নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

যেতে যেতে

২৫ শে মে, ২০২৬ দুপুর ২:২৭


তুমি বারবার ফিরে আসো, আবার বারবার চলে যাও। আর আমি প্রতিবারই নিজেকে বুঝাই, এবার আর কিছু অনুভব করবো না। কিন্তু তোমার ফিরে আসার শব্দ শুনলেই বুকের ভিতর কোথাও যেন পুরোনো এক আলো জ্বলে ওঠে। আমি সবকিছু ভুলে গিয়েছি। কে কষ্ট দিয়েছিল, কোন বিকেলে অপমান নিয়ে ফিরেছিলাম, কোন রাতে একা একা কেঁদেছিলাম, সেসবও এখন আর স্পষ্ট মনে নেই। শুধু তোমার ভালোবাসাটা ভুলতে পারিনি।

আমার ভালোবাসার সাথে কি কি হয়েছে, সে শুধু আমি জানি। কতভাবে ভেঙেছে, কতভাবে অপমানিত হয়েছে, কত রাত নিজের ভেতর নিজেই ডুবে গেছি, তার হিসেব কেউ রাখেনি। বাইরে থেকে মানুষ আমাকে স্বাভাবিকই দেখেছে, শান্ত দেখেছে, হয়তো শক্তও ভেবেছে। কিন্তু ভিতরে ভিতরে আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়েছি।

তুমি কখনো বুঝোনি, একটা মানুষ কতটা ক্লান্ত হলে এভাবে চুপ হয়ে যায়। তুমি শুধু দেখেছো আমি এখনো অপেক্ষা করি। কিন্তু অপেক্ষার নিচে জমে থাকা ধ্বংসস্তূপটা দেখোনি কখনো। দেখোনি কত শব্দ প্রতিরাতে আমার ভিতরে পুড়ে ছাই হয়ে যায়।
এখনো তুমি ফিরে এলে ঘরের বাতাস বদলে যায়। পুরোনো পর্দাগুলো কেঁপে ওঠে, চায়ের কাপের ধোঁয়ায় তোমার মুখ ভেসে ওঠে। আমি হাজারবার নিজেকে নিষেধ করি, তবু আবারও তোমাকে ভালোবেসে ফেলি। যেন এই ভালোবাসা কোনো অভ্যাস না, কোনো অসুখ।

তবু জেনো, একদিন আমিও চলে যাবো। খুব নীরবে। হয়তো এমন এক সকালে, যেদিন আকাশ পুরোপুরি আলোয় ভরবে না। তুমি হয়তো আবার ফিরে আসবে, পুরোনো অভ্যাসে আমার নাম ধরে ডাকবে, টেবিলের উপর ছড়িয়ে থাকা কাগজে আমার হাতের লেখা খুঁজবে। কিন্তু আমি আর সাড়া দেবো না।
শুধু কোথাও কিছু অসমাপ্ত কবিতা পড়ে থাকবে, কিছু শুকিয়ে যাওয়া অনুভূতি, আর এক বুক নীরবতা। সেগুলো ছুঁয়ে তোমার হয়তো একদিন মনে হবে, কেউ একজন তোমাকে ভীষণ ভালোবেসেছিল।


বিঃদ্রঃ ১)প্রথম লাইন কোন উর্দু শায়েরী থেকে নেয়া,
২) ছবির ফুলগুলো নকল।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৬ দুপুর ২:৫৯

মায়াস্পর্শ বলেছেন: বেস্ট ।

২৫ শে মে, ২০২৬ বিকাল ৩:০৭

সামিয়া বলেছেন: থ্যাঙ্ক ইউ

২| ২৫ শে মে, ২০২৬ বিকাল ৩:০৮

শায়মা বলেছেন: সুন্দর লেখা।

ছবির ফুলগুলো নকল হোক হাতটা আসল!!! :)

৩| ২৫ শে মে, ২০২৬ বিকাল ৩:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কেউ একজন তোমাকে ভীষণ ভালোবেসেছিল।
.....................................................................
তুমি আমার রাতের আকাশে তারা,
তোমার ছোঁয়ায় আজও দিশেহারা।
তুমি আমার সকালের সোনালী আলো,
তোমায় আমি বেসেছি অনেক ভালো।
নিঃশ্বাসে শুধুই তোমার নাম,
তুমি আমার সুখের অন্তহীন ধাম।
হৃদয় জুড়ে জলছে তারার মেলা,
দিন যায়যে মধুর প্রেমের বেলা।
চিরকাল থেকো আমার পাশে,
যেমন চাঁদ জড়িয়ে থাকে নীল আকাশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.