নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়াহ্নের কাব্য

আমি ভবিতব্যের মেহেদীর ডানহাত, আমি সবিশেষে আসা যীশুর আশির্বাদ, আমি কলিযুগে আসা কৃষ্ণের অবতার, আমি শেষে পূর্ণতা দূর করি অনাচার, আমি সীমাহীন, আমি মানিনাকো ভেদাভেদ, আমি পৃথক করিনা দীন-ধনী, কালো-শ্বেত, আমি উদ্দাম প্রাণ, অশুভ শক্তি দহি, আমি নগ্ন কলমে নজরুল, বিদ্রোহী…!!! তবু পিতৃপ্রদত্ত একটা নাম আছে। বাবার মাথায় সম্ভবত কাব্যপ্রীতির ভূত ছিল। হয়্তো তাই আমি জালাল উদ্দীন রুমী..….…

সায়াহ্নের কাব্য › বিস্তারিত পোস্টঃ

কারণ, আমি ভালবেসেছি

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫

অসীমা,

কী প্রশ্ন করেছিলে যেন তুমি?

ভালবাসার জন্য আমি জীবন দিতে পারব কি না তাইতো?

আমার উত্তর হলো "না"! কারণ আমি ভালবেসেছি স্বপ্নময় জীবন লাভের জন্য,

স্বপ্নশূন্য মৃত্যুর জন্য নয়।

আমি ভালবেসেছি উন্মত্ত সিন্ধুর মত শৃঙ্খলহীন গতিবেগ পাব বলে,

স্তব্ধতার উত্তরী তলে বিলীন হব বলে নয়।

তোমায় পাবার আনন্দ আমায় দেবে স্বর্গজয়ী সুর আর হারানোর বিরহ দেবে অভূতপূর্ব সৃজনী ক্ষমতা। তাই দিয়ে অমর করব আমার ভালবাসাকে।

অসীমা,

আগামী দিনের হাসি-কান্নার সমীকরণ সমাধান করাটা মুখ্য নয় আমার কাছে।

কারণ তোমাকে ভালবাসি, এটাই আমার জন্য চরমতম সত্য।

কারণ সম্রাট শাজানের রক্তই তো বইছে আমার ধমনী-শিরায়।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.