সময়ের এই নতুন ক্ষনে।
১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৭
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, শুভ নববর্ষ ❤️
২|
১৪ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৫৯
আজব লিংকন বলেছেন: পহেলা বৈশাখের শুভেচ্ছা
১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৭
সামিয়া বলেছেন: আপনাকেও বৈশাখের শুভেচ্ছা
৩|
১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: পহেলা বৈশাখে কড়া রোড থাকে।
নরম রোদ থাকে শীতকালে।
০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৪
সামিয়া বলেছেন: কি জানি!!
৪|
২৫ শে এপ্রিল, ২০২৬ সকাল ৯:২২
খায়রুল আহসান বলেছেন: পহেলা বৈশাখকে সাদর সম্ভাষণ জানানো হোক বা না হোক, সে আপন বর্ষচক্রে প্রতিবছর ফিরে ফিরে আসবেই। কখনো কালবৈশাখী ঝড় নিয়ে, কখনো ঠা ঠা রোদ নিয়ে, আবার কখনো আগুনরঙা কৃষ্ণচূড়ার চোখ ধাঁধানো শোভা নিয়ে। যেভাবেই আসুক, পহেলা বৈশাখ বাঙালির মনে নতুন প্রত্যয় জাগিয়ে যায়। বাঙালি পুরনো বছরের হিসেব চুকিয়ে নতুন উদ্যমে নতুন বছরের খাতা খুলে বসে।
কবিতাটি পড়ে মনে হলো, এবারের পহেলা বৈশাখ আপনার প্রাণেও নতুন দীপ জ্বালিয়েছে, আপনিও নতুন হাসির অপেক্ষায় নতুন স্বপ্ন দেখছেন।
০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৫
সামিয়া বলেছেন: অসম্ভব সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৭
ডঃ এম এ আলী বলেছেন:

পহেলা বৈশাখ নিয়ে কবিতা সুন্দর হয়েছে ।
ছবিটাও খুবই সুন্দর, নতুন বছরটিউ হোক তেমনি সৌন্দর্য ও কল্যানময় ।
আপনার জন্যও রইল