| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সায়াহ্নের কাব্য
আমি ভবিতব্যের মেহেদীর ডানহাত, আমি সবিশেষে আসা যীশুর আশির্বাদ, আমি কলিযুগে আসা কৃষ্ণের অবতার, আমি শেষে পূর্ণতা দূর করি অনাচার, আমি সীমাহীন, আমি মানিনাকো ভেদাভেদ, আমি পৃথক করিনা দীন-ধনী, কালো-শ্বেত, আমি উদ্দাম প্রাণ, অশুভ শক্তি দহি, আমি নগ্ন কলমে নজরুল, বিদ্রোহী…!!! তবু পিতৃপ্রদত্ত একটা নাম আছে। বাবার মাথায় সম্ভবত কাব্যপ্রীতির ভূত ছিল। হয়্তো তাই আমি জালাল উদ্দীন রুমী..….…
এক হাতে রূপোকাঠি আর হাতে লাল ফুল,
পরী এক সম্মুখে তাকলাগা বিলকুল।
দেখে মুখ বাকহীন, প্রায় গোল সোজা চোখ,স্তম্ভিত চিন্তারা,বুক করে
ধুক ধুক।
হাসিল সে, আর আমি চিনলুম সহসাই,
এতো মোর রোজ দেখা স্বপ্নের মুখটাই !
ফুলটা বাড়িয়ে দিল, চোখ ভরা উচ্ছ্বাস!
বলিল;- তোমার তরে, ভাবিলুম পরিহাস। স্বর্গপরীর বুঝি হলো আজ দিকভুল,
বলিনু;- চিমটি কাটো, মনে দ্বিধা আছে চুল।
কহিল সে, "দুষ্টুটা", এনে হাত কানটায়,
লাগিল মোচড়ে দিতে বিষে প্রাণ যায় যায়।
চোখটা বন্ধ করে চাহিলাম যেই ফের,
দেখিলুম লাল চোখে বাবা দিছে গালি ঢের।
বুঝিলুম ঘটনাটা, তাই দিয়ে দৌড় এক,
বইয়ের সমুখে বসে আফসোস ও আবেগ।
ইস্! আর কিঞ্চিত, এই ভেবে ক্রমে লীন,
বর্ণবিহীন পরী আর মোর প্রতিদিন!!!!!
©somewhere in net ltd.