| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ শতকের মহাকবি
জীবনের জন্য অন্ধকার থেকে অন্ধকারের পথে
অর্থ-সম্পদের হিসাবে সামাজিক শ্রেণীঃ
১। নিম্নবিত্ত
২। নিম্ন মধ্যবিত্ত
৩। মধ্যবিত্ত
৪। উচ্চ মধ্যবিত্ত
৫। ধনী
বিগত দশকের পূর্ববর্তী দশকের শুরুর দিকে ঢাকার এক নিম্নবিত্ত পরিবারে আমার জন্ম হয় তাই ছোটবেলায় একধরনের কমপ্লেক্সিটিতে ভুগতাম— চারপাশের মানুষদের আচরণের বৈষম্য, যে কোন অপ্রাপ্তি, এমনকি অলৌকিকভাবে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যও আমার কোমল মন কেবল দারিদ্র্যকেই দুষতো। যা কিছুই হোক কেষ্টা বেটাই চোর। মনে মনে ভাবতাম, গরীব বলেই বুঝি এমনটা হচ্ছে; গরীবদের বোধয় এটা করতে নেই, ওটা পেতে নেই, এমনটা না করা চাই, ওটা চাইতে নেই ইত্যাদি ইত্যাদি। শৈশবের এসব ভাবনা এড়িয়ে কৈশোর যে কখন চলে গেছে টেরই পাইনি। তারপর, আঠারো বছর বয়স, শুরু হল যৌবন। বাড়লো ছুটে চলা সময়ের বেগ। যৌবনের কয়েকবছর চলে গেল, এখনো ভরা যৌবন চলছে দুর্বার গতিতে...
আজ ১৬-১৭ বছর পর সেই করুণ দারিদ্র্য আর নেই। এতো বছর পর আমি একটা ব্যাপার বেশ ভালো করে বুঝলাম যে আমার কমপ্লেক্সিটিটা পরিপূর্ণ অর্থে সঠিক ছিল না। অর্থসম্পদ মানুষকে অনেক কিছু দিতে পারলেও সবকিছু দিতে পারে না, কিছু অপ্রাপ্তি বিত্তশালীদেরও থাকে। কখনো কখনো এই ‘কিছু’ই অনেক ‘বেশি & বড়’ হয়ে দাঁড়ায় || 
©somewhere in net ltd.