নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এবার তোঁরা মানুষ হ

আর কিছু কমু না!

রক্তিম রাকিব

পরাধীনতা, অন্যায়, মিথ্যাচার, নাটকীয়তা, তোষামোদ ইত্যাদি বিষয়গুলো আমাকে খুবই বিব্রত করে।

রক্তিম রাকিব › বিস্তারিত পোস্টঃ

চোরাবালিতে পড়েছে 'চোরাবালি'

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

চোরাবালি ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই যেভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছিল তাতে ওই ছবিটি মুক্তি পেলে হ'লে গিয়ে একবার দেখবো বলে মনে মনে এক প্রকার সিদ্ধান্ত নিয়েই রেখেছিলাম। কিন্তু মুক্তি পাওয়ার পর কেন জানি আর দেখতে যেতে ইচ্ছে করছিল না। হয়ত এমনি করে অতীতেও অনেক রাখ-ঢাক করে অনেক ছবি বাংলাদেশে তৈরি হয়েছে এবং সেগুলোর সার বস্তু ঐ রাখ-ঢাকেই সীমাবদ্ধ ছিল, কাজের কিছুই ছিল না বলেই হয়ত আমার এমন অনিহা। কিন্তু যখন শুনলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দলে দলে গিয়ে ছবিটি দেখছে, তখন ভাবলাম, ছবিটি নিশ্চয়ই সেরকম হয়েছে, না হলে বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েরা এভাবে দলে দলে যাবেই বা কেন? অবশেষে আমিও একদিন.......। তারপর....

ছবিটিতে অনেকগুলো বিষয় আমি মেলাতে পারিনি। আপনারা যদি কেউ পারেন তাহলে একটু মিলিয়ে দেবেন দয়া করে...

১। নায়ক ছিল একজন দূর্ধর্ষ সন্ত্রাসী আর নায়িকা ছিল বিরাট কোটিপতি প্রবাসী বাবার একমাত্র মেয়ে যে কি না শখের সাংবাদিকতা করে। সেই সাংবাদিক শহরের একজন মুখোশধারী রাজনীতিবিদ দ্বারা সংঘটিত কিছু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে গিয়ে একদিন তিনি নিজেই অপহরণের শিকার হন ঐ রাজনীতিবিদের ভাড়াটে এক খুনীর দ্বারা। ছবির ঘটনা প্রবাহ দ্বারা যতটুকু বুঝলাম, ছবির নায়ক ছিলেন অশিক্ষিত, তার ওপর আবার ভাড়াটে খুনী! আবার সেই খুনী যখন সেই তথাকথিত শিক্ষিতা, বড়লোক বাবার একমাত্র মেয়ে, শখের সাংবাদিককে অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রাখে সেখানে এহেন কর্মকাণ্ডের জন্য খুনীটির প্রতি ঘৃণা না জন্মে তার প্রতি মধুর ভালবাসা জন্মে কিভাবে? বুঝলাম, নায়ক হয়তো নায়িকাকে বুঝাতে সক্ষম হয়েছিলেন যে, সে এই পথ থেকে সে বেরিয়ে আসতে চায় এবং সর্বোপরি সে ভাল হতে চায়। তার জন্য তাকে বড়জোর করুণা করা যায়, তাকে ঐ পথ থেকে বেরিয়ে আসতে সাহায্য করা যায়। কিন্তু তাকেতো ভাল বাসার বা তাকে নিয়ে সুখের নীড় গড়ার স্বপ্ন দেখা যায় না! কিন্তু এই ছবিতে কোন এক অলৌকিক কারনে তাই হয়েছে। সেই অলৌকিক কারনটা কি দর্শকদের মুগ্ধ করা?

২।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.