নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখুন সবাইকে,সকলের তরে

জীবনের জন্য অন্ধকার থেকে অন্ধকারের পথে

একুশ শতকের মহাকবি

জীবনের জন্য অন্ধকার থেকে অন্ধকারের পথে

একুশ শতকের মহাকবি › বিস্তারিত পোস্টঃ

কিছুদিন আগের একটি লেখা:

০৪ ঠা অক্টোবর, ২০১৪ ভোর ৪:৩১

এই শহর এই পথ
-হোসাইন মোঃ সায়েম

এই শহর-এই মানুষ-এই পথ,
প্রতিদিন সূর্যটা ওঠে ওই একই আকাশে,
আলো ঢেলে দেয় শহরটাতে, মানুষগুলো ঘুরে বেড়ায়
সেই পথে পথেই, ছুটতে ছুটতেই ব্যস্ত হয়ে পড়ে,
চরম ব্যস্ত; কর্মব্যস্ত দিনের শেষে শহরের
এই মানুষেরা এই পথেই ফেরার পথ ধরে,
শহরটা তোমার আমার প্রাণের শহর ঢাকা
তবু সত্যি বলতে কোনোদিন স্বপ্নালু চোখে
চিরচেনা এ শহরটাই হয়তো হয়নি দেখা!

এই শহর-এই মানুষ-এই পথ,
প্রতিদিন সূর্যটা ওঠে এ শহরের ঐ পথের ধারে,
সন্ধ্যায় ফিরে যায় ওইতো পথের ওপাশে, টুপ করে নিচে পড়ে যায়
তারপর অন্ধকার, নীরবতা, বাড়ি ফিরে যায় স্বপ্নেরা...
আবার আগামীর ভোরে ফের জড়ো হতে থাকে তন্দ্রাভাঙা স্বপ্নেরা,
ঝিমুনিতে নেতিয়ে পড়া নিদ্রিত কল্পনারা জেগে ওঠে আবার!
বিজয় সরণি, প্রজন্ম চত্বরের কোলাহল-যানজট ঠেলে
বেরিয়ে পুরান ঢাকা নতুন ঢাকা একাকার করে ফেলে!

এই শহরের এই পথেই স্বপ্ন বেঁচে খায় সব মানুষেরা,
এই পথ ধরেই বাড়ি ফিরে যায় জীবন-দিশেহারা,
জীবন-হাটের দোকানী-খদ্দের সবাই ফেরে
এই শহরের এই চেনা পথ ধরে,
শুধু স্বপ্ন বেঁচে খাওয়া কবিদের হয়না ফেরা,
হয়না ফেরা কোনোদিন এই পথ ধরে এ শহর ছেড়ে...

-১১ মার্চ ২০১৪ ই

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৭:৩২

এহসান সাবির বলেছেন: বেশ!

০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৩৬

একুশ শতকের মহাকবি বলেছেন: ধন্যবাদ, সাবির ভাই।
শুভকামনা আপনার জন্য।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৪

প্রিয় সবুজ বলেছেন: বেস চমৎকার

০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৩৮

একুশ শতকের মহাকবি বলেছেন: :) আপনাকে ধন্যবাদ ভাই সবুজ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৭

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে বেশ লাগলো । :)

০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪০

একুশ শতকের মহাকবি বলেছেন: জি, আপনাদের আপনাদের ভালো লাগায়ইতো বেঁচে থাকে কবি আর কবিতা। ধন্যবাদ কলমের কালি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.