| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সায়াহ্নের কাব্য
আমি ভবিতব্যের মেহেদীর ডানহাত, আমি সবিশেষে আসা যীশুর আশির্বাদ, আমি কলিযুগে আসা কৃষ্ণের অবতার, আমি শেষে পূর্ণতা দূর করি অনাচার, আমি সীমাহীন, আমি মানিনাকো ভেদাভেদ, আমি পৃথক করিনা দীন-ধনী, কালো-শ্বেত, আমি উদ্দাম প্রাণ, অশুভ শক্তি দহি, আমি নগ্ন কলমে নজরুল, বিদ্রোহী…!!! তবু পিতৃপ্রদত্ত একটা নাম আছে। বাবার মাথায় সম্ভবত কাব্যপ্রীতির ভূত ছিল। হয়্তো তাই আমি জালাল উদ্দীন রুমী..….…
রাস্তার মাঝখানে
বসে আসি আনমনে,
জানিনা কি দিক পানে
ছুটিব আবার…!
ডানে-বামে, আগে-পিছে,
ভাবি, যাব কার কাছে?
যদিও নেইকো মিছে
সময় ভাবার…!
হিসেবের খাতা খোলে
স্মৃতি ঘাটি গোলমেলে,
দেখি সব ভুলে ফেলে
এসেছি কেবল…!
জয় হেলি হার দিয়ে
ভরি বেলা বুদ হয়ে,
আর শেষে টের পেয়ে
ক্রমশ পাগল…!
সাথীরা সকলে দূরে,
কেহ নীরে, কেহ তীরে,
আমি শুধু পথে পড়ে
কষিছি হিসাব…!
কাপে পাও, মন ভীত,
হবে কি আগের মত?
তুলি কি আরেক ক্ষত?
আরেক আযাব?
স্নায়ু থেকে তাড়া আসে,
কতকাল রবে বসে?
সাড়া দিতে অনিমিষে
কন্ঠ শুকায়…!
আয় খোদা, একি ফেরে
পড়িয়াছি? তোল পাড়ে,
এভাবে অন্ধকারে
ঁবেচে থাকা যায়?
অ
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩২
সায়াহ্নের কাব্য বলেছেন: Amar kobita.