নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখুন সবাইকে,সকলের তরে

জীবনের জন্য অন্ধকার থেকে অন্ধকারের পথে

একুশ শতকের মহাকবি

জীবনের জন্য অন্ধকার থেকে অন্ধকারের পথে

একুশ শতকের মহাকবি › বিস্তারিত পোস্টঃ

গলির কুকুর

২৮ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৬

গলির কুকুর গলিতেই নিদ্রা যায়,গলিতেই হাগে

...গলিতেই খাবার খুঁজে বেড়ায়,

ভরদুপুরের কড়া রোদে বুভুক্ষু হয়ে দৌড়ায় এ'গলি ও'গলি,

ঘেউ ঘেউ করে ওপাড়ার কুকুর তাড়ায়!

আবার দৌড়ায় এগলি ওগলি...

ঠ্যাং তুলে পেশ্রাব করে পার্কিং লটের কোন বিলাসবহুল গাড়ির চাকায়।



মধ্যরাতের শুনশান রাস্তায় খানিক হাঁটে,খানিক দৌড়ায় ক্ষিপ্র গতিতে।

দু'চারটা একসাথে জড়ো হয় কোন এক দীর্ঘায়ত রাস্তার মোড়ে,

ঘেউ ঘেউ শব্দ !কামড়াকামড়ি,কোঁ কোঁ করে ছুটে যাওয়া,

তারপর ধ্বস্তাধস্তি,কোন একটার শ্লীলতাহানি,ফের দৌড়ে বেড়ানো...



পরদিন সকালের রোদে ঝিম মেরে বসে থাকা,

দুপুরের রোদে আবার তন্দ্রামত কিছুক্ষন বিশ্রাম_

খানিকবাদে তৃষ্ণার্ত জিহ্বা বের করে বক্রল্যাজে ছোটা,

ঘেউ !ঘেউ!! অন্যপাড়ার কুকুর তাড়ানো...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.