| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সায়াহ্নের কাব্য
আমি ভবিতব্যের মেহেদীর ডানহাত, আমি সবিশেষে আসা যীশুর আশির্বাদ, আমি কলিযুগে আসা কৃষ্ণের অবতার, আমি শেষে পূর্ণতা দূর করি অনাচার, আমি সীমাহীন, আমি মানিনাকো ভেদাভেদ, আমি পৃথক করিনা দীন-ধনী, কালো-শ্বেত, আমি উদ্দাম প্রাণ, অশুভ শক্তি দহি, আমি নগ্ন কলমে নজরুল, বিদ্রোহী…!!! তবু পিতৃপ্রদত্ত একটা নাম আছে। বাবার মাথায় সম্ভবত কাব্যপ্রীতির ভূত ছিল। হয়্তো তাই আমি জালাল উদ্দীন রুমী..….…
প্রেমের কবিতা লিখিতে পারিনা আর,
ছন্দের ভাজে বাহিরিয়া আসে সঞ্চিত হাহাকার,
আনন্দগীত গাহিতে গেলেই ফুরায়ে যায়গো কথা,
ঠাই নেয় আসি কঠিন কঠোর সীমাহীন মৌনতা!
কালো মেঘদল সহসা আসিয়া আবেগেরে দেয় ঢেকে,
শূন্যতা-ত্রাস-শঙ্কারা এসে গ্রাস করে থেকে থেকে!
শোষিত দলের একজন হয়ে নিজেরে কেবল দেখি,
প্রতিবাদে ক্ষেপা হাত দিয়ে বল কী প্রেমছন্দ লিখি???
[উন্মাতাল ছন্দ থেকে]
©somewhere in net ltd.