| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সায়াহ্নের কাব্য
আমি ভবিতব্যের মেহেদীর ডানহাত, আমি সবিশেষে আসা যীশুর আশির্বাদ, আমি কলিযুগে আসা কৃষ্ণের অবতার, আমি শেষে পূর্ণতা দূর করি অনাচার, আমি সীমাহীন, আমি মানিনাকো ভেদাভেদ, আমি পৃথক করিনা দীন-ধনী, কালো-শ্বেত, আমি উদ্দাম প্রাণ, অশুভ শক্তি দহি, আমি নগ্ন কলমে নজরুল, বিদ্রোহী…!!! তবু পিতৃপ্রদত্ত একটা নাম আছে। বাবার মাথায় সম্ভবত কাব্যপ্রীতির ভূত ছিল। হয়্তো তাই আমি জালাল উদ্দীন রুমী..….…
যেখানে আমি ছিলাম না, সেখানে কেউ আমাকে মিস করেনি। যেখানে আমি নেই, সেখানে কেউ আমাকে মিস করছে না। যেখানে আমি থাকবনা, সম্ভবত সেখানে আমাকে মিস করারও কেউ থাকবে না। তাহলে আমার থাকা আর না থাকায় পার্থক্য কোথায়??? ভরা আষাঢ়ে পশ্চিম আকাশের ক্ষুদ্র মেঘটা কি মনে রাখবার মত??? জোসনা রাতের আনন্দময় মুহূর্তে কেউ কি অনুপস্থিত তারার কথা চিন্তা করে??? বসন্তের বাগানে ঘাসফুলটা কি শুধুই বাহুল্য নয়??? তবে থাক, কাউকে বিরক্ত করে লাভ নেই। ক্ষয়িষ্ণু মোমের মত বাকি জীবনটা চলে গেলে ক্ষতি কী??
©somewhere in net ltd.