নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক নগণ্যজন। কিন্তু তোমার খুব আপন...

সাদাকালো মিসবাহ

সাদাকালো মিসবাহ › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ চাই

১৫ ই মে, ২০১৩ রাত ১০:৩২

মুক্তিযুদ্ধ দেখিনি সত্যি। জয়ধ্বনি শুনেছি। শুনছি

আনন্দ আর উল্লাসদেখেছি। দেখছি। সরাসরি।

পত্রিকায়। আর পর্দায়

শুনেছি আর ক্ষিপ্ত হয়েছি শুনে-

পাকিস্তানি জানোয়ারদের বর্বরতার কথা

তাদের অবিচার আর অমানুষিকতা।

এখন যা দেখছি৭১’র চেয়ে কমকি?

ওজনের পাল্লায় হয়তো হার মানবে বর্তমানটাই।

তাই- যুদ্ধ চাই।

ফের যুদ্ধে যাবো।

দেশটাকে গড়বো আবার মিলে সব বাঙালি।

দুর্নীতি, সন্ত্রাস আর অন্যায়ের বিরুদ্ধে।

রাজাকার- আলবদরদের বিরুদ্ধে-বাঙালির যুদ্ধ।



দাওয়াত রইলো বন্ধু। দাওয়াত পাড়া পড়ঁশি

দাওয়াত সহপাঠি। সহযাত্রী সবার প্রতি

যুদ্ধে আসো। যুদ্ধকরো। যুদ্ধকরি

গোপণে। প্রকাশ্যে। অভিযোগবাক্সে

স্মারকলিপিতে। প্রতিবাদলিপিতে

সংবাদপত্রে আর সভা সেমিনারে

গানে। কবিতায়। গল্পে আর আড্ডায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.